
শেষ আপডেট: 19 January 2024 16:07
দ্য ওয়াল ব্যুরো: সম্প্রতি শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের সিনেমা 'আমার বস' সিনেমার শুটিং-এ কলকাতায় অভিনেত্রী রাখি গুলজার। ভিক্টোরিয়ার সামনে দাঁড়িয়ে ফুচকা খেতে দেখা গেল তাঁকে।
খাওয়া নিয়ে কথা হতে চলে আসে গুলজারের কথা। রাখি গুলজারের হাতের কোন রান্না গুলজারের পছন্দ জানেন? বাঙালি খাবার!
দুজনের ছাড়াছাড়ি হয়েছে অনেক বছর। ছাড়াছাড়ির পরেও দুজনে একসঙ্গে মেয়ে মেঘনাকে বড় করেন। গুলজার বলেন, রাখি ওনার প্রিয় বান্ধবী। আলাদা থাকেন কিন্তু আজও বাড়িতে কেউ এলে গুলজার রাখিকেই বলেন রান্না করে আনতে। তাড়াতাড়ি চিংড়ির ঝাল বানিয়ে পাঠাতে বলেন।
বাঙালি স্ত্রীর হাতে মাছের ঝোল, চিংড়ির ঝাল, পায়েসই প্রিয়। এক ছাদের তলায় না থাকলেও প্রেমটা আছে। আজও ওঁরা কয়েক ঘণ্টা অন্তর ঝগড়া করেন বলে জানিয়েছেন লেখক। গীতিকার-পরিচালকের কাছে এটাই প্রেম। এক ছাদের তলায় থাকলেই যে প্রেম হয় তেমন কথাতে বিশ্বাসী নন গুলজার।
ভালোবেসেই বিয়ে করেছিলেন রাখি ও গুলজার। কিন্তু সেই বিয়ে টেকেনি। দুজনের মধ্যে মতের অমিলের কারণে সম্পর্ক থেকে বেরিয়ে আসেন তাঁরা। ঠিক করেন দুজনে মিলে মেয়েকে বড় করবেন ও বন্ধু হিসেবে থাকবেন। আজও তাই আছেন। কাগজে কলমে আজও তাঁরা বিবাহিত। ডিভোর্স চাননি।
পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী পরিচালক গৌতম হালদারের পরিচালনায় 'নির্বাণ' সিনেমায় শেষ অভিনয় করেন। তারপর ৫ বছর পর আবার উনি ফিরলেন বাংলায়। শিবপ্রসাদ ও নন্দিতা রায়ের হাত ধরে।
'আমার বস' ছবিতে রাখি গুলজার ছাড়াও আছে শ্রুতি দাস, শ্রাবন্তি চ্যাটার্জি আরও অনেকে।