Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা হয় গ্রেফতার, নয় কৈফিয়ত! অমীমাংসিত পরোয়ানা নিয়ে কলকাতার থানাগুলোকে নির্দেশ লালবাজারের‘মমতা দুর্নীতিগ্রস্ত! বাংলায় শুধু সিন্ডিকেট চলে, কাজই বেকারের সংখ্যা বাড়ানো’, মালদহে রাহুল‘আমার মতো নয়’! সন্দেহের বশে ৬ বছরের ছেলেকে নদীতে ফেলে খুন, দেহ ভেসে উঠতেই ফাঁস বাবার কীর্তি

পঙ্কজ ত্রিপাঠীর মেয়ের অভিনয় অভিষেক, মুগ্ধ বাবা— 'দুই-তিনটে শো-তেই যে কাজে পৌঁছল, সেখানে আমার লেগেছিল বছর!'

‘লাইলাজ’ নাটকে অভিনয় করেই সকলকে চমকে দিলেন পঙ্কজ ত্রিপাঠীর মেয়ে আাশি।

পঙ্কজ ত্রিপাঠীর মেয়ের অভিনয় অভিষেক, মুগ্ধ বাবা— 'দুই-তিনটে শো-তেই যে কাজে পৌঁছল, সেখানে আমার লেগেছিল বছর!'

ফাইল চিত্র

অন্বেষা বিশ্বাস

শেষ আপডেট: 3 December 2025 19:51

দ্য ওয়াল ব্যুরো: বলিউডের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর (Pankaj Tripathi) ঘরে যেন নতুন উৎসব। তাঁর মেয়ে আাশি (Aashi Tripathi) প্রথমবার মঞ্চে অভিনয় করে চমকে দিয়েছেন দর্শককে। আশি তাক লাগিয়ে দিয়েছেন তাঁর বাবাকেও। গত মাসে মুম্বইয়ে মঞ্চস্থ হয়েছে নাটক ‘লাইলাজ’ (Lailaaj), সেই মঞ্চে অভিষেক হয়েছে আাশি-র। এটি পঙ্কজ ও তাঁর স্ত্রী মৃদুলার থিয়েটার ব্যানার রূপকথা রঙ্গমঞ্চ-র প্রথম প্রযোজনা।

নভেম্বর মাসে তিন দিন ধরে মঞ্চস্থ হয় নাটকটি—২১, ২২ ও ২৩ নভেম্বর। প্রতিটি শো উষ্ণ প্রশংসা পেয়েছে। পঙ্কজ জানান, তিনি মেয়ের অভিনয় দেখেছেন অভিনেতার চোখ দিয়ে, বাবার আবেগ নিয়ে নয়। তাঁর কথায়,“প্রথম দিনে ওকে কিছু নোট দিয়েছিলাম। তৃতীয় শো-তে দেখলাম, অসাধারণ উন্নতি। এত দ্রুত শেখা—আমার তো কয়েক বছর লেগে যেত!” পঙ্কজ আরও বলেন, আজকের প্রজন্ম অনেক তাড়াতাড়ি শিখে নেয়, তবে তাদের লড়াইও কম কঠিন নয়।

আাশি এখনও ঠিক করেনি তিনি অভিনয়কে পেশা হিসেবে নেবেন কি না। পঙ্কজের কথায়, “ওকে নিজের পথ খুঁজে নিতে দেব। শুধু আমার মেয়েই নয়—সব সন্তানকেই এই স্বাধীনতা দেওয়া উচিত। ব্যর্থ হলেও ক্ষতি নেই।”

‘লাইলাজ’-এর লেখক, পরিচালক ও সুরকার ফৈয়জ মহম্মদ খান। হাস্যরস, সুর আর গল্প—তিনের মেলবন্ধনে তৈরি এই মিউজিক্যাল মন জয় করেছে দর্শকদের।

পঙ্কজের কাছে এই প্রযোজনা আরও বেশি ব্যক্তিগত। কারণ, তাঁর অভিনয়যাত্রা শুরু হয়েছিল থিয়েটার থেকেই। তিনি আবেগ নিয়ে বলেছেন— “থিয়েটার আমাকে শিখিয়েছে শৃঙ্খলা, ধৈর্য, আবেগ আর সততা। রূপকথা রঙ্গমঞ্চ শুধু প্রযোজনা সংস্থা নয়—এটা আমাদের শিকড়ের প্রতি শ্রদ্ধা। প্রথম প্রযোজনা হিসেবে আমরা থিয়েটারকেই প্রণাম জানাতে চেয়েছি।”

পঙ্কজ ত্রিপাঠীকে শেষ দেখা গিয়েছে অনুরাগ বসুর ‘মেট্রো… ইন দিনো’ ছবিতে। এখন তিনি ব্যস্ত ‘মির্জাপুর’ ফিচার ফিল্ম ও পরিবারিক ‘মনোরঞ্জন’-এর শুটিংয়ে, ওই ছবিতে রয়েছেন অভিনেত্রী অদিতি রাও হায়দরি। দুটি ছবিই মুক্তি পাবে ২০২৬-এ।


```