Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

করিনাকে নাচ উপভোগ করতে শিখিয়েছিলেন 'মাস্টারজি', 'গুরু এবং বন্ধুকে হারালাম', বলছেন মাধুরী

দ্য ওয়াল ব্যুরো: শ্রীদেবী, মাধুরী দীক্ষিত কিংবা করিনা কাপুর। তিন নায়িকার ক রয়েছে অসংখ্য হিট ছবি। সেই সঙ্গে বেশ কিছু সুপারহিট গান আর তার সঙ্গে অসাধারণ সব ড্যান্স মুভস। শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ হোক বা করিনা কাপুরের ‘ইয়ে ইশক হায়ে’---- সরোজ খান

করিনাকে নাচ উপভোগ করতে শিখিয়েছিলেন 'মাস্টারজি', 'গুরু এবং বন্ধুকে হারালাম', বলছেন মাধুরী

শেষ আপডেট: 3 July 2020 08:08

দ্য ওয়াল ব্যুরো: শ্রীদেবী, মাধুরী দীক্ষিত কিংবা করিনা কাপুর। তিন নায়িকার ক রয়েছে অসংখ্য হিট ছবি। সেই সঙ্গে বেশ কিছু সুপারহিট গান আর তার সঙ্গে অসাধারণ সব ড্যান্স মুভস। শ্রীদেবীর ‘হাওয়া হাওয়াই’ হোক বা করিনা কাপুরের ‘ইয়ে ইশক হায়ে’---- সরোজ খানের অসামান্য কোরিওগ্রাফির নমুনা গুনে শেষ করা যাবে না। আর ‘ধক ধক গার্ল’ মাধুরীর তো সব বিখ্যাত নাচের পিছনেই রয়েছেন ‘মাস্টারজি’। ‘এক দো তিন’, ‘তাম্মা তাম্মা’, ‘ডোলা রে’---- সরোজ-মাধুরী জুটি প্রতিবারই মুগ্ধ করেছে দর্শকদের। শেষবার ‘কলঙ্ক’ ছবি ‘তবাহ হো গয়ি’ গানে মাধুরীর কোরিওগ্রাফি করেছিলেন সরোজ খান। দীর্ঘদিন পর জুটির কামব্যাক পারফরম্যান্সও মনজয় করেছিল দর্শকদের। https://twitter.com/MadhuriDixit/status/1278901195751321600 তবে ‘মাস্টারজি’ আর নেই। বৃহস্পতিবার রাত ২টো নাগাদ হার্ট অ্যাটাক হয় সরোজ খানের। তারপরেই সব শেষ। চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে ৭১ বছর বয়সে প্রয়াত হয়েছেন বলিউডের অন্যতম বিখ্যাত কোরিওগ্রাফার। কিছুদিন আগেও শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। তবে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন জলদিই। কিন্তু এ বার আর ফেরা হল না। কথায় আছে লেজেন্ডদের কখনও মৃত্যু হয় না। বিটাউনের ‘মাস্টারজি’ সরোজ খানও মানুষের মনে চিরকাল বেঁচে থাকবেন তাঁর কাজের জন্য, তাঁর ড্যান্স স্টেপসের জন্য। https://www.instagram.com/p/CCKsrQRnEHL/ Image সরোজ খানের মৃত্যুতে শোকস্তব্ধ বলিউড। টুইট কিংবা ইনস্টাগ্রামে ‘মাস্টারজি’-কে শেষ শ্রদ্ধা জানিয়েছেন সকলেই। সরোজ খানের প্রিয় ছাত্রীর পাশাপাশি ভাল বন্ধুও ছিলেন মাধুরী দীক্ষিত। বহু জায়গায় সরোজ নিজেই বলতেন মাধুরীকে নাচ শিখিয়ে অন্যরকমের আনন্দ পান তিনি। গুরুর মৃত্যুতে স্বভাবতই দুঃখ পেয়েছেন মাধুরী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, “আমার গুরু এবং ভাল বন্ধু সরোজজির মৃত্যুতে আমি মর্মাহত। ওঁর কাজের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকব। নাচের ক্ষেত্রে আমায় সেরা জায়গায় পৌঁছতে সাহায্য করেছিলেন উনি। এই বিশ্ব একজন অসামান্য প্রতিভাকে হারাল। আপনাকে খুব মিস করব।“ Image https://www.instagram.com/p/CCKvjDRJcQs/?utm_source=ig_web_copy_link অল্পদিনের সরোজ খানের থেকে অনেক কিছু শিখেছিলেন করিনা কাপুরও। ‘যব উই মেট’ নিঃসন্দেহে করিনার জীবনের মোড় ঘোরানো একটি ছবি। সিনেমার চরিত্র গীতের পাশাপাশি ব্যাপক ভাবে জনপ্রিয় হয়েছিল এই ছবির বিভিন্ন গান। তার মধ্যেই একটি ‘ইয়ে ইশক হায়ে’-এর কোরিওগ্রাফার করেছিলেন সরোজ খান। আজ তাঁর প্রয়াণের পর ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করেছেন করিনা। জানিয়েছেন, মাস্টারজি তাঁকে কী কী শিখিয়েছিলেন। করিনার কথায়, “মাস্টারজি সবসময় বলতেন পা চালাতে না পারলে মুখই চালাও। উনি সবসময় বলতেন নাচকে উপভোগ করো। চোখ দিয়ে হাসো। যাঁরা ওকে ভালবাসেন তাঁরা জানেন সরোজজির জায়গায় কেউ আসতে পারবেন না। ওই এক্সপ্রেশন আর কারও হবে না। আপনাকে খুব ভালোবাসি মাস্টারজি।“

```