Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

পহেলগাম কাণ্ডের জের, ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ খানের 'আবির গুলাল'! নির্দেশ দিল কেন্দ্র

এপ্রিলের শুরুতে 'আবির গুলাল' সিনেমার টিজার সামনে আসতেই শুর হয় সমালোচনা।

পহেলগাম কাণ্ডের জের, ভারতে মুক্তি পাচ্ছে না ফাওয়াদ খানের 'আবির গুলাল'! নির্দেশ দিল কেন্দ্র

ফাওয়াদ খান-বাণী কাপুর (ছবি-গুগল)

শেষ আপডেট: 24 April 2025 18:31

দ্য ওয়াল ব্যুরো: ভারতে বাতিল করা হল পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান অভিনীত 'আবির গুলাল'-এর মুক্তি (Fawad Khan's Abir Gulal), সূত্রে খবর, কেন্দ্রের তরফে এই নির্দেশ দেওয়া হয়েছে। পহেলগামে জঙ্গি হামলার ঘটনায় দায় নিয়েছে পাক জঙ্গি সংগঠন। নিন্দার ঝড় গোটা বিশ্বে। এই পরিস্থিতিতে বলিউডে ফাওয়াদ খানকে বয়কটের দাবি উঠছিল বিভিন্ন মহলেই। 

এপ্রিলের শুরুতে 'আবির গুলাল' সিনেমার টিজার সামনে আসতেই শুর হয় সমালোচনা। মূলত, একজন পাকিস্তানি অভিনেতাকে কাস্ট করার জন্য রোষের মুখে পড়তে হয় নির্মাতাদের। ৯ মে বড় পর্দায় মুক্তি পাওয়ার কথা ছিল সিনেমাটির। মঙ্গলবার পহেলগাম জঙ্গি হামলাই কার্যত ভেস্তে দিল পাক অভিনেতার বলিউড কামব্যাকের স্বপ্ন! 

সম্প্রতি পহেলগাম হত্যাকাণ্ডের নিন্দা করে ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন পরিচালক সমিতির সভাপতি অশোক পণ্ডিত ভারতে 'আবির গুলাল' (Abir Gulal) সিনেমার মুক্তির বিরোধিতা করে সরব হন। সিনেমা নির্মাতাদের কোনও পাকিস্তানি শিল্পীর সঙ্গে কাজ না করার দাবি জানান তিনি। পাশাপাশি পাকিস্তানি শিল্পীদের সঙ্গে যারা কাজ করবে তাঁদের বয়কট করতে নোটিস জারি করা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন অশোক পণ্ডিত।

'আবির গুলাল'-এর মুক্তি ঘিরে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে। ফাওয়াদ খানকে বলিউডে বয়কটের দাবিতে সুর চড়ছে, সেইসময়েই পহেলগামের ঘটনায় শোকপ্রকাশ করলেন অভিনেতা। ইনস্টাগ্রাম স্টোরিতে ফাওয়াদ বলেন, "পহেলগামের হামলার খবর শুনে আমি গভীরভাবে দুঃখিত। নিহতদের পরিবারের প্রতি আমাদের সহানুভূতি রইল, এবং তাঁদের জন্য প্রার্থনা করছি।"

২০১৬ সালে 'এ দিল হে মুশকিল' (Ae Dil Hai Mushkil) সিনেমায় ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল ফাওয়াদ খানকে। এটিই ছিল বলিউডে তাঁর শেষ কাজ। প্রায় ৯ বছর পর আবারও বলিউডে পা রাখতে চলেছিলেন। আরতি এস বাগদি পরিচালিত 'আবির গুলাল' সিনেমায় বাণী কাপুরের (Vaani Kapoor) বিপরীতে অভিনয় করেছেন তিনি। পুরো শুটিংটাই বিদেশে হয়ে বলে জানা যায়। 

২০১৯-এ পুলওয়ামা হামলার (Pulwama Attack) পর, ফেডারেশন অফ ওয়েস্টার্ন ইন্ডিয়া সিনে এমপ্লয়িজ পাকিস্তানি শিল্পী, গায়ক এবং টেকনিশিয়ানদের ভারতীয় সিনেমায় কাজ করার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পহেলগাম হামলার পর ফের এই নির্দেশ জারি করা হল। এদিকে সোশ্যাল মিডিয়াতেও  বয়কট আবির গুলাল হ্যাশট্যাগ (#boycottAbirGulaal) ট্রেন্ডিং হতে শুরু করেছে। পহেলগাম কাণ্ডের পর 'আবির গুলাল' সিনেমায় অরিজিৎ সিং ও শিল্পা রাওয়ের গাওয়া 'খুদায়া ইশক' গানটিও ইউটিউব থেকে সরিয়ে দেওয়া হয়েছে।


```