2.png)
কে বলুন তো?
শেষ আপডেট: 29 April 2025 23:27
দ্য ওয়াল ব্যুরো: বলিউডে ‘কেয়া কুল হ্যায় হাম’, ‘ভাগ জনি’-র মতো ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন এই অভিনেত্রী। যদিও বড়সড় সাফল্য অর্জন করতে পারেননি, তবুও দর্শকদের কাছে ছিলেন পরিচিত মুখ। এবার ব্যক্তিগত জীবনের এক মর্মান্তিক অধ্যায় সামনে আনলেন ৩৬ বছরের এই অভিনেত্রী। কার কথা বলা হচ্ছে বলুন তো? ইনি আর কেউ নন, মন্দনা করিমি।
‘লক আপ’ রিয়েলিটি শো-তে এসে মন্দনা জানান, অতীতে ভালবাসার মানুষের কাছে প্রতারিত হয়েছিলেন তিনি। শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পর অন্তঃসত্ত্বা হয়ে পড়েন, তবে সেই ব্যক্তি সন্তানকে স্বীকার করতে রাজি হননি। অবশেষে অনিচ্ছাসত্ত্বেও গর্ভপাত করাতে বাধ্য হন মন্দনা। কথাগুলি বলতে গিয়ে চোখের জল ধরে রাখতে পারেননি তিনি।

ইরানি মুসলিম পরিবারের মেয়ে মন্দনা মডেলিংয়ের মাধ্যমে নিজের কর্মজীবন শুরু করেছিলেন। পরে 'ভাগ জনি' ছবির মাধ্যমে বলিউডে প্রবেশ। 'বিগ বস'-এর মঞ্চ তাঁকে এনে দেয় ঘরে ঘরে জনপ্রিয়তা। ২০১৭ সালে ব্যবসায়ী গৌরব গুপ্তের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মন্দনা। কিন্তু মাত্র ছয় মাসের মধ্যেই সম্পর্কের অবনতি ঘটে এবং দাম্পত্য জীবন ভেঙে যায়।
মন্দনা স্বামীর বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ তোলেন এবং শ্বশুরবাড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেন। মিড-ডে-র এক প্রতিবেদনে জানা যায়, তিনি মাসিক ১০ লক্ষ টাকা ভরণপোষণ এবং এককালীন ২ কোটি টাকা খোরপোষ দাবি করেছিলেন। বিচ্ছেদের পর এক পরিচালকের সঙ্গে সম্পর্কে জড়ান মন্দনা। কিন্তু সেই সম্পর্কও সুখকর হয়নি।
‘লক আপ’ অনুষ্ঠানে মন্দনা জানান, সেই পরিচালক গর্ভাবস্থার কথা জানতে পেরে সম্পর্ক ছিন্ন করে দেন এবং গর্ভপাতের জন্য চাপ সৃষ্টি করেন। শেষ পর্যন্ত মন্দনাকে অনিচ্ছাকৃতভাবে গর্ভপাত করাতে হয়। তবে অভিনেত্রী সেই পরিচালকের নাম প্রকাশ করেননি।