Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিয়ের আগেই গর্ভবতী! পড়াশোনা শেষ না করেই বলিউডে পা, আজ ৪,৬০০ কোটির মালিক এই নায়িকা

বলিউডে এমন অনেক তারকা আছেন, যারা পড়াশোনা শেষ না করেও নিজেদের প্রতিভা আর পরিশ্রমের জোরে সাফল্যের শিখরে পৌঁছেছেন।

বিয়ের আগেই গর্ভবতী! পড়াশোনা শেষ না করেই বলিউডে পা, আজ ৪,৬০০ কোটির মালিক এই নায়িকা

কে এই নায়িকা?

শেষ আপডেট: 5 March 2025 14:02

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে এমন অনেক তারকা আছেন, যারা পড়াশোনা শেষ না করেও নিজেদের প্রতিভা আর পরিশ্রমের জোরে সাফল্যের শিখরে পৌঁছেছেন। তাঁদের মধ্যেই অন্যতম হলেন এই নায়িকা। স্কুলের পড়াশোনা শেষ না করেই অভিনয়ের জন্য বলিউডে পা রেখেছিলেন তিনি। আর আজ, মাত্র ৩১ বছর বয়সেই তিনি ৪,৬০০ কোটি টাকার সম্পত্তির মালিক এবং কেরিয়ারে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন। কার কথা বলা হচ্ছে বলুন তো? এই অভিনেত্রী আর কেউ নন, আলিয়া ভাট। 

ফিল্মি পরিবারের মেয়ে আলিয়া। বাবা পরিচালক মহেশ ভাট, মা অভিনেত্রী সোনি রাজদান। বোনও অভিনেত্রী এবং স্বামী রণবীর কাপুর বলিউডের সুপারস্টার। ছোট থেকেই অভিনয়ের প্রতি ঝোঁক ছিল তাঁর। করণ জোহরের হাত ধরে "স্টুডেন্ট অফ দ্য ইয়ার" ছবিতে অভিষেকের পর থেকেই নজর কেড়েছিলেন তিনি।  

অভিনয়ে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও বহুবার শিরোনামে এসেছেন আলিয়া। বিয়ের আগেই গর্ভবতী হওয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসেন তিনি। বিয়ের সাত মাসের মধ্যেই কন্যাসন্তানের জন্ম দেন। তবে সেই সমস্ত বিতর্ককে পিছনে ফেলে এখন তিনি বলিউডের প্রথম সারির অভিনেত্রী।

শুধু সিনেমা নয়, প্রযোজনা এবং ব্যবসাতেও সফল আলিয়া। দামি বাড়ি, অ্যাপার্টমেন্টের পাশাপাশি একাধিক ব্যবসার মালিক তিনি। কম শিক্ষিত হলেও তাঁর কাজ এবং প্রতিভা তাঁকে আজ এই জায়গায় নিয়ে এসেছে। ৪,৬০০ কোটি টাকার সম্পদের মালিক আলিয়া ভাট এখন দেশের অন্যতম সফল এবং ক্ষমতাশালী তারকা।  


```