Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

ত্রিধারার সিঁদুর খেলায় ঢাক বাজালেন গৌরব, জমিয়ে ভাসান নাচ দেবলীনার

প্রতি বছরই দশমীর দিন পাড়ার মণ্ডপে সিঁদুর খেলতে হাজির হন উত্তম কুমারের নাতি এবং নাতবউ। 

ত্রিধারার সিঁদুর খেলায় ঢাক বাজালেন গৌরব, জমিয়ে ভাসান নাচ দেবলীনার

শেষ আপডেট: 24 October 2023 17:51

দ্য ওয়াল ব্যুরো: 'যাইও না নবমী নিশি', তবু নবমী নিশি সেই ফুরিয়েই গেল, দেখতে দেখতে চলে এল বিজয়া দশমী। কার্নিভালের জন্য যদিও এখনও অনেক প্রতিমাই থেকে যাবে মণ্ডপে, তবু দশমী মানেই উমা বিদায়ের ঘণ্টা বেজে যাওয়া। মায়ের বিদায়ের এক অন্যতম অঙ্গ সিঁদুর খেলা। কলকাতার একাধিক পূজা মণ্ডপ দশমীর দিন আয়োজন করে সিঁদুর খেলার। 

উত্তর কলকাতায় বাগবাজার সর্বজনীন এবং দক্ষিণ কলকাতায় ত্রিধারা সম্মিলনীতে প্রতি বছর জনসাধারণের জন্য সিঁদুর খেলার আয়োজন করা হয়। সাধারণ মানুষের পাশাপাশি সেখানে উপস্থিত থাকেন তারকারাও। লাল পাড় সাদা শাড়িতে সিঁদুরে রাঙা হয়ে তারকারা মিশে যান সাধারণ মানুষের ভিড়ে। এই যেমন ভবানীপুরের চট্টোপাধ্যায় পরিবারের দুই অন্যতম জনপ্রিয় দম্পতি গৌরব এবং দেবলীনা কুমার। প্রতি বছরই দশমীর দিন পাড়ার মণ্ডপে সিঁদুর খেলতে হাজির হন উত্তম কুমারের নাতি এবং নাতবউ। 

এবছরও তার ব্যতিক্রম হল না, দুপুর হতে না হতেই ত্রিধারার মণ্ডপে হাজির গৌরব এবং দেবলীনা। লাল পাঞ্জাবী, চোখে সানগ্লাস, গৌরব এসেই নিয়ে নিলেন ঢাক। কপালে, গালে সিঁদুর মেখে বোল তুললেন ঢাকে। আর স্বামীর ঢাকের তালে তালে কোমর দোলালেন দেবলীনা। লাল পাড় সাদা শাড়িতে দেবলীনাও তখন সিঁদুরে রাঙা। 

গৌরব, দেবলীনার সঙ্গে ছিলেন অনিন্দ্য, 'গাঁটছড়া'য় ঋদ্ধির সঙ্গে রাহুলের আদায় কাঁচকলায় সম্পর্ক হলেও ক্যামেরার পিছনে অনিন্দ্য গৌরবের একেবারে গলায় গলায় ভাব। ত্রিধারায় গৌরব দেবলীনার উচ্ছ্বাসের মুহূর্তগুলো তিনিই ক্যামেরাবন্দি করলেন। সকলকে শুভ বিজয়ার শুভেচ্ছা জানিয়েছেন পরিচালক রাজ এবং শুভশ্রী। মায়ের বিদায়ে মনখারাপ সকলেরই।


```