Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

নকল পনির খাওয়াচ্ছে গৌরী খানের রেস্তোরাঁ 'তরী', ইউটিউবারের ভিডিও ভাইরাল হতেই শোরগোল

গৌরী খানের রেস্তোরাঁ। খাবারের দাম আকাশ ছোঁয়া। সেই মুম্বইয়ের রেস্তোরাঁ 'তরী'ই সম্প্রতি বিতর্কের মুখে পড়েছে।

নকল পনির খাওয়াচ্ছে গৌরী খানের রেস্তোরাঁ 'তরী', ইউটিউবারের ভিডিও ভাইরাল হতেই শোরগোল

গৌরী খানের রেস্তোরাঁ

শেষ আপডেট: 17 April 2025 13:34

দ্য ওয়াল ব্যুরো: গৌরী খানের রেস্তোরাঁ। খাবারের দাম আকাশ ছোঁয়া। সেই মুম্বইয়ের রেস্তোরাঁ 'তরী'ই সম্প্রতি বিতর্কের মুখে পড়েছে। এক ইউটিউবার দাবি করেছে, তাঁর রেস্তোরাঁয় নাকি দিনের পর দিন নকল পনির খাওয়ানো হচ্ছে।তা নিয়ে ভিডিও পোস্ট করেছেন তিনি। তাতে দেখা গেছে, রেস্তোরাঁর পনির আয়োডিনের সঙ্গে মেশানোর পর কালো হয়ে যাচ্ছে, যা নিয়ে অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন যে পনিরটি ভুয়ো বা নকল।

এই ভিডিওটি প্রকাশ করেছেন ইউটিউবার সার্থক সাচদেবা, যিনি মুম্বইয়ের বিভিন্ন সেলিব্রিটির রেস্তোরাঁ পরিদর্শন করে তাদের পনির পরীক্ষা করেন। তিনি আয়োডিন টেস্ট ব্যবহার করে দেখেন, কোথায় গুণগত মান ভাল পনীর ব্যবহৃত হচ্ছে এবং কোথায় সস্তা বা নকল পনীর রয়েছে। 

তবে, সার্থক 'তরী'র পনীর পরীক্ষা করার পর এটি আয়োডিনের সংস্পর্শে কালো হয়ে যায়। এরপর সার্থক দাবি করেন, "শাহরুখ খানের রেস্তোরাঁর পনীর নকল ছিল!" এরপর 'তরী' তাদের ইনস্টাগ্রাম কমেন্টে জানায়, আয়োডিন টেস্ট শুধু স্টার্চের উপস্থিতি পরীক্ষা করে, পনির আসল না নকল, তা নয়। 

একই বিষয়ে ড. কিরণ সোনি, একজন নিউট্রিশন বিশেষজ্ঞ, বলেছেন যে আয়োডিন টেস্ট স্টার্চের উপস্থিতি নির্দেশ করতে পারে, কিন্তু সেটা থেকে বোঝা সম্ভব নয় পনির নকল কিনা। তিনি বলেন, কিছু পনির প্রস্তুতকারক স্টার্চ দিয়েই তৈরি করা হয়, যার ফলে পরীক্ষায় কালো হয়ে যায়। শেষে সার্থক সাচদেবা 'তরী'র খাবারের প্রশংসা করে বলেন, "তোমাদের খাবার সত্যিই অসাধারণ!" 


```