Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র‘একজনকে ধরলে হাজার জন বেরোবে...’, আইপ্যাক ডিরেক্টর গ্রেফতারের পরই নাম না করে হুঁশিয়ারি মমতারনববর্ষে বাঙালিয়ানার ষোলো আনা স্বাদ! ঢাকাই কালো ভুনা থেকে আম পেঁয়াজির যুগলবন্দি, মিলবে এই রেস্তরাঁয়‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহের

৭২ গান স্যালুটে শ্রদ্ধা, চেন্নাইয়ে শেষকৃত্য এস পি বালাসুব্রহ্মণ্যমের

দ্য ওয়াল ব্যুরোঃ শুক্রবার প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম। শনিবার চেন্নাইয়ে শেষকৃত্য হল তাঁর। উপস্থিত ছিলেন দক্ষিণের বিখ্যাত অভিনেতা বিজয়। ছিলেন এসপি বালাসুব্রহ্মণ্যমের ছেলে এসপি চরণ ও পরিবারের অন্যান্যরা। এছাড়া দক্

৭২ গান স্যালুটে শ্রদ্ধা, চেন্নাইয়ে শেষকৃত্য এস পি বালাসুব্রহ্মণ্যমের

শেষ আপডেট: 26 September 2020 09:11

দ্য ওয়াল ব্যুরোঃ শুক্রবার প্রয়াত হয়েছেন বিশিষ্ট সঙ্গীতশিল্পী এসপি বালাসুব্রহ্মণ্যম। শনিবার চেন্নাইয়ে শেষকৃত্য হল তাঁর। উপস্থিত ছিলেন দক্ষিণের বিখ্যাত অভিনেতা বিজয়। ছিলেন এসপি বালাসুব্রহ্মণ্যমের ছেলে এসপি চরণ ও পরিবারের অন্যান্যরা। এছাড়া দক্ষিণী পরিচালক ভারতীরাজও উপস্থিত ছিলেন শেষকৃত্যে। গতকাল হাসপাতালেও গিয়েছিলেন তিনি। এছাড়া গায়ক মানো, সঙ্গীত পরিচালক দেবী শ্রীপ্রসাদ ও কমেডিয়ান মাইলসামীও উপস্থিত ছিলেন এদিন। এদিনের শেষকৃত্যে শুধু মাত্র অভিনয় জগতের নয়, রাজনীতি জগতের অনেকেও উপস্থিত ছিলেন। এআইডিএমকে নেতা ডি জয়কুমার ও অন্ধ্রপ্রদেশের সেচমন্ত্রী অনিল কুমার যাদব শেষকৃত্যে অংশ নেন। তামিলনাড়ু পুলিশের তরফে কিংবদন্তি এই সঙ্গীতশিল্পীকে ৭২ গান স্যালুটে শ্রদ্ধা জানানো হয়। সবাই একে একে শ্রদ্ধা জানান এসপি বালাসুব্রহ্মণ্যমকে। উপস্থিত অনেকের চোখেই ছিল জল। শেষকৃত্য সম্পন্ন করেন ছেলে এসপি চরণ।   শুক্রবার সন্ধেবেলা সঙ্গীতশিল্পীর দেহ নিয়ে যাওয়া হয় তামিলনাড়ুর থিরুভাল্লুর জেলার থামারাইপাক্কামে তাঁর রেড হিলসের ফার্ম হাউসে। সেখানেই শায়িত থাকে এসপি বালাসুব্রহ্মণ্যমের মরদেহ। শ্রদ্ধা জানাতে আসেন অসংখ্য ভক্ত। তাঁদের জন্য ফার্ম হাউসের বাইরেই কিছুক্ষণ দাঁড় করাতে হয় মরদেহ নিয়ে যাওয়া ভ্যানকে। ফার্ম হাউসে শ্রদ্ধা জানাতে আসেন দক্ষিণী সিনেমার অনেক খ্যাতনামা ব্যক্তিও। তার আগে নুঙ্গামবাক্কামের বাড়িতে তাঁর পরিবার ও আত্মীয়সজন তাঁকে শ্রদ্ধা জানান। স্ত্রী সাবিত্রী, মেয়ে পল্লবী ও ছেলে এসপি চরণকে রেখে গেলেন এই কিংবদন্তি সঙ্গীতশিল্পী। তাঁর ছেলে নিজে একজন প্রযোজন ও গায়ক। পরিবারের লোকদের অবশ্য প্রতিদিনই হাসপাতালে দেখা যেত। এর মধ্যেই এসপি বালাসুব্রহ্মণ্যমকে হাসপাতালে দেখতে আসেন অনেক অভিনেতা। তাঁদের মধ্যে কমল হাসানও ছিলেন। অগস্ট মাসে করোনা আক্রান্ত হয়েছিলেন এই সঙ্গীতশিল্পী। তারপর থেকেই ক্রমশ শারীরিক অবস্থার অবনতি হয়েছিল তাঁর। প্রায় ২ মাস ধরে চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ারে ভর্তি ছিলেন তিনি। বৃহস্পতিবার রাত থেকেই সর্বোচ্চ লাইফ সাপোর্টে রাখা হয়েছিল তাঁকে। শুক্রবার সেখানেই মৃত্যু হয় সঙ্গীতশিল্পীর। তাঁর মৃত্যুতে শোকস্তব্ধ শিল্পীমহল। সঙ্গীতের একটা অধ্যায় শেষ হয়ে গেল, বলছেন সবাই। কিংবদন্তি এই সঙ্গীতশিল্পীর মৃত্যুর পরে টুইট করে তাঁকে শ্রদ্ধা জানান লতা মঙ্গেশকর, কমল হাসান, রজনীকান্ত, এ আর রহমান, সলমন খান, আমির খান, অক্ষয় কুমার থেকে শুরু করে বলিউড ও দক্ষিণ ভারতের প্রায় সব তারকা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ থেকে শুরু করে বাবুল সুপ্রিয়কেও দেখা গিয়েছে টুইট করে শ্রদ্ধা জানিয়েছেন এসপি বালাসুব্রহ্মণ্যমকে।

```