দ্য ওয়াল ব্যুরো: বলিউড সেলবেদের তুলনায় টিকটক স্টারদের জনপ্রিয়তা এখন কোনও অংশে কম নয়। বিশেষ করে একজনের নাচের ভক্ত তো বিটাউনের বিখ্যাত ড্যান্সাররা। হৃতিক রোশন, সুনীল শেট্টি, টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন, বরুণ ধাওয়ান----এঁরা সকলেই মজেছেন এই যুবকের নাচে। এর আগেও ‘মুকাবলা কিংবা ‘কাঁটা লাগা’ এবং অন্যান্য গানের তালে তাঁর নাচ ভাইরাল হয়েছে।
ফের তাঁর নতুন ডান্স ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। র্যাপার বাদশার নতুন গান ‘গেন্দা ফুলে’-এ প্রায় হাওয়ায় ভেসে অভিনব সব ডান্স স্টেপ দেখিয়েছেন এই যুবক। টিকটকে তাঁর অ্যাকাউন্টের নাম @babajackson। ফলোয়ার চার মিলিয়ন। নতুন নাচের ভিডিও ভাইরাল হওয়ার পর আরও বেড়েছে ফলোয়ারের সংখ্যা। তাঁর নাচে মুগ্ধ খোদ বাদশাও। নিজের ইনস্টাগ্রামে এই ভিডিও শেয়ার করেছেন তিনি। লিখেছেন, “আগুন লাগিয়ে দিয়েছে @babajackson”। এর মধ্যেই প্রায় ৮ লাখ লোক দেখে ফেলেছেন এই ভিডিও। কমেন্ট বক্সে জমা হয়েছে অসংখ্য শুভেচ্ছা বার্তা।
বাদশার প্রশংসা যে একটুও বাড়তি নয় সেকথা বলছেন নেটিজেনরাও। কেউ বলছেন, “চোখের পলক ফেলা যাচ্ছে না।“ কেউবা বলছেন, “নাচ নয়, দেখে মনে হচ্ছে ও হাওয়ায় ভেসে বেড়াচ্ছে।“ কেউ কেউ আবার বলছেন, “জ্যাকসন নাম সার্থক। মাইন্ড ব্লোয়িং। জ্যাকলিনের নাচকে রীতিমতো দশ গোল দিয়েছে এই যুবক।“ টিকটকেও এই নাচের ভিডিও দেখেছেন প্রায় ২ লক্ষ মানুষ। এসেছে হাজার হাজার কমেন্ট।
দেখুন সেই ভিডিও।
https://www.instagram.com/p/B-1fH7-gWvC/