Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
IPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের

সোনুর নিশানায় ভূষণ কুমার, টি-সিরিজ বয়কটের ডাক নেটিজেনদের

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে স্বজনপোষণের বিরুদ্ধে সরব হয়েছেন তারকামহলের অনেকেই। বলিউডের পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রিতেও যে মারাত্মক ভাবে প্রকট নেপোটিজম তা নিয়ে সরব হয়েছেন সোনু নিগম। গতকাল একটি ভিডিওতে সরাসরি মিউজিক

সোনুর নিশানায় ভূষণ কুমার, টি-সিরিজ বয়কটের ডাক নেটিজেনদের

শেষ আপডেট: 23 June 2020 08:36

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে স্বজনপোষণের বিরুদ্ধে সরব হয়েছেন তারকামহলের অনেকেই। বলিউডের পাশাপাশি মিউজিক ইন্ডাস্ট্রিতেও যে মারাত্মক ভাবে প্রকট নেপোটিজম তা নিয়ে সরব হয়েছেন সোনু নিগম। গতকাল একটি ভিডিওতে সরাসরি মিউজিক কোম্পানি টি-সিরিজের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন সোনু। টি-সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে তোপ দেগে সোনুকে বলতে শোনা গিয়েছে, "ভুল লোকের সঙ্গে পাঙ্গা নিয়েছিস তুই।" টি-সিরিজ এবং সোনু নিগমের তরজা বাড়ার সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় মিউজিক কোম্পানিকে বয়কটের ডাক দিয়েছেন নেটিজেনরা। #UnsubscribeTSeries এখন ট্রেন্ডিং নেট দুনিয়ায়। ঠিক কী বলেছেন সোনু গত পরশু একটি ভিডিও ব্লগে সোনুকে বলতে শোনা যায় যে মিউজিক ইন্ডাস্ট্রিতে আজকাল যা চলছে তাতে হয়তো এখান থেকেও সুশান্তের মত মর্মান্তিক পরিণতির খবর পাওয়া যাবে। সোনু বলেন, "মিউজিক ইন্ডাস্ট্রিতে রাজ করে দু'জন মাফিয়া। তারাই ঠিক করে দেয় কে গান গাইবে, কী গান গাইবে। আপনাদের কাছে অনুরোধ নতুনদেরও সুযোগ দিন। নইলে ওদের সঙ্গে অন্যায় করা হচ্ছে দিনের পর দিন ধরে।" নাম না করেই বিশেষ দুই মিউজিক কোম্পানির বিরুদ্ধে মুখ খোলেন সোনু। নেটিজেনদের অনেকেই আন্দাজ করে নেন, সোনুর বলা এই দুই মাফিয়া হয়তো টি-সিরিজ এবং জি মিউজিক। https://youtu.be/6quaeSLCfV4 গতকাল সোনু আরও একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে সরাসরি টি-সিরিজের মালিক ভূষণ কুমারের বিরুদ্ধে অভিযোগ করেছেন তিনি। সোনুর হিটলিস্টে রয়েছে মোট ছ'জন। গায়কের কথায়, "এরা সবাই একসময় আমার খুব ঘনিষ্ঠ ছিল। সবসময় নেপোটিজমের বিরুদ্ধে কথা বলত। আজ তারাই উল্টো সুরে গাইছে। আমায় এখন তাদের ভুল মনে হচ্ছে। সেজন্য লোকজনকে উস্কে বলছে আমার বিরুদ্ধে আওয়াজ তুলতে।" https://youtu.be/PzGjPewUNTA তবে এসব যে একেবারেই বরদাস্ত করবেন না সে কথা স্পষ্ট ভাবে বুঝিয়ে দিয়েছেন সোনু। গায়কের সমর্থনে রয়েছে নেট দুনিয়ার একটা বড় অংশ। প্রসঙ্গত ২০১৫ সাল থেকে জনপ্রিয়তায় শীর্ষে ছিলেন ইউটিউবার PewDiePie। তবে লাইক-ফলোয়িংয়ে তাঁকে পিছনে ফেলে দিয়েছিল টি-সিরিজ। নিজের একটি ভিডিওতে টি-সিরিজকে দেদার ভাবে রোস্ট করেন PewDiePie। আর সেটাই কাল হয় তাঁর। সুইডিশ ইউটিউবারের উপর বেজায় চটে যান তাঁর ভারতীয় ভক্তরা। সরাসরি PewDiePie-এর চ্যানেল আনসাবস্ক্রাইব করেন নেটিজেনরা। বদলে হু হু করে বাড়তে থাকে টি-সিরিজের ফ্যান-ফলোয়ার। জনতার পছন্দে ইউটিউবের জনপ্রিয় চ্যানেলগুলোর মধ্যে শীর্ষে গিয়েছিল টি-সিরিজ। যে জনতা তাদের সাবস্ক্রিপশন বাড়িয়েছিল তারাই এবার চায় টি-সিরিজকে বয়কট করতে বা আনসাবস্ক্রাইব করতে। ইতিমধ্যেই PewDiePie-এর প্রসঙ্গ টেনে টি-সিরিজ নিয়ে নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে অসংখ্য মিম। টি-সিরিজের টিআরপি এবার কমল বলে।

```