Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

যদি জানতে পারেন শাহরুখ ঠকাচ্ছেন! গৌরী বললেন, ‘আমি ভগবানকে...’

সালটা ছিল ২০০৫। করণ জোহরের বিতর্কিত চ্যাট শো 'কফি উইদ করণ' শুরু হয়েছে সবে। সেখানেই আমন্ত্রিত ছিলেন গৌরী খান।

যদি জানতে পারেন শাহরুখ ঠকাচ্ছেন! গৌরী বললেন, ‘আমি ভগবানকে...’

শাহরুখ-গৌরী

শেষ আপডেট: 8 May 2025 21:09

দ্য ওয়াল ব্যুরো: বলিউডে শাহরুখ খানের ইমেজ মোটের উপর স্বচ্ছ। এই দীর্ঘ কেরিয়ারে একবারই 'পরকীয়া'র অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। নাম জড়িয়েছিল প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে। শোনা যায়, এর বড় খেসারত দিতে হয়েছিল প্রিয়াঙ্কাকে। 

সালটা ছিল ২০০৫। করণ জোহরের বিতর্কিত চ্যাট শো 'কফি উইদ করণ' শুরু হয়েছে সবে। সেখানেই আমন্ত্রিত ছিলেন গৌরী খান। আর সেই শো-য়েই করণ জোহর প্রশ্ন ছুড়ে দিয়েছিলেন গৌরীর কাছে। জিজ্ঞাসা করেছিলেন, যদি শাহরুখ খান কোনওদিম গৌরীকে ঠকান, লিপ্ত হন পরকীয়ায়, তবে গৌরী কী করবেন? 

ঠাণ্ডা মাথায় গৌরী যা বলেছিলেন, তা শুনলে চমকে যেতেই হয়। গৌরী বলেন, "এই সব প্রশ্নের উত্তর দিতে চাই না। যদি আমাকে কেউ এই সব জিজ্ঞাসা করে মাথার ভিতরটা খালি হয়ে যায়। তবে যখন প্রশ্নকর্তা তুমি তখন এই প্রশ্নের উত্তর আমি দেব। আমি ভগবানকে সব সময় বলি, যদি জীবনের শেষ দিন পর্যন্ত আমাদের একসঙ্গে না থাকা হয়, ও অন্য কারও সঙ্গে থাকতে চায়, আমি কখনওই ওকে জোর করব না। তবে ভগবান যেন আমার জন্যও কাউকে খুঁজে দেন, এবং সে যেন সুদর্শন হয়। এটুকুই চাওয়া আমার।" 

ছয় বছরের বন্ধুত্বের পর ১৯৯১ সালের ২৫ অক্টোবর বিয়ে করেন শাহরুখ খান ও গৌরী খান। তাঁদের তিন সন্তান। সংসারে উথাল-পাতাল এসেছে। পরকীয়ার অভিযোগ উঠেছে। তা সত্ত্বেও আজও একইসঙ্গে আছেন তাঁরা। আছেন ভালবাসায়।


```