Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

'মেয়ের যৌন ইচ্ছে জাগলেই আমি ওকে সেক্স টয় দেব', অভিনেত্রীর কথায় ছিঃ ছিঃ নেটপাড়ায়

একটা সময় ছিল, যখন যৌনতা নিয়ে টুকটাক প্রশ্ন করলেও চারপাশ নীরব হয়ে যেত। অথচ আজ, যখন প্রায় সবকিছু হাতের মুঠোয়, যৌনতা তখনও অনেকের কাছে ‘নিষিদ্ধ’।

'মেয়ের যৌন ইচ্ছে জাগলেই আমি ওকে সেক্স টয় দেব', অভিনেত্রীর কথায় ছিঃ ছিঃ নেটপাড়ায়

প্রতীকী ছবি

শেষ আপডেট: 8 May 2025 16:06

দ্য ওয়াল ব্যুরো: একটা সময় ছিল, যখন যৌনতা নিয়ে টুকটাক প্রশ্ন করলেও চারপাশ নীরব হয়ে যেত। অথচ আজ, যখন প্রায় সবকিছু হাতের মুঠোয়, যৌনতা তখনও অনেকের কাছে ‘নিষিদ্ধ’। কিন্তু গৌতমী কাপুর সেই পথে হাঁটেননি। তিনি মা, অভিনেত্রী, এবং একজন সচেতন মানুষ। তাই মেয়ের জন্মদিনে মেয়েকে তিনি কী উপহার দিতে চেয়েছিলেন জানেন? একটা সেক্স টয়।

হ্যাঁ, ঠিকই পড়ছেন। মেয়ের বয়স তখন ১৬। গৌতমী একেবারে সোজাসাপ্টা বলেছিলেন—"তোমার জন্য সেক্স টয় কিনে দেওয়ার কথা ভাবছি।” মেয়ে চমকে উঠেছিল, তৎক্ষণাৎ নানা প্রশ্ন ছুড়েছিল মায়ের দিকে। কিন্তু গৌতমী শান্তভাবে বলেছিলেন, “কী হয়েছে? মেয়ের জন্য ভাববে কে, মা নয় তো কে?”

আজ তাঁর মেয়ে ১৯। আর সে বুঝতে শিখেছে—যে কথা একদিন অস্বস্তিকর লেগেছিল, সেই কথায় ছিল যত্ন, সচেতনতা আর ভবিষ্যতের জন্য প্রস্তুতির ইঙ্গিত। গৌতমী চান, তাঁর মেয়ে যেন নিজের শরীর, নিজের সুখ, নিজের চাওয়া পাওয়া নিয়ে গিল্টি না থাকে। তিনি বলেন, “অনেক মহিলাই জানেন না অর্গাজম কী জিনিস। অনেকে কোনওদিন সেটা অনুভবই করেননি। এটা তো দুঃখজনক! আমি চাই না আমার মেয়ের জীবনে এমনটা হোক।”

তবে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় তুমুল ভাইরাল হয়ে যায়। অনেকেই অনেক কমেন্ট করেন তাতে। কেউ কেউ তাঁকে মা হিসেবে সমর্থন করেছেন। কেউ আবার বলেছেন, 'এই ধরনের চিন্তার জন্যই সমাজ এক্কেবারে উচ্ছন্নে যাচ্ছে।' কেউ লিখেছেন, 'কী করে এসব মাথায় আসে কে জানে!'

If I should gift her a sex toy…': How Gautami Kapoor's unconventional  parenting to 16-year-old daughter Sia breaks taboos around teen sexuality |  Lifestyle News - The Indian Express

মা আর মেয়ের সম্পর্ক যে অনেকটা খোলামেলা, তা বলাই যায়। গৌতমী কাপুর যেন আজকের সমাজকে একটা সহজ বার্তাও দিয়েছেন—ভালবাসা মানে শুধুই আটকে রাখা নয়, বুঝিয়ে দেওয়া, শেখানো, আর ভয় কাটিয়ে সামনে এগিয়ে যাওয়ার সাহস জোগানো। 


```