Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনের

গোবিন্দা হাসপাতালে ভর্তি, জানতেনই না স্ত্রী সুনীতা! স্বামীর অসুস্থতার খবর পান ইন্টারভিউ দেখে

অজ্ঞান হয়ে হাসপাতালে ভর্তি হন অভিনেতা গোবিন্দা। জানতেই পারেননি স্ত্রী সুনীতা। 

গোবিন্দা হাসপাতালে ভর্তি, জানতেনই না স্ত্রী সুনীতা! স্বামীর অসুস্থতার খবর পান ইন্টারভিউ দেখে

গোবিন্দা ও সুনীতা আহুজা

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 14 November 2025 12:14

দ্য ওয়াল ব্যুরো: অভিনেতা গোবিন্দা সম্প্রতি মুম্বইয়ের ক্রিটিকেয়ার হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। কিন্তু তাঁর স্ত্রী সুনীতা আহুজা সম্প্রতি তাঁর একটি ভ্লগে জানান, গোবিন্দার হাসপাতালে ভর্তি হওয়ার খবর তিনি অভিনেতার একটি সাক্ষাৎকার দেখে জানতে পারেন।

জানা যায়, গত বুধবার রাত ১টা নাগাদ বাড়িতেই অজ্ঞান হয়ে যান গোবিন্দা। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষার পর ওই দিন দুপুরেই তাঁকে ছেড়ে দেওয়া হয়। হাসপাতাল থেকে বেরিয়ে গোবিন্দা নিজেও জানান, তিনি পুরোপুরি সুস্থ আছেন।

শোনা যাচ্ছে, সুনীতা আহুজা সেই সময় শহরের বাইরে ছিলেন, ফলে পুরো পরিস্থিতি থেকে তিনি বিচ্ছিন্ন ছিলেন। এক ভক্তের প্রশ্নের জবাবে সুনীতা জানান, "গোবিন্দা পুরোপুরি সুস্থ আছেন। তাঁর নতুন ছবি 'দুনিয়াদারী'-এর জন্য ওয়ার্কআউট করার সময় তিনি অজ্ঞান হয়ে যান।"

তিনি আরও বলেন, "আমি এইমাত্র ফিরেছি এবং একটি সাক্ষাৎকার দেখলাম যেখানে বলা হয়েছে যে অতিরিক্ত ব্যায়ামের কারণে তিনি ক্লান্ত হয়ে পড়েছিলেন। কিন্তু এখন তিনি ভালো আছেন। চিন্তা করবেন না।" হাসপাতাল থেকে বেরিয়ে গোবিন্দা নিজেও বলেছিলেন যে অতিরিক্ত শরীরচর্চার কারণে 'ক্লান্তি' থেকেই তিনি অজ্ঞান হয়ে গিয়েছিলেন। তিনি ভক্তদের ফিটনেস রুটিনে যোগা ও প্রাণায়াম যোগ করার পরামর্শ দেন।

গোবিন্দা এবং তাঁর স্ত্রীর বিবাহিত জীবন নিয়ে সুনীতা আহুজা প্রায়ই শিরোনামে থাকেন। একই ভ্লগে সুনীতা জানান, একটি পডকাস্টে (প্যারাস এস ছাবরার সঙ্গে 'আব ব্রা কা ডাব্রা') তাঁর স্বামী গোবিন্দার পারিবারিক পুরোহিতকে 'চোর' বলা নিয়ে গোবিন্দা পুরোহিতের কাছে ক্ষমা চাওয়ায় তিনি খুশি হননি।

সুনীতা বলেন, "গোবিন্দা যেভাবে হাতজোড় করে তাঁর পুরোহিতের কাছে ক্ষমা চাইলেন, সেটা আমার ভাল লাগেনি। আমি তো কারও নাম বলিনি। আমি শুধু আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা বলছিলাম। আমার কথায় কেউ আঘাত পেয়ে থাকলে আমি তাঁদের এবং সমস্ত পুরোহিতদের কাছে ক্ষমাপ্রার্থী। গোবিন্দার তিনজন ভিন্ন পুরোহিত আছেন। তাঁর কারও নাম ধরে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দরকার ছিল না। আমার জন্য তাঁকে এটা করতে হওয়ায় আমার খুব খারাপ লেগেছে।"

উল্লেখ্য, গোবিন্দা এবং সুনীতা আহুজা ১৯৮৭ সালের মার্চ মাসে বিয়ে করেন। মেয়ে টিনা ১৯৮৮ সালে জন্মগ্রহণ করার পরই তাঁরা তাঁদের বিয়ের খবর প্রকাশ্যে এনেছিলেন। এরপর ১৯৯৭ সালে তাঁদের ছেলে যশবর্ধনের জন্ম হয়।


```