Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

করোনা রুখতে তৈরি অমিতাভ-রজনীকান্ত-প্রসেনজিতের 'ফ্যামিলি', নিয়ম মানলেই সুদিন আসবে, অভয় দিচ্ছেন বিগ বি

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছে ভারত সরকার। ডাক্তার থেকে বিশেষজ্ঞ সকলেই বলছেন এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার উপায় একটাই। বাড়িতে থাকা। নিরাপদে এবং সুস্থ থাকার এটাই একমাত্র রাস্তা

করোনা রুখতে তৈরি অমিতাভ-রজনীকান্ত-প্রসেনজিতের 'ফ্যামিলি', নিয়ম মানলেই সুদিন আসবে, অভয় দিচ্ছেন বিগ বি

শেষ আপডেট: 7 April 2020 06:28

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাসের সংক্রমণ রুখতে সাধারণ মানুষকে বাড়ি থেকে না বেরনোর পরামর্শ দিয়েছে ভারত সরকার। ডাক্তার থেকে বিশেষজ্ঞ সকলেই বলছেন এই ভাইরাসের আক্রমণ থেকে বাঁচার উপায় একটাই। বাড়িতে থাকা। নিরাপদে এবং সুস্থ থাকার এটাই একমাত্র রাস্তা। আমজনতাকে সেলফ আইসোলেশন বা হোম কোয়ারেন্টাইন সম্পর্কে বিভিন্ন বার্তা এ যাবত দিয়েছেন বলিউড তারকারা। তবে এবার রুপোলি জগতের একঝাঁক তারকা একসঙ্গে বানিয়ে ফেলেছেন একটা গোটা শর্ট ফিল্ম। নিয়মমাফিক সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখে, বাড়ি থেকে এক পা-ও না বেরিয়েই হয়েছে শ্যুটিং। এমনকি তারকারা সকলে এক শহরেও ছিলেন না। তবে যে যেখানে ছিলেন সেই প্রান্তেই নিজের বাড়িতে বসে বানিয়েছেন ‘ফ্যামিলি’। এই পরিবার কোনও একটা বিশাল যৌথ পরিবারের তুলনায় কম নয়। যেখানে বাড়ির এক বয়স্ক লোকের সানগ্লাস হারিয়ে যাওয়ায় সেটা খুঁজতেই উদ্যোগী হয়েছেন পরিবারের বাকি সদস্যরা। আর শেষ পর্যন্ত খুঁজে পেয়েও গিয়েছেন সেটা। এর আগেও বিভিন্ন শর্ট ফিল্মের মাধ্যমে নানারকম সামাজিক বার্তা দিয়েছেন পরিচালকরা। তবে এবার করোনা মোকাবিলায় একজোট হয়েছেন বলিউড-টলিউড এবং দক্ষিণের তাবড় অভিনেতারা। https://twitter.com/SrBachchan/status/1247214960800751623 ছবির মুখ্য চরিত্রে রয়েছেন অমিতাভ বচ্চন। হারিয়ে গিয়েছে তাঁর সানগ্লাস। আর সেটা খুঁজতেই তৎপর বাড়ির বাকিরা। কে নেই সেই তালিকায়। আলিয়া ভাট, প্রিয়াঙ্কা চোপড়া, রণবীর কাপুর, দলজিৎ দোসাঞ্জ, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, রজনীকান্ত, মোহনলাল, চিরঞ্জীবী ও আরও অনেকে। শর্ট ফিল্মটি টুইট করেছেন বিগ বি। প্রত্যেকে যেভাবে নিজের নিজের বাড়িতে বসে এই ছবির জন্য শ্যুটিং করেছেন সেজন্য সকল অভিনেতাকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। দেশবাসীকে অভয় দিয়ে বলেছেন, এই কঠিন সময় ঠিক কেটে যাবে। শুধু সকলে যেন বাড়িতে থাকেন। তাহলেই নিরাপদে এবং সুস্থ থাকবেন। অকারণ আতঙ্কের কোনও প্রয়োজন নেই। এই কঠিন লড়াইয়েই বিরুদ্ধে জয় হবে নিশ্চিত সে ব্যাপারে আশাবাদী অমিতাভ। সোমবার রিলিজ হয়েছে এই শর্ট ফিল্ম। বিগ বি জানিয়েছেন, ফিল্ম ইন্ডাস্ট্রি একটি বড় যৌথ পরিবার। অভিনেতা ছাড়াও তাতে সামিল হাজার হাজার কর্মী এবং দৈনিক মজুরীতে কাজ করা লোকজন। করোনার জেরে বহুদিন ধরে বন্ধ রয়েছে শ্যুটিং। এখন দেশজুড়ে চলছে লকডাউন। এই জটিল পরিস্থিতিতে বিনদন জগতের সঙ্গে যুক্ত একজনও যেন আর্থিক সমস্যায় না পড়েন সে দিকে লক্ষ্য রাখতে একজোট হয়েছে ভারতীয় ফিল্ম ইন্ডাস্ট্রি। সোশ্যাল মিডিয়ায় শর্ট ফিল্ম ‘ফ্যামিলি’ ভাইরাল হতেই লোকজন বলছেন, ‘সত্যিই যৌথ পরিবারের শক্তি বুঝিয়ে দিয়েছেন তারকারা। আমরা সবাই তো একটাই পরিবার। তাই একটু সতর্কতা অবলম্বন করলেই দুর্যোগের মেঘ কেটে সুদিন আসবেই। তাই আতঙ্ক নয় নিয়ম মেনে বাড়িতে থাকাই শেয়। এতে নিরাপদ এবং সুস্থ থাকবেন সকলেই।“

```