Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

প্রিয় তারকাকে অনুসরণ করার খেসারত দিতে হচ্ছে ক্যানসারে ভুগে, এবার পালা সচেতনতার

দ্য ওয়াল ব্যুরো: “দয়া করে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করবেন না।” -- বলিউড অভিনেতা অজয় দেবগণের কাছে এমনটাই আবেদন করলেন তাঁর এক ভক্ত। একটি জনপ্রিয় ব্র্যান্ডের পানমশলার বিজ্ঞাপনে অনেক বার এই অভিনেতাকে দেখা গিয়েছে অভিনয় করতে। তিনি যেন আর সেই বিজ

প্রিয় তারকাকে অনুসরণ করার খেসারত দিতে হচ্ছে ক্যানসারে ভুগে, এবার পালা সচেতনতার

শেষ আপডেট: 5 May 2019 20:25

দ্য ওয়াল ব্যুরো: “দয়া করে তামাকজাত দ্রব্যের বিজ্ঞাপন করবেন না।” -- বলিউড অভিনেতা অজয় দেবগণের কাছে এমনটাই আবেদন করলেন তাঁর এক ভক্ত। একটি জনপ্রিয় ব্র্যান্ডের পানমশলার বিজ্ঞাপনে অনেক বার এই অভিনেতাকে দেখা গিয়েছে অভিনয় করতে। তিনি যেন আর সেই বিজ্ঞাপন না করেন, সেই আর্জিই অজয় দেবগণের কাছে রেখেছেন তাঁর ওই ভক্ত। রাজস্থানের নানাক্রম নামের জনৈক ওই ব্যক্তি ক্যানসার আক্রান্ত। চল্লিশ বছর বয়সি মানুষটি আদতে রাজস্থানের বাসিন্দা। জানা গিয়েছে, তিনি অভিনেতা অজয় দেবগণের অন্ধ ভক্ত ছিলেন এখ সময়ে। আর প্রিয় অভিনেতা অজয়ের সেই পানমশলার বিজ্ঞাপন দেখে নিজেও পানমশলা খাওয়া শুরু করেছিলেন। চিকিৎসকেরা জানিয়েছেন, তামাকযুক্ত ওই পানমশলা দীর্ঘ দিন ধরে খাওয়ার ফলেই বর্তমানে ক্যানসার বাসা বেঁধেছে নানাক্রমের শরীরে। আর যার ফলে এখন গুরুতর অসুস্থ তিনি। তাই প্রিয় অভিনেতাকে অনুসরণ করে আর যেন কেউ নিজের জীবনে ভুল না করে, সেই আবেদনই জানিয়েছেন তিনি। শুধু অজয় দেবগণকে অনুরোধ করাই নয়, সেই সঙ্গে হাজারটি লিফলেট ছেপেছেন নানাক্রম। তাতে তিনি নিজের জীবনের বিভিন্ন অভিজ্ঞতা শেয়ার করেছেন। ক্যানসার ধরা পড়ার আগে কী ভাবে নানাক্রম এবং তাঁর পরিবারের লোকেরা তামাক নিতেন, এবং তার পরিণতি কী হয়েছে, সেই কথাও লেখা রয়েছে ওই লিফলেটে। রাজস্থানের জগৎপুরা এলাকায় কেউ গেলেই দেওয়ালে দেওয়ালে চোখে পড়বে সেই লিফলেট। নানাক্রমের পরিবার সূত্রে জানা গিয়েছে, যে তিনি আগে অজয় দেবগণের খুব বড় ভক্ত ছিলেন। আর তাঁর বিজ্ঞাপন দেখেই তামাকযুক্ত ওই পানমশলা খাওয়া শুরু করেছিলেন। এখন তার চরমতম ফল ভুগছেন নিজের জীবন দিয়ে। প্রসঙ্গত, সেলিব্রিটিদের অনুসরণ করে ব্যক্তিগত জীবনে অনেকেই প্রভাবিত হন। তাঁদের চোখধাঁধানো ক্যারিশ্মায় পিছলে গিয়ে নিজেরাও সে রকম ভাবে বাঁচার চেষ্টা করেন। কেউ প্রিয় অভিনেত্রীকে অনুসরণ করে প্রসাধনী মাখেন, কেউ বা প্রিয় অভিনেতাকে দেখে বডি স্প্রে ব্যবহার করেন। এবং সেগুলি যেহেতু প্রিয় তারকারা ব্যবহার করতে বলছেন বিজ্ঞাপনের মাধ্যমে, তাই সেগুলোর গুণগত মান বিচার না করেই ব্যবহার করে ফেলেন তাঁরা। অথচ মদ, সিগারেট, বা যে কোনও তামাকজাত দ্রব্যই শরীরের জন্য ক্ষতিকারক, তা সে যত বড় অভিনেতাই বিজ্ঞাপনী প্রচার করুন না কেন। তাই অন্ধ ভাবে অনুসরণ করার আগে অন্তত এক বার সব দ্রব্যেরই গুণগত মানটা যাচাই করে নেওয়া বাঞ্ছনীয়। কিন্তু বাস্তবে এমন ঘটে কই! রাজস্থানের নানাক্রম আগে চা বিক্রেতা ছিলেন। কিন্তু অসুস্থ শরীর নিয়ে এখন আর পেরে ওঠেন না। এ দিকে উপার্জন করার মতো লোকও নেই বাড়িতে। তাই বর্তমানে বাড়িতে বসেই দুধ বিক্রি করেন তিনি। আফশোস করেন, এক সময়ের প্রিয় অভিনেতাকে অন্ধ ভাবে অনুকরণ করার জন্য।

```