Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
‘কোভিড ভ্যাকসিনই হার্ট অ্যাটাকের কারণ!’ শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে ছেলের মন্তব্যে নতুন বিতর্ক এবার রক্তদান শিবিরেও কমিশনের ‘নজরদারি’! রক্তের আকাল হলে কী হবে রোগীদের? প্রশ্ন তুললেন কুণালমারাঠি না জানলে বাতিল হবে অটো-ট্যাক্সির লাইসেন্স! ১ মে থেকে কড়া নিয়ম মহারাষ্ট্রেআশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে স্থগিত কনসার্ট, গায়িকার নামে হাসপাতাল গড়ার উদ্যোগউৎসবের ভিড়ে হারানো প্রেম, ট্রেলারেই মন কাড়ছে ‘উৎসবের রাত্রি’‘বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সমাধান’, পাহাড় ও সমতলের মন জিততে উন্নয়নের ডালি শাহেরথাকবে না লাল কার্ড, খেলা ৫০ মিনিটের! ফুটবলকে আরও জনপ্রিয় করতে ছকভাঙা প্রস্তাব নাপোলি-প্রধানেরনতুন সূর্যোদয়! নীতীশের ছেড়ে যাওয়া মসনদে সম্রাট চৌধুরী, প্রথম বিজেপি মুখ্যমন্ত্রী পেল বিহারমাত্র ৫০০ টাকার পরীক্ষা বাঁচাবে কয়েক লাখের খরচ, কেন নিয়মিত লিভারের চেকআপ জরুরি?অভিষেক ও তাঁর স্ত্রীর গাড়িতে তল্লাশির নির্দেশ! কমিশনের ‘হোয়াটসঅ্যাপ নির্দেশ’ দেখাল তৃণমূল

আমির, শ্রদ্ধা, আদিত্য.....বলিউডের একাধিক তারকার সঙ্গে কথা হয়েছিল রিয়ার, হদিশ মিলল অভিনেত্রীর কলরেকর্ডে

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় যোগ থাকার সন্দেহে রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারকে জেরা করেছে ইডি। অভিনেতার মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর থেকে ভাল ভাবে খতিয়ে দেখা হয়েছে রিয়ার কল রেকর্ড। আর তাতেই দেখা গিয়েছে ক

আমির, শ্রদ্ধা, আদিত্য.....বলিউডের একাধিক তারকার সঙ্গে কথা হয়েছিল রিয়ার, হদিশ মিলল অভিনেত্রীর কলরেকর্ডে

শেষ আপডেট: 12 August 2020 08:24

দ্য ওয়াল ব্যুরো: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনায় যোগ থাকার সন্দেহে রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারকে জেরা করেছে ইডি। অভিনেতার মৃত্যুর তদন্তভার সিবিআইয়ের হাতে যাওয়ার পর থেকে ভাল ভাবে খতিয়ে দেখা হয়েছে রিয়ার কল রেকর্ড। আর তাতেই দেখা গিয়েছে কেবল মহেশ ভাট বরং বলিউডের একঝাঁক প্রথম সারির তারকার সঙ্গে চলতি বছরে কথা হয়েছিল রিয়ার। আমির খান, শ্রদ্ধা কাপুর, আদিত্য রায় কাপুর, রকুল প্রীত সিং, রাণা ডগ্গুবতী, সানি সিং, প্রয়াত কোরিওগ্রাফার সরোজ খান, এঁদের সকলের সঙ্গেই একাধিক বার কথা হয়েছে রিয়ার। কখনও ফোন কখনও বা মেসেজে হয়েছে যোগাযোগ। রিয়ার কলরেকর্ড থেকে জানা গিয়েছে, আমির খানকে একবার ফোন করেছিলেন তিনি। তবে কোনও কারণে ফোন তোলেননি আমির। বদলে তিনটে মেসেজ এসেছিল অভিনেতার তরফে। সূত্রের খবর ওই ফোন নম্বর সত্যিই আমির খানের। ইতিমধ্যেই সুশান্তের মৃত্যুতে বলিউডের তিন খান শাহরুখ-আমির-সলমনের একদম চুপ থাকা নিয়ে ভিবিন্ন মহলে উঠেছে নানা প্রশ্ন। এ বার রিয়ার কলরেকর্ডে আমির খানের সঙ্গে ফোনের হদিশ মেলায় নতুন করে তৈরি হয়েছে জল্পনা। অভিনেত্রী রকুল প্রীত সিংয়ের সঙ্গেও ফোনে বেশ কয়েকবার কথা বলেছিলেন রিয়া। কলরেকর্ড অনুসারে, ৩০ বার ফোন হয়েছিল দুই অভিনেত্রীর মধ্যে। রকুল নিজে ফোন করেছিলেন ১৪ বার। এ ছাড়াও দু'জনের মধ্যে দুটি এসএমএস-এও কথা হয়েছিল। আদিত্য রায় কাপুরের সঙ্গেও ১৬ বার ফোনে কথা হয়েছিল রিয়ার। তার মধ্যে সাতবার আদিত্য নিজেই ফোন করেছিলেন। শ্রদ্ধা কাপুরের সঙ্গে ৫ বার ফোনে কথা হয়েছিল রিয়ার। শ্রদ্ধা নিজে ফোন করেছিলেন দু'বার। রিয়ার ফোনকলের রেকর্ডে দেখা গিয়েছে, সানি সিংকেও সাতবার ফোন করেছিলেন তিনি। সানির তরফ থেকে ফোন এসেছিল চারবার। দক্ষিণী অভিনেতা রাণা ডগ্গুবতীকেও সাতবার ফোন করেছিলেন রিয়া। উল্টোদিক থেকে ফোন এসেছিল চার বার। সরোজ খানের সঙ্গেও কত হয়েছিল রিয়ার। তিনবার মাস্টারজিকে ফোন করেছিলেন রিয়া। আর মাস্টারজি রিয়াকে দু'বার কলব্যাক করেছিলেন। দু'জনের মধ্যে একবার মেসেজেও কথা হয়েছিল। রিয়ার কলরেকর্ড থেকে জানা গিয়েছে, চলতি বছর জানুয়ারি মাসে মহেশ ভাটের সঙ্গে মোট ১৬ বার ফোনে কথা হয়েছিল রিয়ার। ৯ বার ফোন করেছিলেন রিয়া। বাকি সাতবার ফোন করেছিলেন মহেশ।

```