Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

সুশান্তকে নিয়েই শেষ ইনস্টাগ্রাম পোস্ট সরোজ খানের, কী লিখেছিলেন 'মাস্টারজি'

দ্য ওয়াল ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলিউডের 'মাস্টারজি' সরোজ খান। বয়স হয়েছিল ৭১ বছর। চিকিৎসকরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ হার্ট অ্যাটাক হয় তাঁর। তারপরেই সব শেষ। নিজের শেষ ইনস্টাগ্রাম পোস্টে সদ্য প্রয়াত বলিউডের তরুণ

সুশান্তকে নিয়েই শেষ ইনস্টাগ্রাম পোস্ট সরোজ খানের, কী লিখেছিলেন 'মাস্টারজি'

শেষ আপডেট: 3 July 2020 06:48

দ্য ওয়াল ব্যুরো: হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছেন বলিউডের 'মাস্টারজি' সরোজ খান। বয়স হয়েছিল ৭১ বছর। চিকিৎসকরা জানিয়েছেন, বৃহস্পতিবার রাত ২টো নাগাদ হার্ট অ্যাটাক হয় তাঁর। তারপরেই সব শেষ। নিজের শেষ ইনস্টাগ্রাম পোস্টে সদ্য প্রয়াত বলিউডের তরুণ অভিনেতা সুশান্ত সিং রাজপুতকে স্মরণ করেছিলেন সরোজ খান। সোশ্যাল মিডিয়ায় সে ভাবে অ্যাকটিভ না হলেও ইনস্টাগ্রামে মাঝে মাঝে নানা সামাজিক বার্তা নিয়ে পোস্ট করতেন বলিউডের অন্যতম বিখ্যাত কোরিওগ্রাফার। শেষ ইনস্টা পোস্টটা সুশান্তকে নিয়েই করেছিলেন সরোজজি। কোরিওগ্রাফারের মৃত্যুর পর ফের একবার ভাইরাল হয়েছে সেই পোস্ট। 'মাস্টারজি' লিখেছিলেন, "আমাদের কখনও একসঙ্গে কাজ করা হয়নি। তবে আমাদের দেখা হয়েছে বহুবার। কী এমন ঘটেছিল তোমার জীবনে? তোমার এমন মারাত্মক সিদ্ধান্তে আমি হতবাক সুশান্ত। তোমার বোধহয় কোনও গুরুজনের সঙ্গে কথা বলা উচিত ছিল, যিনি তোমায় হয়তো সাহায্য করতে পারতেন। আর আমরাও তোমার বেঁচে থাকতে দেখে খুশি হতাম। ঈশ্বর তোমার আত্মাকে শান্তি দিন। জানি না তোমার বাবা এবং বোনেদের উপর দিয়ে কী ঝড় যাচ্ছে। ওদের জন্য সহমর্মিতা রইল। ঈশ্বর ওদের এই অবস্থা কাটিয়ে ওঠার শক্তি দিন। তোমায় তোমার সব ছবিতে ভালোবেসেছি সুশান্ত। আজীবন তোমায় ভালোবাসব। শান্তিতে থেকো।" https://www.instagram.com/p/CBazhptBaWV/?igshid=gmy3q8p2nu8c সরোজজির প্রয়াণে শোকস্তব্ধ বলিউড। প্রায় সকলেই বলছেন, "নাচের দুনিয়ায় বলিউড ঘরানা হোক কিংবা ভারতীয় সিনেমায় কোরিওগ্রাফি শব্দের বহুল প্রচলন----এইসবের কৃতিত্ব কেবল মাস্টারজির।" আর সুশান্তও যে নাচের ব্যাপারে ভীষণ প্যাশনেট ছিলেন সে কথা কারও অজানা নয়। বলিউডে কেরিয়ার শুরুর আগে দিল্লির ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ার সময় কোরিওগ্রাফার শমক দাভারের ট্রুপে নাচ করতেন সুশান্ত। 'ধুম-২' ছবিতে ব্যাকগ্রাউন্ড ড্যান্সার হিসেবে হৃতিক রোশন এবং ঐশ্বর্যর সঙ্গে স্ক্রিন শেয়ারও করেছেন তিনি। তার আগেই অবশ্য অস্ট্রেলিয়ায় কমনওয়েলথ গেমসের একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাক্তন বিশ্বে সুন্দরীর সঙ্গে স্টেজে দেখা গিয়েছিল সুশান্তকে। অভিনেতার মৃত্যুর পর ভাইরালও হয়েছিল সেই ভিডিও। সরোজজি আর সুশান্তের নাচের প্রতি এই ভালবাসাই বোধহয় তাঁদের একে অন্যের এত কাছে এনে দিয়েছিল। তাই বোধহয় কোনওদিন একসঙ্গে কাজ না করলেও তাঁদের মধ্যে তৈরি হয়েছিল এক দৃঢ় বন্ধন। গত ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ঝুলন্ত দেহ। ময়নাতদন্তের রিপোর্টে বলা হয়েছে আত্মহত্যা করেছেন অভিনেতা। গলায় ফাঁস লাগার কারণে দমবন্ধ হয়ে মৃত্যু হয়েছে তাঁর। তবে একথা মানতে নারাজ সুশান্তের অগুনতি ভক্ত। অভিনেতার রহস্যজনক মৃত্যুর সিবিআই তদন্তের দাবিতে সোচ্চার হয়েছেন তাঁরা। রাজনৈতিক মহলেও সুশান্তের মৃত্যুর সিবিআই তদন্তের দাবি উঠেছে।

```