Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কেকেআরের পাওয়ার কোচ রাসেল ২৫ কোটির গ্রিনের থেকে ভাল!’ আক্রমণে টিম ইন্ডিয়ার প্রাক্তন তারকাবিহারে আজ থেকে বিজেপি শাসন, রাজনীতির যে‌ অঙ্কে পদ্মের মুখ্যমন্ত্রী আসলে নীতীশেরই প্রথম পছন্দঅশোক মিত্তলের শিক্ষা প্রতিষ্ঠানে ইডি, ক'দিন আগেই রাজ্যসভায় রাঘব চাড্ডার পদ পেয়েছেন এই আপ সাংসদ West Bengal Election 2026: প্রথম দফায় ২,৪০৭ কোম্পানি বাহিনী! কোন জেলায় কত ফোর্স?IPL 2026: ভাগ্যিস আইপিএলে অবনমন নেই! নয়তো এতক্ষণে রেলিগেশন ঠেকানোর প্রস্তুতি নিত কেকেআর TCS Scandal: যৌন হেনস্থা, ধর্মান্তরে চাপ! নাসিকের টিসিএসকাণ্ডে মালয়েশিয়া-যোগে আরও ঘনাল রহস্যক্যান্ডিডেটস জিতে বিশ্ব চ্যাম্পিয়নশিপে গুকেশের মুখোমুখি সিন্দারভ, ড্র করেও খেতাবের লড়াইয়ে বৈশালীIPL 2026: চেন্নাইয়ের বিরুদ্ধে হেরে টেবিলের তলানিতে কেকেআর! গুরুতর বদলের ইঙ্গিত রাহানের নববর্ষের 'শুভনন্দন'-এও মুখ্যমন্ত্রীর SIR তোপ! বাংলায় পয়লা বৈশাখের শুভেচ্ছা প্রধানমন্ত্রীরইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও

সাগরপাড়ে সূর্যের উষ্ণতা মাখছেন ফারদিন! অনেকদিন পরে অভিনেতাকে দেখে খুশি বলিউডও

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন ফারদিন খান (Fardeen Khan)। সেইজন্য প্রায় শরীরের ভোল বদল করে ফেলেছেন। জিম করে চেহারা করেছেন মেদহীন, টানটান। এরপর সমুদ্রপাড়ে খালি গায়ে একটি সেলফি (Beach Pic) তুলেছেন তিনি। যেই ছবি বৃ

সাগরপাড়ে সূর্যের উষ্ণতা মাখছেন ফারদিন! অনেকদিন পরে অভিনেতাকে দেখে খুশি বলিউডও

শেষ আপডেট: 18 August 2023 09:07

দ্য ওয়াল ব্যুরো: দীর্ঘদিন পর বড়পর্দায় কামব্যাক করছেন ফারদিন খান (Fardeen Khan)। সেইজন্য প্রায় শরীরের ভোল বদল করে ফেলেছেন। জিম করে চেহারা করেছেন মেদহীন, টানটান। এরপর সমুদ্রপাড়ে খালি গায়ে একটি সেলফি (Beach Pic) তুলেছেন তিনি। যেই ছবি বৃহস্পতিবার আবার তিনি পোস্ট করেছেন ইনস্টাগ্রামে। যা দেখার পর সোশ্যাল মিডিয়ায় তাঁর অনুরাগীরা থেকে শুরু করে বলিউডের (Bollywood) সহকর্মীরাও প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা সেই ছবির ক্যাপশনে ফারদিন লেখেন, “সূর্য, সমুদ্র এবং সূর্যাস্ত। একটি সুন্দর দিনের একটি নিখুঁত শেষ!” (Fardeen Khan)

ছবি আপলোড করার পর অভিনেতার ইন্ডাস্ট্রির বন্ধুরা প্রশংসায় ভরিয়ে দেন তাঁকে। দিয়া মির্জা লিখেছেন, "এই সূর্য এসে আমার বন্ধুর জীবনকে আলোকিত করেছে। অভিষেক বচ্চন এবং ববি দেওল আবার সেই পোস্টের কমেন্ট বক্সে হৃদয়ের ইমোজি দিয়েছেন। অভিনেতা রিতেশ দেশমুখ ও ফারদিনের ভাই অভিনেতা জায়েদ খানও ছবিটি দেখে প্রশংসায় ভরিয়ে দিয়েছেন।

দীর্ঘ ১৮ বছরের বৈবাহিক সম্পর্ক ভেঙে সম্প্রতি আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ফারদিন। অভিনেতা এবং তাঁর স্ত্রী নাতাশা মাধবানি নাকি আর কিছুদিনের মধ্যেই আলাদা হয়ে যাবেন। ফারদিন জানান, তাঁরা দু’জনে যৌথভাবেই এই সিদ্ধান্ত নিয়েছেন। সংবাদমাধ্যম সূত্রে খবর, ফারদিন এবং নাতাশা বহুদিন ধরেই আলাদা থাকছেন। ফারদিন এখন মুম্বইয়ে তাঁর মায়ের সঙ্গে থাকেন। অন্যদিকে নাতাশা বাচ্চাদের নিয়ে আলাদা রয়েছেন। অবশেষে এবার তাঁরা বিবাহবিচ্ছেদের পথে হাঁটছেন।

শ্রী গৌরী সাওয়ান্তকে চেনেন? 'তালি' বাজিয়ে তাঁর কাহিনিই পর্দায় এঁকেছেন সুস্মিতা


```