Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ভোটের প্রচারে বেরিয়ে অসুস্থ গোবিন্দা, এখন কেমন আছেন 'দুলহে রাজা'

কোনও রকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরে যান অভিনেতা। তবে তিনি এখন হাসপাতালে ভর্তি কিনা, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 

ভোটের প্রচারে বেরিয়ে অসুস্থ গোবিন্দা, এখন কেমন আছেন 'দুলহে রাজা'

গোবিন্দা

শেষ আপডেট: 17 November 2024 20:15

দ্য ওয়াল ব্যুরো: কয়েক সপ্তাহ আগে গুলিবিদ্ধ হয়েছিলেন অভিনেতা গোবিন্দা। নিজের বন্দুক থেকেই ভুলবশত গুলি বেরিয়েছিল। তারপর অবশ্য তিনি সুস্থ হয়ে গেছিলেন। কিন্তু এবার ফের অসুস্থ হলেন। মহারাষ্ট্রের ভোট প্রচারে বেরিয়ে আচমকাই বুকে ব্যাথা হয় তাঁর। তড়িঘড়ি বাড়ি ফিরে যান অভিনেতা।

রবিবার মহারাষ্ট্রের জলগাঁওয়ে শিবসেনা-বিজেপি-এনসিপি জোটের হয়ে ভোট প্রচারে যোগ দিয়েছিলেন গোবিন্দা। সেই র‍্যালিতে হাঁটার সময়ই আচমকা অসুস্থ বোধ করেন তিনি। বুকে অস্বস্তি শুরু হয় তাঁর। কোনও রকম ঝুঁকি না নিয়ে সঙ্গে সঙ্গেই বাড়ি ফিরে যান অভিনেতা। তবে তিনি এখন হাসপাতালে ভর্তি কিনা, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। 

সূত্র মারফৎ জানা গেছে, বুকে ব্যাথা হওয়ার কারণে গোবিন্দাকে মুম্বইয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাঁর অবস্থা স্থিতিশীল বলেই খবর। পরিবারের পক্ষ থেকে অবশ্য এখনও এই নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।

গত অক্টোবর মাসে কলকাতায় আসার আগে নিজের বাড়িতেই গুলিবিদ্ধ হন গোবিন্দা। তাঁর পায়ে গুলি লাগে। ঘটনার দিন রিভলভার পরিষ্কার করার সময় হাত থেকে পড়ে যায়। ফায়ারিং হয়। গুলি লাগে তাঁর পায়ে। নিয়ে যাওয়া হয় হাসপাতালে। 

যে রিভলভার দিয়ে গুলি লেগেছিল, তা বাজেয়াপ্ত করেছে পুলিশ। অভিনেতা জানিয়েছেন, ওই বন্দুকটি ২০ বছর পুরনো। তিনি বেরোনোর আগে পরিষ্কার করছিলেন। তখনই এই ঘটনা ঘটে। হঠাৎ কীভাবে গুলি এভাবে লাগল তা নিয়ে গতকালই জিজ্ঞাসাবাদ করা হয় তাঁকে। কিন্তু সেই বয়ানে সন্তুষ্ট হয়নি পুলিশ। পরবর্তী সময়ে তাঁর বয়ান রেকর্ড করা হয়। 


```