Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বিটিএস সদস্যের পিছু ধাওয়া করে বাড়িতে ঢুকলেন মহিলা ভক্ত, পরে গ্রেফতার

বাড়ির নীচে অপেক্ষা, তারপর পিছু ধাওয়া করে লিফট অবধি পৌঁছে যান ওই তরুণী ভক্ত।

বিটিএস সদস্যের পিছু ধাওয়া করে বাড়িতে ঢুকলেন মহিলা ভক্ত, পরে গ্রেফতার

শেষ আপডেট: 29 October 2023 13:52

দ্য ওয়াল ব্যুরো: দক্ষিণ কোরিয়ার ব্যান্ড হলেও বিশ্বজুড়ে তাঁদের অনুরাগী। যাঁদের ডাকা হয় ‘বিটিএস আর্মি’ নামে। সেই বিটিএস ব্যান্ডের গায়ক ভি এক ভক্তের কাছে হয়রানির শিকার হলেন। শেষ অবধি ওই মহিলা ভক্তকে গ্রেফতার করেছে পুলিশ। খ্যাতির বিড়ম্বনা যে কী জিনিস, তা হয়তো এই ঘটনার পর হাড়ে হাড়ে টের পাচ্ছেন ভি।

ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার রাতে। শনিবার তা প্রকাশ্যে এসেছে। দক্ষিণ কোরিয়ার এক সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, গত বৃহস্পতিবার সন্ধে সাড়ে ছ’টা নাগাদ বিটিএস ব্যান্ডের সদস্য ভি-র বাড়ির নীচে অপেক্ষা করছিলেন তাঁর এক তরুণী ভক্ত। ভি সেখানে আসার পর সেই অনুরাগী পিছন পিছন ভিতরে চলে যান। লিফট অবধি যেতেই তাঁকে আটকে দেওয়া হয়।

তবে নিরাপত্তারক্ষীদের এড়িয়ে তিনি জোর করে বাড়ির ভিতরে ঢোকার চেষ্টা করেন। এরপর একমুহূর্ত দেরি না করে সঙ্গে সঙ্গে পুলিশকে জানানো হলেই চম্পট দেন ওই তরুণী। পরে সিসিটিভি ফুটেজ দেখে তাঁকে গ্রেফতার করে পুলিশ। এই প্রথম নয়, এর আগেও ওই মহিলা ভক্ত ভি-কে হয়রানি করেছেন বলে স্বীকার করেছেন। ওই মহিলা কোন উদ্দেশে বারবার এমন কাজ করছেন, তা জানার চেষ্টা করা হচ্ছে।

উল্লেখ্য, এরমধ্যেই শুক্রবার বিটিএসের এজেন্সি বিগহিট মিউজিক একটি বিবৃতি জারি করে সংবাদমাধ্যমকে জানিয়েছে, যাঁরা শিল্পীদের গোপনীয়তা লঙ্ঘন করেন ও নিরাপত্তায় ব্যাঘাত ঘটান, তাঁদের কোনওভাবেই বিটিএস ছাড় দেয় না। এখন দেখার এই মহিলা ভক্তের কী পরিণতি হয়।


```