Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তান

'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিক

জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ আজ ভারতের অন্যতম প্রিয় সিরিজে পরিণত হয়েছে। ইতিমধ্যেই চারটি সিজন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে।

'পঞ্চায়েত'-এর সিজন হিট হলেও বেতন বাড়ে না! তবে আমার কিন্তু বেড়েছে: ফয়জল মালিক

ফৈজল মালিক

অন্বেষা বিশ্বাস।

শেষ আপডেট: 10 July 2025 13:21

দ্য ওয়াল ব্যুরো: জনপ্রিয় ওয়েব সিরিজ ‘পঞ্চায়েত’ আজ ভারতের অন্যতম প্রিয় সিরিজে পরিণত হয়েছে। ইতিমধ্যেই চারটি সিজন দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছে। চতুর্থ সিজনের পর এখন সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন পঞ্চম সিজনের জন্য। এই সময়ে সিরিজের অভিনেতাদের পারিশ্রমিক নিয়ে কৌতূহল বেড়েছে দর্শকদের মধ্যে। এবার সেই প্রশ্নের উত্তর দিলেন প্রহ্লাদ চাচার ভূমিকায় জনপ্রিয় অভিনেতা ফয়জল মালিক।

দ্য রউনক পডকাস্টে ফয়জল বলেন, “সব ভালই চলছে”—এই এক কথায় বুঝিয়ে দেন যে, নিজের পারিশ্রমিক নিয়ে তিনি সন্তুষ্ট। যদিও নির্দিষ্ট অঙ্ক জানাননি, তিনি অভিনেতাদের বেতন নিয়ে কিছু তথ্য ভাগ করে নেন।

পঞ্চায়েত-এ পারিশ্রমিক কীভাবে হয়?

ফৈজলের কথায়, “কেউ কেউ প্রতিদিনের ভিত্তিতে টাকা পান, আবার কেউ এককালীন নির্দিষ্ট অঙ্কে চুক্তি করেন। সাধারণত, কর্পোরেট পদ্ধতিতে এখন বেতন পাঁচ ধাপে ভাগ করে দেওয়া হয়—চুক্তির সময়, শ্যুট শুরুর সময়, মাঝামাঝি, শ্যুট শেষের পরে, ডাবিংয়ের পরে এবং অবশেষে রিলিজের পরে। সব মিলিয়ে এক বছরের মধ্যে ধাপে ধাপে পুরো টাকা মেলে।”

সিজন হিট হলে কি পারিশ্রমিক বাড়ে?

এই প্রসঙ্গে ফয়জল স্পষ্ট করে বলেন, “শুধু সিরিজ হিট হয়েছে বলে আপনার পারিশ্রমিক বাড়বে না। সেটা চুক্তিতে যদি আগে থেকেই লেখা থাকে, তবেই বাড়বে। আমি চুক্তিতে সেটা রেখেছিলাম। তাই, বলছি—সব ভালই চলছে।”

The Viral Fever (TVF) নির্মিত ‘পঞ্চায়েত’ একেবারে সাধারণ একটি গ্রামের গল্প বললেও, তার মধ্যেই লুকিয়ে রয়েছে আবেগ, হাসি, এবং জীবনের বাস্তবতা। সিরিজের মূল চরিত্র অভিষেক ত্রিপাঠি (জিতেন্দ্র কুমার) একজন ইঞ্জিনিয়ারিং পাশ করা যুবক, যিনি চাকরির অভাবে উত্তরপ্রদেশের ফুলেরা গ্রামের সচিবের কাজ করতে বাধ্য হন। অভিনয়ে রয়েছেন জিতেন্দ্র কুমার, নীনা গুপ্তা, রঘুবীর যাদব, চান্দন রায়, সানভিকা এবং ফয়জল মালিক। বর্তমানে এই সিরিজের চারটি সিজন প্রাইম ভিডিও-তে স্ট্রিমিং হচ্ছে।

 


```