Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

জুলজিকাল সার্ভের প্রথম মহিলা ডিরেক্টরের হাতে ‘গুডবাই মাউন্টেন’ ট্রেলার লঞ্চ

কলকাতার পার্ক স্ট্রিটে এক জমকালো রেস্তোরাঁয় ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবি ‘গুডবাই মাউন্টেন’ (Goodbye Mountain) এর ট্রেলার মুক্তি পেল। 

জুলজিকাল সার্ভের প্রথম মহিলা ডিরেক্টরের হাতে ‘গুডবাই মাউন্টেন’ ট্রেলার লঞ্চ

‘গুডবাই মাউন্টেন’ ট্রেলার লঞ্চ।

শেষ আপডেট: 13 July 2025 14:26

দ্য ওয়াল ব্যুরো: কলকাতার পার্ক স্ট্রিটে এক জমকালো রেস্তোরাঁয় ইন্দ্রাশিস আচার্যের নতুন ছবি ‘গুডবাই মাউন্টেন’ (Goodbye Mountain) এর ট্রেলার মুক্তি পেল। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল অসিত সাহা এবং ভারতের জুলজিকাল সার্ভে (Zoological Survey of India)-এর প্রথম মহিলা ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় তা উন্মোচন করেন। উপস্থিত ছিলেন কলকাতার ‘রোম্যান্টিক’ কাপল জয় সরকার ও লোপামুদ্রা মিত্র।

এমন আবহে এরকম ট্রেলার লঞ্চ সত্যিই ছিল অভিনব। ছবিতে ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত এবং অনির্বাণ ভট্টাচার্য মুখ্য ভূমিকা পালন করেছেন। ‘গুডবাই মাউন্টেন’ (Goodbye Mountain) গল্পে দেখা যায়— ২২ বছর পর ভালবাসার স্মৃতির মেঠো পথে দুই মানুষ আবার মিলিত হয় পাহাড়ের এক নিরিবিলি বাংলোয়। যেন তারা একে অপরের কাছ থেকে কখনও দূরে যায়নি। তবে সেই শান্তি দীর্ঘস্থায়ী নয়। ছবিটি ইন্দ্রাশিস আচার্যের ২০১৭-এর ‘বিলু রাক্ষস’ থেকে ‘পার্সেল’ (২০২০) এবং ‘নীহারিকা’ (২০২৩) এর পর ফের নতুন অভিজ্ঞানরূপে আসছে।

পরিচালক ইন্দ্রাশিসের কথায় , সিনেমা শুধু টালিগঞ্জ বা রাজনীতির জন্য নয় — বরং মানুষের সক্রিয় অংশগ্রহণ দরকার, সমস্ত স্তরের মানুষ  মানুষের যোগদান খুব প্রয়োজন এই মুহূর্তে এই মিডিয়ামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে। অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তর কথায়, এক ভূতত্ত্ববিদ ও প্রাণীবিদ গোটা টিমকে সম্মানিত করেছেন। জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার ডিরেক্টর জেনারেল অসিত সাহা বলেন, ‘খননের মতো সিনেমাতেও মানুষের মনের গহ্বরে খনন করে ইন্দ্রাশিস ছবি তৈরি করছেন।’ 

ডিরেক্টর ধৃতি বন্দ্যোপাধ্যায় বলেন, ‘জঙ্গল তাঁদের বিচরণভূমি, পাহাড়ি জঙ্গল তাঁদের কাজের জায়গা — তাই সিনেমাও সর্বত্র ছড়িয়ে, আমরা সবাই এটির অঙ্গাঙ্গী অংশ।’ আর জয়–লোপামুদ্রা দম্পতি ছিলেন কেন প্রধান অতিথি? কারণ ছবির কেন্দ্রীয় দম্পতির সম্পর্কের ভাবনা ঠিক তাঁদের রেজোনেন্সের মতো।

এ পর্যন্ত ট্রেলারের সাড়া বেশ ইতিবাচক—সিনেপ্রেমীরা প্রতীক্ষায় আছেন সিনেমাটির মুক্তির জন্য। অফিসিয়াল ভাবে ছবির মুক্তির দিন নির্ধারণ করা হয়েছে ২৫ জুলাই ২০২৫ নাট্যমঞ্চে । এর নির্মাণে শান্তনু দের ছায়াকর্ম, রণজয় ভট্টাচার্যর সঙ্গীত এবং লুব্ধক চট্টোপাধ্যায়ের সম্পাদনা নৈপুণ্য চোখে পড়ে।

 

পাহাড়ের নীরব প্রাকৃতিক দৃশ্য ও দু’জন মানুষের একান্ত সম্পর্কের পুনর্জন্ম নিয়ে ঠিক যেন ‘গুডবাই মাউন্টেন’ দর্শক মনে জাগায় সেই ম্লান, নিরব প্রেমের নতুন এক অধ্যায়। 
 


```