Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

গায়ক শানের আবাসনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন! আহত এক

অগ্নিকাণ্ডের ছবি এবং ভিডিও ভাইরাল হতেই গায়কের ভক্তরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শান তাঁর মিষ্টি কণ্ঠ এবং একের পর এক জনপ্রিয় গানের জন্য দেশে-বিদেশে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। 

গায়ক শানের আবাসনে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ১০টি ইঞ্জিন! আহত এক

শান

শেষ আপডেট: 24 December 2024 12:42

দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার ভোরে মুম্বইয়ে গায়ক শানের বান্দ্রার অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফ্ল্যাটের জানলা দিয়ে কালো ঘন ধোঁয়া বেরোতে দেখা যায়। স্বাভাবিকভাবেই দ্রুত খবর ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের দশটি ইঞ্জিন। আগুন লাগার কারণ, কী কী ক্ষতি হয়েছে তা এখনও জানা যায়নি।

বান্দ্রার ফরচুন অ্যাপার্টমেন্টের ১১ তলায় থাকেন শান। রাত ১.৪৫ নাগাদ আগুন লাগে ৭ তলায়। ঘটনায় সেসময় ওই আবাসনের অনেকেই আটকে পড়েন। সংবাদ সংস্থা সূত্রে খবর, ৮০ বছরের এক বৃদ্ধাকে অগ্নিকাণ্ডের ঘটনায় শ্বাসকষ্টের কারণে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

অগ্নিকাণ্ডের ছবি এবং ভিডিও ভাইরাল হতেই গায়কের ভক্তরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শান তাঁর মিষ্টি কণ্ঠ এবং একের পর এক জনপ্রিয় গানের জন্য দেশে-বিদেশে অসংখ্য মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। 

প্রসঙ্গত, সোমবার বিকেলেই মুম্বইয়ের কুরলা স্ক্র্যাপ মার্কেটে আগুন লেগে যায়। ঘটনায় ৩০ থেকে ৪০টি ওয়্যারহাউস পুড়ে যায়। তবে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।


```