সৃজিত-মিথিলার হানিমুন কেমন চলছে, বরফের দেশ থেকে পাঠালেন ছবি
দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার বিয়ে সেরেই জেনেভা উড়ে গিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়ার রশিদ মিথিলা। জানা যায়, জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র সুযোগ পেয়েছেন মিথিলা। তার রেজিস্ট্রেশনের জন্য
শেষ আপডেট: 12 December 2019 13:33
দ্য ওয়াল ব্যুরো: গত শুক্রবার বিয়ে সেরেই জেনেভা উড়ে গিয়েছিলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় এবং বাংলাদেশের অভিনেত্রী তথা সমাজকর্মী রাফিয়ার রশিদ মিথিলা। জানা যায়, জেনেভার একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি-র সুযোগ পেয়েছেন মিথিলা। তার রেজিস্ট্রেশনের জন্যেই জেনেভা গিয়েছে নবদম্পতি। এর পরেই অবশ্য মিথিলা জানান একফাঁকে গ্রিস ভ্রমণ করে হানিমুনও সেরে ফেলার প্ল্যান রয়েছে তাঁদের।
https://www.instagram.com/p/B59xC6wpo67/
https://www.instagram.com/p/B55WOUOpN0L/
এরপর থেকেই নেট দুনিয়ায় ট্রেন্ডিং এই তারকা জুটি। টুইটার থেকে ইনস্টাগ্রাম সবেতেই ঝলক মিলেছে সৃজিত-মিথিলার। বরফের দেশে দুই তারকা যে জমিয়ে উপভোগ করছেন সেকথাই জানান দিচ্ছে তাঁদের প্রতিটি ছবি। নিজেদেরকে 'হানিমুনারস' বলে অ্যাখ্যাও দিয়েছেন মিথিলা। সৃজিতের সঙ্গে শেয়ার করেছেন একটি ছবি। পরনে ম্যাচিং শীত পোশাক। সঙ্গে মানানসই রোদচশমাও। দাবার ছকের মতো ফ্লোর ডেকরেশন করা একটি রাস্তায় দাঁড়িয়েও ছবি তুলেছেন সৃজিত এবং মিথিলা। আশেপাশে ছড়িয়ে রয়েছে পেল্লাই সাইজের দাবার ঘুঁটিও। ছবির ক্যাপশনে সৃজিত লিখেছেন 'চেকড মেট'।
https://www.instagram.com/p/B58Il4_hJV4/
https://www.instagram.com/p/B52oV_Zp-QJ/
কদিন আগেই ধবধবে সাদা হাঁসের পাশে বসেও একটা ছবি শেয়ার করেছিলেন পরিচালক। প্লেন থেকে তোলা ছবি ছাড়াও মিথিলার সঙ্গে জেনেভার বিশ্ববিদ্যালয়ের সামনে তোলা আর একটি ছবি শেয়ার করে ফিল্মি কায়দায় সৃজিত লিখেছিলেন, "যা সিমরন যা, কর লে আপনি পিএইচডি।" বুঝিয়ে দিয়েছিলেন তাঁর জীবনের নতুন 'সই' থেকে 'সিমরন' সব মিথিলাই।

শুক্রবার দক্ষিণ কলকাতায় নিজের ফ্ল্যাটেই মিথিলার সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ সেরে নেন সৃজিত মুখোপাধ্যায়। ঘরোয়া অনুষ্ঠানে হাজির ছিলেন টলিপাড়ার বেশ কিছু চেনা মুখ। অতিথি তালিকায় ছিলেন রুদ্রনীল ঘোষ, কবি শ্রীজাত, অনুপম রায় এবং স্ত্রী পিয়া চক্রবর্তী ও আরও অনেকেই। বাংলাদেশ থেকে মিথিলার বিয়েতে হাজির হয়েছিলেন তাঁর পরিবারের সদস্যরাও। শোনা গেছে এসেছিল ঢাকার ইলিশও। লাল জামদানি আর সাবেকি সোনার গয়নায় সেজেছিলেন মিথিলা। হাতে ছিল গাঢ় মেহেন্দি। কালো পাঞ্জাবি আর লাল জহর কোটে বরবেশে সৃজিতকেও মানিয়েছিল বেশ।