Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

লাইফ সাপোর্টেই রয়েছেন এস পি বালাসুব্রহ্মনিয়ম, গায়কের অবস্থা স্থিতিশীল, জানিয়েছে হাসপাতাল

দ্য ওয়াল ব্যুরো: লাইফ সাপোর্টেই রয়েছেন গায়ক এস পি বালাসুব্রহ্মনিয়ম। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। আজ হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে গায়ক এখনও লাইফ সাপোর্টেই রয়েছেন। ত

লাইফ সাপোর্টেই রয়েছেন এস পি বালাসুব্রহ্মনিয়ম, গায়কের অবস্থা স্থিতিশীল, জানিয়েছে হাসপাতাল

শেষ আপডেট: 15 August 2020 12:06

দ্য ওয়াল ব্যুরো: লাইফ সাপোর্টেই রয়েছেন গায়ক এস পি বালাসুব্রহ্মনিয়ম। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। চেন্নাইয়ের এমজিএম হেলথকেয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। আজ হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে গায়ক এখনও লাইফ সাপোর্টেই রয়েছেন। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। অভিজ্ঞ চিকিৎসকের দল সবসময় তাঁকে পর্যবেক্ষণে রাখছেন। কড়া নজর রাখা হয়েছে তাঁর সমস্ত শারীরিক সমস্যার ক্ষেত্রেই। হাসপাতালের আইসিইউতে ভর্তি রয়েছেন তিনি। এস পি বালাসুব্রহ্মনিয়মের ছেলে এস পি চরণ আজ জানিয়েছেন, "বাবার শরীর নিয়ে আপনাদের চিন্তা এবং উদ্বেগ রয়েছে জানি। বাবা এখন আইসিইউতে ভেন্টিলেটরে রয়েছেন। তাঁর অবস্থা স্থিতিশীল। আপনাদের প্রার্থনার জন্য অনেক ধন্যবাদ। অযথা গুজবে কান দেবেন না। বাবার শারীরিক অবস্থার আপডেট প্রতিনিয়ত আমরা আপনাদের জানাবো।" জানা গিয়েছে, গত ৫ অগস্ট গায়কের কোভিড টেস্টের রিপোর্ট এসেছিল পজিটিভ। এরপর চেন্নাইয়ের এমজিএম হাসপাতালে ভর্তি হন তিনি। সেখানে থেকেই ভিডিও বার্তায় জানান যে তাঁর মৃদু উপসর্গ রয়েছে। জ্বর কমে গিয়েছে। খালি সর্দি লেগে রয়েছে। এরপর ১৩ অগস্ট রাত থেকে আচমকাই তাঁর শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। তাঁকে আইসিইউতে পাঠানো হয় এবং আপাতত লাইফ সাপোর্টে রাখা হয়। হাসপাতালের তরফে জানানো হয়েছে অভিজ্ঞ চিকিৎসকদের একটি দল সর্বক্ষণ তাঁকে পর্যবেক্ষণে রাখছেন। এর পাশাপাশি ক্রিটিকাল কেয়ার ইউনিটের অভিজ্ঞ চিকিৎসকরা গায়কের রক্ত সঞ্চালন প্রক্রিয়া এবং অন্যান্য শারীরিক সুবিধা-অসুবিধার দিকে কড়া নজর রাখছেন। যদিও ১৩ অগস্ট সকালেই হাসপাতালের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছিল যে এস পি বালাসুব্রহ্মনিয়ম স্থিতিশীল রয়েছেন। শরীরে অক্সিজেনের মাত্রাও স্বাভাবিক রয়েছে। তবে সেদিনই একটু বেশি রাতের দিকে তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। গায়কের ঠিক কী শারীরিক সমস্যা হয়েছে তা অবশ্য জানা যায়নি। দক্ষিণী ছবির পাশাপাশি বলিউডের ছবিতেও অসংখ্য হিট গান রয়েছে এস পি বালাসুব্রহ্মনিয়মের। এ আর রহমানের সুরে মণিরতন্মের বিখ্যাত সিনেমা ‘রোজা’ এবং ‘বম্বে’-তে গান গেয়েছেন তিনি। গায়কের অবস্থা সঙ্কটজনক শোনার পর থেকেই তাঁর দ্রুত আরোগ্য কামনায় প্রার্থনা করছেন অনুরাগীরা। এস পি বালাসুব্রহ্মনিয়মের দ্রুত আরোগ্য কামনা করেছেন এ আর রহমান, ইলাইয়া রাজা, অভিনেতা ধনুস ও আরও অনেকে।

```