Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে

মিটু বিতর্কে ফের অনু মালিক, শিকারির মতো আচরণ ওঁর, বিস্ফোরক অভিযোগ নেহা ভাসিনের

দ্য ওয়াল ব্যুরো: ফের মিটু বিতর্কে নাম জড়ালো সঙ্গীত পরিচালক অনু মালিকের। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন গায়িকা নেহা ভাসিন। বছর পনেরো আগে তাঁর সঙ্গে অনু মালিক অত্যন্ত অশালীন এবং অভব্য আচরণ করেছিলেন বলেই দাবি করেছেন নেহা। নেহা জানিয়েছেন তখন

মিটু বিতর্কে ফের অনু মালিক, শিকারির মতো আচরণ ওঁর, বিস্ফোরক অভিযোগ নেহা ভাসিনের

শেষ আপডেট: 1 November 2019 09:37

দ্য ওয়াল ব্যুরো: ফের মিটু বিতর্কে নাম জড়ালো সঙ্গীত পরিচালক অনু মালিকের। এবার তাঁর বিরুদ্ধে অভিযোগ এনেছেন গায়িকা নেহা ভাসিন। বছর পনেরো আগে তাঁর সঙ্গে অনু মালিক অত্যন্ত অশালীন এবং অভব্য আচরণ করেছিলেন বলেই দাবি করেছেন নেহা। নেহা জানিয়েছেন তখন মাত্র ২১ বছর বয়স ছিল তাঁর। কেরিয়ারের শুরুর দিকে গানের সিডি জমা দিতে মুম্বইয়ে একটি স্টুডিওতে গিয়েছিলেন তিনি। সেখানেই আলাপ হয় অনু মালিকের সঙ্গে। কিন্তু প্রথম সাক্ষাতেই নেহার সঙ্গে এমনভাবে কথা বলছিলেন অনু মালিক যা একেবারেই ভালো লাগেনি নেহার। গায়িকার কথায়, "উনি একজন শিকারির মতো। ইন্ডাস্ট্রির একজন সিনিয়র হিসেবে ওঁর সঙ্গে আমার আলাপ হয়েছিল। কিন্তু স্টুডিওতে একটি সোফায় শুয়ে শুয়ে উনি আমার সঙ্গে এমন ভাবে কথা বলেছিলেন এবং এমন সব কথা বলেছিলেন যা অত্যন্ত অশালীন এবং করুচিকর।" নেহার অভিযোগ, এই ঘটনার পর বেশ কয়েকবার নাকি নেহাকে ফোন এবং মেসেজও করেন অনু মালিক। তবে সেইসবের কোনও উত্তর দেননি নেহা। পাশাপাশি নেহা এও বলেন যে এই ইন্ডাস্ট্রি আনকোরা ইয়ং ট্যালেন্ট বিশেষ করে মেয়েদের জন্য যথেষ্টই সমস্যা তৈরি করে। আর যাঁরা পরিবার থেকে অনেকটা দূরে থাকেন তাঁদের সমস্যা তো আরও বেশি। তবে অনু মালিকের বিরুদ্ধে অভিযোগ এই প্রথম নয়। মিটু মুভমেন্টের সময় বলিউডের অনেকেই অভিযোগ এনেছিলেন তাঁর বিরুদ্ধে। ৯০-এর দশকে অনু মালিকের সুরে হিট গান দিয়েছেন আলিশা চিনয়। সেই মেড ইন ইন্ডিয়া-খ্যাত আলিশাও সরব হয়েছিলেন অনুর বিরুদ্ধে। বলেছিলেন, "অনু মালিক তো বরাবরের চরিত্রহীন"। অনুর বিরুদ্ধে অভিযোগ করেছিলেন গায়িকা সোনা মহাপাত্রও। তিনি বলেন, অনু ্মালিক এমন একজন মানুষ যিনি মানুষকে হেনস্থা করার জন্য শিকারির মতো ওঁত পেতে বসে থাকেন। গায়িকার অভিযোগ ছিল স্বামী রাম সম্পথের সামনেই তাঁকে 'মাল' বলে সম্বোধন করেন অনু মালিক। সঙ্গীত পরিচালকের বিরুদ্ধে মুখ খুলেছিলেন আর এক গায়িকা শ্বেতা পণ্ডিতও। মিটু বিতর্কে নাম জড়ানোর পর প্রাথমিক ভাবে শোনা যায় ইন্ডিয়ান আইডলের জুরি প্যানেল থেকে বাদ যেতে পারে অনু মালিকের নাম। কিন্তু তারপরেও শোয়ের নয়া সিজনে জাজ হিসেবে দেখা গিয়েছে তাঁকে। এর মধ্যেই নেহা ভাসিনের অভিযোগ প্রকাশ্যে আসায় অনু মালিকের বিচারক থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই।

```