Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'জঘন্য! মোটেই মানাচ্ছে না...', ‘কেশরি চ্যাপ্টার ২’-এ অনন্যার বদলে কাকে চাইছে নেটপাড়া?

২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কেশরি’ দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। এবার সেই জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল ‘কেশরি চ্যাপ্টার ২’ মুক্তির পথে।

'জঘন্য! মোটেই মানাচ্ছে না...', ‘কেশরি চ্যাপ্টার ২’-এ অনন্যার বদলে কাকে চাইছে নেটপাড়া?

‘কেশরি চ্যাপ্টার ২’

শেষ আপডেট: 29 March 2025 17:45

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯ সালে মুক্তি পাওয়া ‘কেশরি’ দর্শকমহলে দারুণ সাড়া ফেলেছিল। এবার সেই জনপ্রিয় সিনেমার সিক্যুয়েল ‘কেশরি চ্যাপ্টার ২’ মুক্তির পথে। কিছুদিন আগেই ছবির টিজার প্রকাশিত হয়েছিল, যেখানে ইঙ্গিত দেওয়া হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের পরবর্তী ঘটনাগুলো ছবির মূল বিষয়বস্তু হতে চলেছে। আর এবার ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে আলোচনা, সমালোচনা এবং বিতর্ক।  

ফার্স্ট লুক সামনে আসতেই দর্শকরা মাধবনের নতুন লুক দেখে মুগ্ধ। কাঁচাপাকা দাড়ি, গম্ভীর চাহনি আর চশমার আড়ালে এক সম্পূর্ণ ভিন্ন অবতারে ধরা দিয়েছেন তিনি। তবে অনন্যার চরিত্রটি নিয়ে ঠিক উচ্ছ্বসিত নন অনেকে।  

View this post on Instagram

A post shared by Akshay Kumar (@akshaykumar)

ছবিতে সাদা শাড়ি, কালো ওয়েস্টকোট ও গলায় ব্যান্ড পরে দাঁড়িয়ে আছেন অনন্যা। এক ঝলক দেখলে মনে হতে পারে, যেন ৭০-এর দশকের কোনও অভিনেত্রীর ছবি দেখা যাচ্ছে। কিন্তু তার এই রূপে মন ভরেনি দর্শকদের এক বড় অংশের।  

ওয়ামিকাকে নেওয়া হলে ভাল হতো?  

নেটিজেনদের মতে, এই চরিত্রের জন্য অনন্যার বদলে ওয়ামিকা গাব্বি আরও মানানসই হতেন। একজন মন্তব্য করেছেন, “অনন্যার বদলে যদি ওয়ামিকাকে নেওয়া হতো, তাহলে চরিত্রটি আরও প্রাণবন্ত লাগত।” অন্যজন লিখেছেন, “যেহেতু চরিত্রটি একজন পাঞ্জাবি নারীর, তাই ওয়ামিকা নিঃসন্দেহে ভাল অপশন ছিলেন।”  

Wamiqa Gabbi Recalls Her Experience Of Doing Stardust: "As An Actor, I've  Never Worked Like

ক্যাটরিনার নামও উঠে এসেছে 

শুধু ওয়ামিকা নয়, অনেকে মনে করছেন এই চরিত্রের জন্য ক্যাটরিনা কাইফই সেরা পছন্দ হতে পারতেন। একজন নেটিজেন লিখেছেন, “সম্ভবত অনন্যার চরিত্রটি একজন অ্যাংলো-ইন্ডিয়ান প্রসিকিউটরের। যদি তাই হয়, তাহলে ক্যাটরিনা আরও ভাল মানিয়ে যেতেন।” অন্য একজন যোগ করেছেন, “ব্রিটিশ অ্যাংলো-ইন্ডিয়ান চরিত্রের জন্য ক্যাটরিনা নিখুঁত নির্বাচন হতেন। অনন্যাকে নেওয়া পরিচালকের ভুল সিদ্ধান্ত। মোটেই মানাচ্ছে না। জঘন্য।”  

Katrina Kaif On Her Bollywood Struggles: “No Connections, No Backing, But  No Fear Either!”

‘কেশরি চ্যাপ্টার ২’ অনন্যার প্রথম সিরিয়াস চরিত্রের সিনেমা। এর আগে তিনি হালকা মেজাজের চরিত্রে বেশি কাজ করেছেন। তাই একজন অ্যাংলো-ইন্ডিয়ান প্রসিকিউটরের জটিল চরিত্র তিনি কতটা নিখুঁতভাবে ফুটিয়ে তুলতে পারবেন, তা নিয়েই এখন সবচেয়ে বেশি আলোচনা চলছে!


```