Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্যের রহস্যমৃত্যু! বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ 

রবিবার সকালেও যে মানুষ নিজের প্রোফাইল পিকচার বদলেছেন কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নেই!

ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্যের রহস্যমৃত্যু! বাড়ি থেকে উদ্ধার ঝুলন্ত দেহ 

চন্দ্রমৌলি আর নেই!

শেষ আপডেট: 12 January 2025 21:59

নিজস্ব সংবাদদাতা: এমনটা যে হতে পারে ভাবতেও পারছেন না সতীর্থরা। ঘটনার আকস্মিকতায় কার্যত বাক্যহারা তাঁরা। রবিবার সকালেও যে মানুষ নিজের প্রোফাইল পিকচার বদলেছেন কয়েক ঘণ্টার মধ্যেই তিনি নেই! প্রয়াত গিটারিস্ট চন্দ্রমৌলি বিশ্বাস। রবিবার দুপুরেই তাঁর বাড়ি থেকে উদ্ধার হল শিল্পীর ঝুলন্ত দেহ। বয়স হয়েছিল ৪৮ বছর। 

দীর্ঘদিন 'ফসিলস'-এর সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। তবে সেখান থেকে বের হয়ে এসে গোলক এবং জম্বি কেজ কন্ট্রোল নামের দুই ব্যান্ডে বাজাতেন তিনি। থাকতেন মধ্য কলকাতায়।

সূত্র মারফৎ খবর, এ দিন বাড়িতে একাই ছিলেন চন্দ্রমৌলি।  তাঁর বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী তাঁর বাড়িতে যান। সেখানে গিয়েই চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ দেখতে পান তিনি। থানায় খবর দেওয়া হয়। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের ধারণা আত্মহত্যাই করেছেন চন্দ্রমৌলি। 

দ্য ওয়ালের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল 'গোলক' ব্যান্ডের সঙ্গেও। তাঁরা যদিও এই নিয়ে মন্তব্য করতে চাননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক, শিল্পী ঘনিষ্ঠ আর এক শিল্পী দ্য ওয়ালকে বলেন, 'সকাল থেকেই ওকে ফোনে পাওয়া যাচ্ছিল না। তবে ও যে নিজেকে শেষ করে দেবে বুঝতে পারিনি।" ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ফসিলসের সঙ্গে যুক্ত ছিলেন শিল্পী। পরে যদিও বেরিয়ে এসে নিজের মতো কাজ করছিলেন। 


```