Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরওIPL 2026: টানা চতুর্থ হারে কোণঠাসা কেকেআর, ৩২ রানে ম্যাচ জিতল সিএসকে‘ভূত বাংলো’য় সেন্সর বোর্ডের কাঁচি! বাদ গেল ৬৩টি দৃশ্য, ছবির দৈর্ঘ্য কমতেই চিন্তায় অক্ষয়ভোটের ডিউটিতে কড়া নিয়ম! প্রিসাইডিং ও সেক্টর অফিসারদের জন্য একগুচ্ছ নির্দেশিকা কমিশনের'বন্ধু' মোদীকে ফোন ট্রাম্পের! ৪০ মিনিট ধরে হরমুজ প্রণালী নিয়ে কী আলোচনা হল?

প্রকাশ্যে '৮৩-র ফার্স্ট লুক, জন্মদিনে ভক্তদের স্পেশ্যাল উপহার রণবীরের

দ্য ওয়াল ব্যুরো: চরিত্রের জন্য নিজেকে নানা ভাবে ভেঙেছেন রণবীর সিং। বিভিন্ন শেডের চরিত্রে অভিনয় করে বারবার তিনি বুঝিয়ে দিয়েছেন অভিনয়ে মাত দিতে পারেন বলিউডের যেকোনও তাবড় অভিনেতাকে। তবে নতুন ছবিতে চ্যালেঞ্জ একটু বেশিই। কারণ এ বার ক্রিকেটারের

প্রকাশ্যে '৮৩-র ফার্স্ট লুক, জন্মদিনে ভক্তদের স্পেশ্যাল উপহার রণবীরের

শেষ আপডেট: 6 July 2019 05:19

দ্য ওয়াল ব্যুরো: চরিত্রের জন্য নিজেকে নানা ভাবে ভেঙেছেন রণবীর সিং। বিভিন্ন শেডের চরিত্রে অভিনয় করে বারবার তিনি বুঝিয়ে দিয়েছেন অভিনয়ে মাত দিতে পারেন বলিউডের যেকোনও তাবড় অভিনেতাকে। তবে নতুন ছবিতে চ্যালেঞ্জ একটু বেশিই। কারণ এ বার ক্রিকেটারের চরিত্রে অভিনয় করবেন রণবীর। আর সেই খেলোয়াড় আবার যে সে নন, স্বয়ং কপিল দেব। তাই নিপুণ অভিনয়ের পাশাপাশি ময়দানের শরীরী ভাষাটাও ফুটিয়ে তুলতে হবে একদম নিখুঁত ভাবে। তবে 'হরিয়ানা হ্যারিকেন'-এর চরিত্রেও যে রণবীর পর্দায় অসামান্য কিছু করে দেখাবেন, সে ব্যাপারে নিশ্চিত তাঁর ভক্তরা। আজ ৬ জুলাই রণবীর সিংয়ের জন্মদিন। ৩৪-এ পা দিলেন অভিনেতা। নিজের জন্মদিনকে নিজেই বানালেন একটু স্পেশ্যাল। ভক্তদের জন্য প্রকাশ করলেন তাঁর আগামী ছমী ছবি '৮৩-র ফার্স্ট লুক। শক্ত চোয়াল, চোখে আত্মপ্রত্যয়------সব মিলিয়ে কপিল দেবের চরিত্রে দারুণ মানিয়েছে অভিনেতাকে, এমনটাই বলছেন তারকার ফ্যানরা। পরনে হোয়াইট টি-শার্ট (ক্রিকেটের জার্সি), গলা কালো-কার, হেয়ার স্টাইল থেকে পুরুষ্টু গোঁফ-----চেহারার আদলে অনেকটাই ছাপ রয়েছে কপিল দেবের। নতুন লুকে রণবীরকে দেখে মেকআপ আর্টিস্টের প্রশংসায় মেতেছেন নেটিজেনরা। https://twitter.com/RanveerOfficial/status/1147320290092945408 টুইটারে আগামী ছবির ফার্স্ট লুক শেয়ার করে রণবীর লিখেছেন, "আমার জীবনের স্পেশ্যাল দিনে হরিয়ানা হ্যারিকেনকে আপনাদের সকলের সামনে আনলাম।" কেবল রণবীরের ফ্যান কিংবা সিনে-দুনিয়ার লোকজন নন, ময়দানের লোকেদেরও দারুণ পছন্দ হয়েছে রণবীরের নিউ লুক। ইতিমধ্যেই শিখর ধাওয়ান জানিয়েছেন, "একদম পাজি-র (কপিল দেবকে এ নামেই ডাকতেন তাঁর সতীর্থরা) মতোই লাগছে।" পাশাপাশি রণবীরকে জন্মদিনের শুভেচ্ছাও জানিয়েছেন ধাওয়ান। বায়োপিক বানানো এখন বলিউডের ট্রেন্ড। হালফিলে খেলার জগতের রথী-মহারথীদের নিয়ে তৈরিও হয়েছে বেশ কিছু বায়োপিক। এই ছবির পরিচালক কবীর খান নিজেও এর আগে বায়োপিক বানিয়েছেন। তবে এ বার যেন উন্মাদনার পারদ খানিক বেশিই চড়েছে। কারণ এই বায়োপিকের সঙ্গে জড়িয়ে রয়েছে কপিল দেবের নাম। সঙ্গে রয়েছে ১৯৮৩-র বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এবং আপামোর ভারতীয়র আবেগ। রণবীরের ছবি ‘গলি বয়'-এর সবচেয়ে ফেমাস ডায়লগ “আপনা টাইম আয়েগা”। যার অর্থ ‘আমারও সময় আসবে’। আর রণবীরের জীবনে সেই সময় এসে গিয়েছে বলেই মনে করছেন তাঁর ভক্তরা। ২০১৯-এ বক্স অফিসে যে রীতিমতো ‘রাজ’ করবেন রণবীর সিং, তেমনটাই অনুমান ফিল্ম বিশেষজ্ঞদের।

```