.png)
বাদশাহ
শেষ আপডেট: 26 November 2024 17:40
দ্য ওয়াল ব্যুরো: মঙ্গলবার সকালে চণ্ডীগড়ের সেক্টর ২৬-এ আচমকা এক বিস্ফোরণ ঘটে। কেঁপে ওঠে এক পানশালা। পুলিশ মারফত খবর, ক্ষয়ক্ষতি সামান্য হয়েছে। দুই সন্দেহভাজন ব্যক্তি রাত তিনটে নাগাদ একটি মোটর সাইকেল চেপে আসে, তাদের বোমা ছুড়ে পালাতে দেখে স্থানীয় বাসিন্দারা। কোনও হতাহতের খবর অবশ্য পাওয়া যায়নি। বিস্ফোরণে পানশালার বেশ কয়েকটি জানলার কাঁচ ভেঙে গিয়েছে। ক্ষতি হয়েছে নিকটবর্তী আরও এক পানশালাতেও।
‘একটি লো ইনটেনসিটি বিস্ফোরণ হয়, ‘ডে'ওরা’ রেস্তোরাঁর বাইরে, যা ‘সেভিলি’ বারের একেবারে কাছে, বারের মালিক র্যাপার বাদশাহ। বার থেকে রেস্তারাঁর ফারাক মাত্র ৩০ মিটার,’ জানায় পুলিশ। বিস্ফোরণের খবর পাওয়ার পর, চণ্ডীগড় পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। অপরাধীদের পরিচয় জানতে তদন্ত শুরু করে। বোমা শনাক্তকরণ স্কোয়াড এবং চণ্ডীগড় ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির দলও নমুনা সংগ্রহ করতে পৌঁছেছে ঘটনাস্থলে।
সূত্রের খবর, যে ডিভাইসটি ব্যবহার হয়েছে তা একটি অপরিশোধিত বোমা। সম্ভবত চাঁদা তোলার জুলুমবাজির উদ্দেশ্যে এ ঘটনা ঘটানো হয়েছে। সূত্রের আরও খবর, বাড়িতে তৈরি বোমা থেকে বিস্ফোরণ হয়েছে বলে ধারণা করা হচ্ছে। চণ্ডীগড় থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। সন্দেহভাজনদের খোঁজ চলছে।
বলিউডে কারও প্রাণনাশের হুমকি কারওর প্রাণনাশ! একের পর এক হামলা চলছে। সলমন খান থেকে কংগ্রেস নেতা বাবা সিদ্দিকি।
এ ক্ষেত্রে ‘সেভিলি’ বার অর্থাৎ যে স্থানে বিস্ফোরণ ঘটে, তার কয়েক মিটার দূরত্বে সঙ্গীতশিল্পী বাদশাহর পানশালা। প্রশ্ন উঠছে, মঙ্গলবার ভোর রাতের বিস্ফোরণ কি আবারও উস্কে দিল বলিউডের গুণ্ডারাজ?