Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

‘গদর ২’ শাহরুখের ছবির রেকর্ড ভেঙে দেবে, আশাবাদী কঙ্গনা

দ্য ওয়াল ব্যুরো: ‘পাঠান’ মুক্তির আগে তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তবে ছবিটির তুমুল সাফল্যের পরে অবশ্য শাহরুখের প্রশংসা শোনা গিয়েছিল অভিনেত্রীর মুখে। তবে এবার ফের ‘পাঠান’ প্রসঙ্গ উঠে এল ক

‘গদর ২’ শাহরুখের ছবির রেকর্ড ভেঙে দেবে, আশাবাদী কঙ্গনা

শেষ আপডেট: 9 August 2023 13:16

দ্য ওয়াল ব্যুরো: ‘পাঠান’ মুক্তির আগে তা নিয়ে সমালোচনায় মুখর হয়েছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত (Kangana Ranaut)। তবে ছবিটির তুমুল সাফল্যের পরে অবশ্য শাহরুখের প্রশংসা শোনা গিয়েছিল অভিনেত্রীর মুখে। তবে এবার ফের ‘পাঠান’ প্রসঙ্গ উঠে এল কঙ্গনার মুখে। বললেন, সানি দেওলের ‘গদর ২’ (Gadar 2) শাহরুখের ‘পাঠান’ (Pathaan)-এর ওপেনিংকে ছাপিয়ে যাবে। কিন্তু ‘গদর ২’-এর সাফল্য চাইতে গিয়ে কঙ্গনা হঠাৎ শাহরুখের ছবির প্রসঙ্গ কেন টেনে আনলেন, সেটাই অনেকের বোধগম্য হচ্ছে না।

উল্লেখ্য, সম্প্রতি খবর ছড়িয়েছিল যে সানি দেওলের সঙ্গে কঙ্গনা রানাওয়াতের সম্পর্ক একেবারেই ভাল নয়। তবে এই তথ্যকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন অভিনেত্রী। (Kangana Ranaut)

তিনি বলেছেন, “এইধরনের ভুয়ো খবরে মাথা গলাবেন না। ওঁর সঙ্গে আমার সম্পর্ক যথেষ্ট ভাল। আমাকে নিয়ে রোজ এমন ভুয়ো খবর রটে। তাতে মাথা ঘামালে চলবে না। ‘গদর ২’ নিয়ে আমি খুবই আশাবাদী। আমার মনে হয়, এই ছবিটি ‘পাঠান’-এর ওপেনিং রেকর্ডকেও ভেঙে দেবে।”

উল্লেখ্য, ‘গদর: এক প্রেম কথা’-র ২২ বছর পর মুক্তি পাচ্ছে ছবির সিক্যুয়েল। এবারও প্রধান ভূমিকায় রয়েছেন সানি দেওল ও আমিশা প্যাটেল। আগামী ১১ অগস্ট থেকে বড়পর্দায় দেখা যাবে ‘গদর ২’। তবে অক্ষয় কুমারের ‘ওএমজি ২’-ও একইদিনে মুক্তি পেতে চলায় বড়সড় ক্ল্যাশ হতে চলেছে বলিউডে। বিগত কয়েক বছর ধরেই অক্ষয়ের কেরিয়ার পড়তির দিকে। তাই নতুন ছবিটি দিয়েই আবার কামব্যাক করতে চাইছেন তিনিও। এখন দেখার, শুক্রবারের যুদ্ধে কে জেতে!

মুক্তির আগেই আমিশা ছবির গল্প ফাঁস করে দিলেন, ‘গদর’ ভক্তরা রেগেই আগুন নায়িকার উপর


```