Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

বাসন মাজার পর ঝাড়ু হাতে ঘর পরিষ্কার, হোম কোয়ারেন্টাইনে বাড়ির কাজেই মজেছেন ক্যাটরিনা

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে রয়েছেন বোন ইসাবেলাও। বাড়ির দৈনন্দিন কাজে হাত লাগিয়েছেন দুই বোন। ক'দিন আগেই রান্নাঘরে দাঁড়িয়ে ক্যাটরিনার বাসন ধোওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামে। এবার দেখা গ

বাসন মাজার পর ঝাড়ু হাতে ঘর পরিষ্কার, হোম কোয়ারেন্টাইনে বাড়ির কাজেই মজেছেন ক্যাটরিনা

শেষ আপডেট: 26 March 2020 07:30

দ্য ওয়াল ব্যুরো: করোনা সতর্কতায় হোম কোয়ারেন্টাইনে রয়েছেন ক্যাটরিনা কাইফ। সঙ্গে রয়েছেন বোন ইসাবেলাও। বাড়ির দৈনন্দিন কাজে হাত লাগিয়েছেন দুই বোন। ক'দিন আগেই রান্নাঘরে দাঁড়িয়ে ক্যাটরিনার বাসন ধোওয়ার ভিডিও ভাইরাল হয়েছিল ইনস্টাগ্রামে। এবার দেখা গেল ঝাড়ু হাতে ঘর পরিষ্কার করছেন অভিনেত্রী। শুধু তাই নয় আর পাঁচজন সাধারণ মানুষের মতো ঝাড়ুকে ক্রিকেট ব্যাট বানিয়ে দিব্যি পোজ দিতেও দেখা গিয়েছে ক্যাটরিনাকে। https://www.instagram.com/p/B-KHTu_hu9Y/?igshid=1ph77870mfmv4 বাসন মাজার পর ক্যাটরিনার ঝাড়ু হাতে ঘর পরিষ্কারের ভিডিও-ও এবার ভাইরাল ইনস্টাগ্রামে। আমজনতার মতো হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন ক্যাটরিনাও যে নিজের বাড়ির কাজে হাত লাগিয়েছেন তা দেখে দারুণ খুশি অভিনেত্রীর ভক্তরা। সম্প্রতি যে ভিডিও ক্যাটরিনা শেয়ার করেছেন সেখানে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছে, "আমরা সবাই নিজেদের কাজ করছি। ইসাবেলা অবশ্য শুধু বসে বসে কমেন্ট্রি করছে। যাই হোক এই ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করাটা বেশ ভাল শারীরিক কসরত।" এরপরেই ঝাড়ুটাকে ক্রিকেট ব্যাটের মতো বাগিয়ে হাওয়ায় ভাসিয়ে ছক্কা হাঁকানোর পোজ দিতে দেখা গিয়েছে ক্যাটরিনাকে। https://www.instagram.com/p/B-FEZmEBq73/?igshid=ll3yjtiv4q9 হোম কোয়ারেন্টাইনে থাকাকালীন নিজের ফিটনেসের প্রতিও নজর দিয়েছেন ক্যাটরিনা। জিম যেতে পারছেন না ঠিকই। তবে বাড়ির ছাদেই চলছে শারীরিক কসরত। হাজির ক্যাটরিনার ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালাও। ট্রেনারের সঙ্গে সোশ্যাল ডিস্ট্যান্স বজায় রেখে বাড়িতেই ঘাম ঝরিয়ে ওয়ার্কআউট সেরে নিচ্ছেন অভিনেত্রী। নিজের বাড়ির ছাদে ওয়ার্কআউট করতে দেখা গিয়েছে ক্যাটরিনার ট্রেনার ইয়াসমিন করাচিওয়ালাকে। সেখান থেকেই ফোনে ক্যাটরিনাকে নির্দেশ দিয়েছেন তিনি। আর নিজের বাড়ির ছাদে সেটা প্র্যাকটিস করেছেন অভিনেত্রী। দুজনের ওয়ার্কআউটের ভিডিও কোলাজ করে ইনস্টাগ্রামে শেয়ারও করেছেন ক্যাটরিনা। https://www.instagram.com/p/B-HHD7XhxZO/?igshid=a437wvak8su8 সবাইকে বাড়িতে আইসোলেশনে থাকার পরামর্শও দিয়েছেন তিনি। পাশাপাশি ক্যাটরিনা বলেছেন করোনার সঙ্গে লড়াইয়ের জন্য ফিটনেস অবশ্যই প্রয়োজন। তাই সকলে যেন বাড়িতে থাকেন, ফিট এবং সুস্থ থাকেন, সাবধানে থাকেন। আর অতি অবশ্যই বাড়ির কাজে হাত লাগিয়ে সময় কাটান।

```