Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সরোজ খান, কোভিড টেস্টের রিপোর্ট এসেছে নেগেটিভ

দ্য ওয়াল ব্যুরো: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের কোরিওগ্রাফার সরোজ খান। জানা গিয়েছে, গত শনিবার থেকে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি রয়েছেন ৭১ বছরের 'মাস্টারজি'। জানা গিয়েছে, শনিবার আচমকাই নিজের বাড়িতে শ্বাসকষ্ট হতে শুরু কর

শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি সরোজ খান, কোভিড টেস্টের রিপোর্ট এসেছে নেগেটিভ

শেষ আপডেট: 24 June 2020 08:04

দ্য ওয়াল ব্যুরো: শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন বলিউডের কোরিওগ্রাফার সরোজ খান। জানা গিয়েছে, গত শনিবার থেকে বান্দ্রার গুরু নানক হাসপাতালে ভর্তি রয়েছেন ৭১ বছরের 'মাস্টারজি'। জানা গিয়েছে, শনিবার আচমকাই নিজের বাড়িতে শ্বাসকষ্ট হতে শুরু করে সরোজ খানের। তারপরেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ইতিমধ্যেই কোভিড টেস্ট হয়েছে সরোজ খানের। তাঁর রিপোর্ট এসেছে নেগেটিভ। জানা গিয়েছে, ধীরে ধীরে সুস্থ হচ্ছেন সরোজ। চিকিৎসকরা জানিয়েছেন আগামী দু' থেকে তিনদিনের মধ্যে তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে। বিটাউনের পরিচালক কুনাল কোহলি টুইট করে জানিয়েছেন সরোজ খান এখন সুস্থ রয়েছেন। কুনাল লিখেছেন, সরোজ খানের ছেলের রাজুর সঙ্গে তাঁর কথা হয়েছে। তিনি জানিয়েছেন তাঁর মা ভাল রয়েছেন। https://twitter.com/kunalkohli/status/1275627773717954560?s=19 সরোজ খানের ছেলে জানিয়েছেন, "মায়ের শ্বাসকষ্টের সমস্যা হওয়ায় তাঁকে হাসপাতালে নিয়ে যাই। করোনার কোনও উপসর্গ ছিল না। শ্বাসকষ্ট হওয়ায় নিয়ম মেনে কোভিড টেস্ট হয়। রিপোর্ট এসেছে নেগেটিভ। মা ধীরে ধীরে সুস্থ হচ্ছেন। দু-তিন দিনেই ছেড়ে দেওয়া হবে তাঁকে। যাঁরা মায়ের আরোগ্য কামনা করেছেন তাঁদের সকলের জন্য আমাদের তরফ থেকে ধন্যবাদ রইল।"

```