Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

সুশান্তের সঙ্গে রিয়া থাকাকালীন উধাও হয়েছে ১৫ কোটি, কিন্তু ৩ বছর ধরে লেনদেন হয়েছে মোট ৫০ কোটির, দাবি রাজপুত পরিবারের আইনজীবীর

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। সম্প্রতি সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং দাবি করেছেন যে রিয়ার সঙ্গে থাকাকালীন সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি

সুশান্তের সঙ্গে রিয়া থাকাকালীন উধাও হয়েছে ১৫ কোটি, কিন্তু ৩ বছর ধরে লেনদেন হয়েছে মোট ৫০ কোটির, দাবি রাজপুত পরিবারের আইনজীবীর

শেষ আপডেট: 5 August 2020 06:58

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে তাঁর বান্ধবী রিয়া চক্রবর্তীকে নিয়ে বিতর্ক যেন শেষই হচ্ছে না। সম্প্রতি সুশান্তের পরিবারের আইনজীবী বিকাশ সিং দাবি করেছেন যে রিয়ার সঙ্গে থাকাকালীন সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকা তোলা হয়েছিল। তবে বিকাশের দাবি তার আগে প্রায় তিনমাস ধরে অভিনেতার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে প্রায় ৫০ কোটি টাকা খরচ হয়েছে। অবিলম্বে এর তদন্ত হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন আইনজীবী বিকাশ সিং। যদিও এই ঘটনায় সম্প্রতি মুম্বই পুলিশ জানিয়েছে, সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ১৫ কোটি টাকার লেনদেন হয়েছে ঠিকই, তবে রিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি কোনও টাকা ঢোকেনি। এই প্রসঙ্গে সুশান্তের আইনজীবীর অভিযোগ, মুম্বই পুলিশ তদন্ত বিভ্রান্ত করার চেষ্টা করছে। একের পর এক বলিউড তারকাদের ডেকে জেরা করে সুশান্তের মৃত্যুর ঘটনায় নেপোটিজম বা স্বজনপোষণের রঙ লাগাতে চাইছে। 'পিঙ্কভিলা'-কে দেওয়া একটি সাক্ষাৎকারে সুশান্তের আইনজীবী বিকাশ সিং বলেছেন, "রিয়া সুশান্তের সঙ্গে এক বছর ধরে ছিলেন। সেই সময় ১৫ কোটি টাকার লেনদেন হয়েছে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। অথচ সুশান্ত কোনও সম্পত্তি কেনেননি। বিলাবহুল গাড়ি কেনেননি। তাহলে টাকাগুলো গেলো কোথায়?" এ ছাড়াও বিকাশের দাবি, রিয়া সুশান্তের সঙ্গে থাকার আগে থেকেই তিন বছর ধরে প্রায় ৫০ কোটি টাকার লেনদেন হয়েছে সুশান্তের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে। এই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি করেছেন বিকাশ। এখানেই শেষ নয়। ধীরে ধীরে কী ভাবে রিয়া সুশান্তের জীবন নিয়ন্ত্রণ করতে শুরু করেছিল সেই বর্ণনাও দিয়েছেন রাজপুত পরিবারের আইনজীবী। বিকাশ জানিয়েছেন, ক্রমশ পরিবারের সঙ্গে যোগাযোগ কমেছিল সুশান্তের। বাবা-ছেলের কথাও হতো না সে ভাবে। সুশান্তের বডিগার্ডের মাধ্যমে অভিনেতার পরিবার তাঁর সঙ্গে যোগাযোগের চেষ্টা করলে সুশান্তের দেহরক্ষীকে বদলে দেন রিয়া। শুধু তাই নয়। বদলে দেওয়া হয় সুশান্তের ফ্ল্যাটের রাঁধুনি, পরিচারক এবং অফিসের কর্মীদেরও। এ ছাড়াও আচমকাই সুশান্ত বেশ কিছু ওষুধ খেতে শুরু করেন। অথচ এ ব্যাপারে বিন্দুবিসর্গও জানত না অভিনেতার পরিবার। সবদিক থেকেই সুশান্তকে তাঁর ঘনিষ্ঠদের থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিলেন রিয়া, এমনই অভিযোগ করেছেন আইনজীবী বিকাশ সিং।

```