
শেষ আপডেট: 14 December 2019 12:49
২০০১ সালের ১৪ ডিসেম্বর রিলিজ হয়েছিল করণ জোহরের ছবি 'কভি খুশি কভি গম'। দর্শকমহলে এ ছবি জনপ্রিয় হয়েছিল 'K3G' নামে। অমিতাভ বচ্চন, জয়া ভাদুড়ি, শাহরুখ খান, কাজল, হৃতিক রোশন, করিনা কাপুর, রানি মুখার্জি সব মিলিয়ে একদম স্টারস্টাড ছবি। আবেগের সঙ্গে পাল্লা দিয়ে ছবিতে ছিল রোম্যান্স। শাহরুখ-কাজল জুটির রসায়ন, সঙ্গে জমাটি গান, দুরন্ত লোকেশন সব মিলিয়ে রিলিজের ১৮ বছর পরেও দর্শকমহলে সমানভাবে জনপ্রিয় করণ জোহরের 'কভি খুশি কভি গম'। মা-বাবা সঙ্গে ছেলেমেয়ের সম্পর্কের বিষয়েও নিজের ছবিতে একটা সামাজিক বার্তা রেখেছিলেন করণ।
https://twitter.com/Riteishd/status/1205756261716938752
ছবির ১৮ বছর পূর্তির দিন টুইট করেছেন পরিচালক করণ জোহর। ছবির নানা ক্লিপিংস নিয়ে বানানো একটি ভিডিও শেয়ার করে করণ লিখেছেন যে তিনি ভাগ্যবান যে এমন একটা গল্প নিয়ে কাজ করতে পেরেছেন। পাশাপাশি করণ এও বলেন যে এমন একটা টিম যেখানে রয়েছেন এত নামিদামি অভিনেতা, তাঁদের সঙ্গে কাজ করতে পেরেও অভিভূত তিনি। করণ জোহরের টুইট রিটুইট করেই রীতেশ লেখেন যে প্রথম ডেটে জেনেলিয়াকে নিয়ে এই ছবিই দেখতে গিয়েছিলেন তিনি।অমিতাভের এই ছবি যে অভিষেকেরও অলটাইম ফেভারিট সেকথা জানিয়েছেন জুনিয়র বচ্চনও।
https://twitter.com/juniorbachchan/status/1205736538195161089