Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

শেফালি, সিদ্ধার্থ, কেকে..., হার্ট অ্যাটাক বয়স দেখে না, বাড়ছে ঝুঁকি, সতর্ক করছেন চিকিৎসকেরা

৪২ বছর বয়সি অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ গোটা বলিউড। শুক্রবার রাতে তাঁকে অচৈতন্য অবস্থায় মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে 'ব্রট ডেড' ঘোষণা করেন। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে শেফালীর। তাঁর ময়নাতদন্ত চলছে।

শেফালি, সিদ্ধার্থ, কেকে..., হার্ট অ্যাটাক বয়স দেখে না, বাড়ছে ঝুঁকি, সতর্ক করছেন চিকিৎসকেরা

হৃদরোগে আক্রান্ত যে সকল তারকারা

শেষ আপডেট: 28 June 2025 16:59

দ্য ওয়াল ব্যুরো: এক সময় ভাবা হতো, হৃদরোগ শুধুমাত্র ষাটের উপর বয়স হলেই চিন্তার বিষয়। কিন্তু বিগত কিছু সময়ে একের পর এক তারকা-অভিনেতা, গায়ক, পরিচালক ও কৌতুকশিল্পীদের আকস্মিক হার্ট অ্যাটাক বা কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু সেই ধারণাকে একেবারে ভুল প্রমাণ করেছে। ৩০, ৪০ বা ৫০ বছর বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে থমকে যাচ্ছে জীবন- এ যেন নতুন এক আতঙ্ক।

৪২ বছর বয়সি অভিনেত্রী শেফালি জরিওয়ালার আকস্মিক মৃত্যুর খবরে স্তব্ধ গোটা বলিউড। শুক্রবার রাতে তাঁকে অচৈতন্য অবস্থায় মুম্বইয়ের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে 'ব্রট ডেড' ঘোষণা করেন। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, হার্ট অ্যাটাকে মৃত্যু হয়েছে শেফালীর। তাঁর ময়নাতদন্ত চলছে।

বিশেষজ্ঞদের মতে, মানসিক চাপ, অনিয়মিত জীবনযাপন, খারাপ খাদ্যাভ্যাস এবং অজানা স্বাস্থ্য সমস্যা, সব মিলিয়ে তরুণ বয়সেই হৃদরোগে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ছে। নীচে এমনই কয়েকজন জনপ্রিয় ব্যক্তিত্বের নাম দেওয়া হল, যাঁরা খুব অল্প বয়সেই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হয়েছেন।

  • সিদ্ধার্থ শুক্লা (১৯৮০–২০২১) – মাত্র ৪০ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু।
  • সঞ্জয় কাপুর (১৯৭১–২০২৫) – ৫৩ বছর বয়সে গলফ খেলা চলাকালীন হৃদরোগে প্রয়াত হন শিল্পপতি এবং করিশ্মা কাপুরের প্রাক্তন স্বামী।
  • পুনীত রাজকুমার (১৯৭৫–২০২১) – জনপ্রিয় কন্নড় অভিনেতা, ৪৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু।
  • কেকে (১৯৬৮–২০২২) – কলকাতায় কনসার্ট চলাকালীন ৫৩ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু হয় এই সঙ্গীতশিল্পীর।
  • পরিচালক রাজ কৌশল (১৯৭১–২০২১) – ৫০ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে মৃত্যু।
  • কমেডিয়ান রাজু শ্রীবাস্তব (১৯৬৩–২০২২) – জিমে ওয়ার্কআউট করার সময় হার্ট অ্যাটাক, পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু।
  • সতীশ কৌশিক (১৯৫৬–২০২৩) – ৬৬ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু।
  • সিদ্ধান্ত সুর্যবংশী (১৯৭৫–২০২২) – জিম করার সময়েই হঠাৎ লুটিয়ে পড়ে মৃত্যু, বয়স হয়েছিল ৪৬।
  • চিরঞ্জীবী সারজা (১৯৮৪–২০২০) – কন্নড় অভিনেতা, মাত্র ৩৯ বছর বয়সে হার্ট অ্যাটাকে মৃত্যু।
  • বিবেক (১৯৬১–২০২১) – ৫৯ বছর বয়সে কার্ডিয়াক অ্যারেস্টে প্রয়াত হন এই তামিল অভিনেতা।
  • মধুবালা (১৯৩৩–১৯৬৯) – মাত্র ৩৬ বছর বয়সে হৃদরোগ জটিলতায় মৃত্যু।

এই তালিকা শুধু তারকাদের নয়, বরং আমাদের সবাইকে সাবধান করছে। চিকিৎসকরা জানাচ্ছেন, বাইরে থেকে সুস্থ-সবল দেখালেও ভিতরে যে শরীর কী অবস্থায় আছে, তা অজানাই থেকে যাচ্ছে। তাই এখনই সময়, স্বাস্থ্য সচেতনতা বাড়ানোর। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা, স্ট্রেস ম্যানেজমেন্ট ও লাইফস্টাইলে পরিবর্তন, এগুলো নিয়েই ভাবার সময় এসেছে।


```