Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

কেরিয়ারের শুরুতেই ১৭টি চুমুর দৃশ্য, নায়কের সঙ্গে বেড সিন, অনেকের 'ক্রাশ' এই নায়িকা

২০০৩ সাল, সেই সময় হিন্দি ছবিতে সাহসী দৃশ্য দেখা যেত হাতে গোনা। মোবাইল তখনও সবার হাতে পৌঁছায়নি, ফলে তরুণ প্রজন্মের বিনোদনের জগৎ ছিল বেশ সীমিত।

কেরিয়ারের শুরুতেই ১৭টি চুমুর দৃশ্য, নায়কের সঙ্গে বেড সিন, অনেকের 'ক্রাশ' এই নায়িকা

প্রতীকী ছবি

শেষ আপডেট: 19 March 2025 19:57

দ্য ওয়াল ব্যুরো: ২০০৩ সাল, সেই সময় হিন্দি ছবিতে সাহসী দৃশ্য দেখা যেত হাতে গোনা। মোবাইল তখনও সবার হাতে পৌঁছায়নি, ফলে তরুণ প্রজন্মের বিনোদনের জগৎ ছিল বেশ সীমিত। ঠিক সেই সময় এক নায়িকা এমন এক সিনেমা নিয়ে হাজির হলেন, যা একেবারে উলটপালট করে দিল বলিউডের সাহসী দৃশ্যের সংজ্ঞা। তরুণদের হৃদস্পন্দন বাড়িয়ে দেওয়া সেই ছবি যেন এক নতুন দিগন্ত খুলে দিল দর্শকদের জন্য।  

হ্যাঁ, কথা হচ্ছে সেই সিনেমার, যেখানে ছিল এক বা দুই নয়, গোটা ১৭টি চুম্বনের দৃশ্য! সেই সময় এই সিনেমাটি নিয়ে প্রচুর আলোচনা হয়েছিল, কারণ ছবির সাহসী দৃশ্যগুলিই ছিল মূল আকর্ষণ। আর এই ছবির নায়িকা রাতারাতি পরিচিত মুখ হয়ে উঠলেন। আপনি কি আন্দাজ করতে পারছেন কোন সিনেমা এবং কোন অভিনেত্রীর কথা বলা হচ্ছে?  

এই ছবিটি ছিল ‘খোয়াইশ’, আর নায়িকা— মল্লিকা শেরাওয়াত! তাঁর বিপরীতে ছিলেন হিমাংশু মালিক। সিনেমার গল্প যতটা না আলোচিত হয়েছিল, তার চেয়ে ঢের বেশি চর্চা হয়েছিল ছবির চুম্বনের দৃশ্য নিয়ে। এক কথায়, এটি বলিউডের অন্যতম বিতর্কিত ও আলোচিত সিনেমাগুলোর মধ্যে জায়গা করে নিয়েছিল।  

বলিউডে যখন নায়িকারা ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বেশ চিন্তিত থাকতেন, তখন মল্লিকা সমস্ত সীমানা ভেঙে দিয়েছিলেন। ‘খোয়াইশ’ মুক্তির পর তিনি হয়ে ওঠেন অন্যতম চর্চিত অভিনেত্রী। বক্স অফিস ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, মাত্র ২.৫ কোটি বাজেটে নির্মিত ছবিটি বিশ্বব্যাপী ৫.১৯ কোটি টাকা আয় করেছিল। 

Decorative Poster | Mallika Sherawat Wall Poster | Famous Actress :  Amazon.in: Home Improvement

যদিও ছবিটি খুব বড় হিট হয়নি, তবে এর পরের বছর ‘মার্ডার’ ছবির মাধ্যমে মল্লিকা শেরাওয়াত বলিউডের শীর্ষ অভিনেত্রীদের তালিকায় উঠে আসেন। বলিউডে সাহসী দৃশ্য নিয়ে মল্লিকা যে ঝড় তুলেছিলেন, তার রেশ আজও রয়ে গিয়েছে সিনেপ্রেমীদের মনে!


```