Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ক্রিকেট ও জীবনের সাপ-লুডোর ছবি ‘টেস্ট’, টানটান স্পোর্টস থ্রিলারের আসল নায়ক চিত্রনাট্য

স্পোর্টস থ্রিলার হিসেবে ছবিটি সার্থক। একদিকে ক্রিকেটের উত্তেজনা। অন্যদিকে অর্জুন-সারার দ্বৈরথ৷ দুইয়ের মিশেল ফিল্মের অন্দরে চারিয়ে দেয় রহস্য-রোমাঞ্চ।

ক্রিকেট ও জীবনের সাপ-লুডোর ছবি ‘টেস্ট’, টানটান স্পোর্টস থ্রিলারের আসল নায়ক চিত্রনাট্য

ছায়াছবি 'টেস্ট' (২০২৫)

শেষ আপডেট: 8 April 2025 13:42

দ্য ওয়াল ব্যুরো: সাম্প্রতিক সময়ে মনে রাখার মতো স্পোর্টস থ্রিলার সেভাবে বানানো হয়নি। ২০১২-তে বেরিয়েছিল তিগমাংশু ধুলিয়া পরিচালিত ও ইরফান খান অভিনীত ‘পান সিং তোমার’। ২০১৫-তে ‘ব্রাদার্স’। কেন্দ্রে ছিলেন সিদ্ধার্থ মালহোত্রা। তারপর খেলা নিয়ে একগুচ্ছ ছবি মুক্তি পেলেও তাদের ঠিক স্পোর্টস থ্রিলার বলা যায় না।

সেই অভাব পুষিয়ে দিয়েছেন দক্ষিণী পরিচালক এস শ্রীকান্থ। তাঁর নির্দেশনায় কিছুদিন আগেই নেটফ্লিক্সে রিলিজ করেছে ‘টেস্ট’। তামিল ছবি৷ মুখ্য চরিত্রে তিন হেভিওয়েট নায়ক-নায়িকা। আর মাধবন, সিদ্ধার্থ ও নয়নতারা।

ফিল্মের প্লট আবর্তিত হয়েছে ভারত বনাম পাকিস্তান ম্যাচকে ঘিরে৷ একদিকে সারা (আর মাধবন)। এমআইটি প্রাক্তনী। তাঁর স্ত্রী কুমুধা (নয়নতারা) পেশায় শিক্ষিকা। অন্যদিকে অর্জুন (সিদ্ধার্থ) ক্রিকেটার। তিনজনই জীবনের তিন বাঁকে দাঁড়িয়ে। সারা চাইছেন তাঁর স্বপ্নের প্রজেক্টকে উড়ান দিতে। কুমুধা মা হওয়ার স্বপ্নে বিভোর। অর্জুন কেরিয়ারের অস্তাচলে দাঁড়িয়ে, চাইছেন দেশের জার্সি গায়ে সমর্থকদের স্মরণীয় ইনিংস উপহার দিতে।

এই আবহে আচমকা দেখা। তারপর আলাপচারিতার পর্ব পেরিয়ে বন্ধুত্বের সম্পর্ক মোড় নেয় বৈরিতায়। সংঘাত জমে ওঠে৷ ঋণে জর্জরিত সারার সিদ্ধান্ত: অর্জুনের ছেলে আদিকে কিডন্যাপ করেই টাকার বন্দোবস্ত সেরে ফেলবে৷ সেই সূত্রে অদ্ভুত প্যাঁচ জড়িয়ে পড়ে অর্জুন। একদিকে ছেলের জীবন, অন্যদিকে কেরিয়ার। আদিকে ফিরে পেতে হলে মোটা টাকা দিতে হবে। তার জন্য জড়াতে হবে ম্যাচ ফিক্সিংয়ে৷ আর সম্মান নিয়ে কেরিয়ারের শেষের সময়টুকু কাটাতে চাইলে চিরতরে হারিয়ে যাবে কোলের ছেলে৷

এর পাশাপাশি অদ্ভুত আতান্তরে পড়ে কুমুধাও। টাকার বন্দোবস্ত হলে কোল আলো করে সন্তান আসবে, স্বামীর স্বপ্ন ডানা মেলবে, সংসার সুখে-শান্তিতে ভরে উঠবে। অন্যদিকে স্বামী একজন ছেলেকে কিডন্যাপ করে টাকা জোগাড় করছে, ভেবে বিনিদ্র রজনী কাটায় কুমুধা। শেষে কী হল? জিতল কে? হারল কে? জানতে হলে নেটফ্লিক্সে ক্লিক করতে হবে।

স্পোর্টস থ্রিলার হিসেবে ছবিটি সার্থক। একদিকে ক্রিকেটের উত্তেজনা। অন্যদিকে অর্জুন-সারার দ্বৈরথ৷ দুইয়ের মিশেল ফিল্মের অন্দরে চারিয়ে দেয় রহস্য-রোমাঞ্চ। আর মাধবন এবং সিদ্ধার্থ—দুজনেই একে অন্যকে ছাপিয়ে যাওয়ার চেষ্টা করেছেন। যা আরও জীবন্ত করে তুলেছে চরিত্রদের সংঘাত৷ অন্যদিকে কুমুধার মনের জটিলতা ও প্রশ্ন মেলে ধরেছেন নয়নতারা। চিত্রনাট্য ও আবহসংগীত ছবিটির সম্পদ। সবমিলিয়ে টানটান থ্রিলারের স্বাদ পেতে চাইলে ‘টেস্ট’ একবার দেখা যেতেই পারে।


```