Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতার

মাত্র ২০ বছর বয়সে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রেম, বিয়ে! ১২৪ কোটির সম্পত্তিও রয়েছে এই নায়িকার

অসম্ভব সুন্দর মুখ আর দুর্দান্ত অভিনয়শক্তির মিশেলে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন এই অভিনেত্রী।

মাত্র ২০ বছর বয়সে মুখ্যমন্ত্রীর সঙ্গে প্রেম, বিয়ে! ১২৪ কোটির সম্পত্তিও রয়েছে এই নায়িকার

প্রতীকী ছবি

শেষ আপডেট: 1 February 2025 17:54

দ্য ওয়াল ব্যুরো: সিনেমার গল্পের মতোই নাটকীয় এই জনপ্রিয় অভিনেত্রীর জীবন। ১৪ বছর বয়সে যখন তিনি রুপালি পর্দায় আত্মপ্রকাশ করেন, তখন কে ভেবেছিল তাঁর ব্যক্তিগত জীবন একদিন রাজনীতিতেও আলোড়ন তুলবে? জানেন কি কোন অভিনেত্রীর কথা হচ্ছে?

অসম্ভব সুন্দর মুখ আর দুর্দান্ত অভিনয়শক্তির মিশেলে কন্নড় ফিল্ম ইন্ডাস্ট্রিতে দ্রুতই জনপ্রিয় হয়ে ওঠেন রাধিকা কুমারস্বামী। ২০০২ সালে নীলা মেঘা শামা দিয়ে পরিচিতি পেলেও, ২০০৩ সালে ইয়ারকাই সিনেমায় ন্যান্সি চরিত্রে অভিনয়ের পর লাইমলাইটের কেন্দ্রে চলে আসেন।  

কিন্তু তাঁর নাম যতটা সিনেমার জন্য চর্চায় এসেছে, তার চেয়ে বেশি জায়গা করে নিয়েছে তাঁর ব্যক্তিগত জীবন। অল্প বয়সেই ব্যবসায়ী রতন কুমারের সঙ্গে প্রেমে জড়ান রাধিকা। পরিবার সম্পর্ক মেনে না নেওয়ায় তাঁরা পালিয়ে গিয়ে মন্দিরে বিয়ে করেন। প্রথম বিয়েতে টানাপোড়েনের মধ্যেই রতন কুমার রাধিকার বাবা দেবরাজের বিরুদ্ধে অভিযোগ আনেন যে, তিনি মেয়েকে অপহরণ করেছেন, যাতে ক্যারিয়ার নষ্ট না হয়। 

পাল্টা অভিযোগ করেন রাধিকার মা— তিনি দাবি করেন, রতন কুমারই তাঁদের মেয়েকে প্রলোভন দেখিয়ে বিয়ে করেছেন। এই টানাপোড়েনের মধ্যেই ২০০২ সালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান রাধিকার বাবা। দুই বছরেই প্রথম দাম্পত্য ভেঙে যায়। এরপর আসে নতুন অধ্যায়— এক রাজনীতিবিদের সঙ্গে সম্পর্ক, যিনি বয়সে রাধিকার চেয়ে ২৭ বছরের বড়!  

তারপর ২০০৬ সালে কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এইচডি কুমারস্বামীকে বিয়ে করেন রাধিকা। তবে চার বছর এই সম্পর্ক গোপন রাখেন তিনি। ২০১০ সালে বিষয়টি সামনে এলে শোরগোল পড়ে যায়। জানা যায়, কুমারস্বামীর এটি দ্বিতীয় বিয়ে। প্রথম স্ত্রীকে রেখে তিনি রাধিকার সঙ্গে গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হন। রাধিকার বাবা এই বিয়ের ঘোর বিরোধী ছিলেন, কিন্তু ভালবাসার টানেই পরিবারকে উপেক্ষা করেন রাধিকা।  

আজ ৩৮ বছর বয়সী রাধিকা সিনেমার দুনিয়ায় কার্যত ফ্লপ। তবে ব্যবসার ক্ষেত্রে সফল। গুঞ্জন রয়েছে, কুমারস্বামীর স্ত্রী হওয়ার পর তিনি বিপুল সম্পত্তির মালিক হয়েছেন। মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বর্তমানে তাঁর সম্পদের পরিমাণ প্রায় ১২৪ কোটি টাকা। এই দম্পতির এক কন্যাসন্তানও রয়েছে।


```