Date : 15th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
ইরানের সব পণ্যবাহী জাহাজ চলাচল বন্ধ করে‌ দেওয়া হয়েছে, দাবি আমেরিকার, চিন্তা ইরানি ল্যান্ডমাইনও Poila Baisakh: দক্ষিণেশ্বর থেকে কালীঘাট, নববর্ষে অগণিত ভক্তের ভিড়, পুজো দিতে লম্বা লাইনপয়লা বৈশাখেই কালবৈশাখীর দুর্যোগ! মাটি হতে পারে বেরনোর প্ল্যান, কোন কোন জেলায় বৃষ্টির পূর্বাভাসমেয়েকে শ্বাসরোধ করে মেরে আত্মঘাতী মহিলা! বেঙ্গালুরুর ফ্ল্যাটে জোড়া মৃত্যু ঘিরে ঘনীভূত রহস্য UCL: চ্যাম্পিয়নস লিগের শেষ চারে পিএসজি-আতলেতিকো, ছিটকে গেল বার্সা-লিভারপুল‘ইরানকে বিশ্বাস নেই’, যুদ্ধবিরতির মাঝে বিস্ফোরক জেডি ভ্যান্স! তবে কি ভেস্তে যাবে শান্তি আলোচনা?১৮০ নাবালিকাকে প্রেমের ফাঁদে ফেলে শোষণ! মোবাইলে মিলল ৩৫০ অশ্লীল ভিডিও, ধৃতের রয়েছে রাজনৈতিক যোগ ৩৩ বছর পর মুখোমুখি ইজরায়েল-লেবানন! ওয়াশিংটনের বৈঠকে কি মিলবে যুদ্ধবিরতির সমাধান?ইউরোপের আদালতে ‘গোপনীয়তা’ কবচ পেলেন নীরব মোদী, জটিল হচ্ছে পলাতক ব্যবসায়ীর প্রত্যর্পণ-লড়াইইরানের সঙ্গে সংঘাত এবার শেষের পথে? ইঙ্গিত ভ্যান্সের কথায়, দ্বিতীয় বৈঠকের আগে বড় দাবি ট্রাম্পেরও

দেশদ্রোহী, বিক্রি হয়ে যাওয়া সাংবাদিকদের কাছে আমি ক্ষমা চাইব না,' ফের বিস্ফোরক কঙ্গনা

দ্য ওয়াল ব্যুরো: তিনি কঙ্গনা রানাওয়াত। বিতর্ক তাঁর আগে পিছে ঘোরাঘুরি করে। মাথা নোয়াতে তিনি শেখেননি। সাংবাদিকদের কাছে ক্ষমা যে তিনি কিছুতেই চাইবেন না, সেটা প্রথম থেকেই বেশ বুঝেছিল বলি মহলের একাংশ। সেই কথাই এ বার জোর গলায় ঘোষণা করলেন কঙ্গনার

দেশদ্রোহী, বিক্রি হয়ে যাওয়া সাংবাদিকদের কাছে আমি ক্ষমা চাইব না,' ফের বিস্ফোরক কঙ্গনা

শেষ আপডেট: 10 July 2019 18:30

দ্য ওয়াল ব্যুরো: তিনি কঙ্গনা রানাওয়াত। বিতর্ক তাঁর আগে পিছে ঘোরাঘুরি করে। মাথা নোয়াতে তিনি শেখেননি। সাংবাদিকদের কাছে ক্ষমা যে তিনি কিছুতেই চাইবেন না, সেটা প্রথম থেকেই বেশ বুঝেছিল বলি মহলের একাংশ। সেই কথাই এ বার জোর গলায় ঘোষণা করলেন কঙ্গনার দিদি ও ম্যানেজার রঙ্গোলি চান্দেল।  টুইটার বার্তায় তিনি সাফ জানিয়ে দিয়েছেন, "এইসব মিডিয়া দেশদ্রোহী। দল পাকিয়ে ষড়যন্ত্র করছে। কঙ্গনা কোনও দিনই ক্ষমা চাইবেন না।" রঙ্গোলির কথায় সায় দিয়েছেন কঙ্গনাও। মিডিয়া বয়কট করুক, আর যাই করুক, কুছ পরোয়া নেই। কঙ্গনা আছেন, থাকবেন কঙ্গনার মতোই। পর পর দু'টি ভিডিও মেসেজে সেটাই পরিষ্কার করে দিয়েছেন রঙ্গোলি। হৃতিকের সঙ্গে সম্পর্ক নিয়ে হোক বা যে কোনও বিতর্কে কঙ্গনা জড়িয়ে পড়লে সবচেয়ে আগে মুখ খোলেন রঙ্গোলিই। এ বারও তিনি বলেছেন, "আমি হলফ করে বলতে পারি, কঙ্গনা ক্ষমা চাইবেন না। বরং এই সব বিক্রি হয়ে যাওয়া, নগ্ন, দেশদ্রোহী, দেশের দালাল সাংবাদিকদের ধুয়ে সাফ করে দেবেন কঙ্গনা। শুধু একটু অপেক্ষা করুন। " https://twitter.com/Rangoli_A/status/1148511430171222016 ঝামেলার সূত্রপাত গত রবিবার। তাঁর নতুন ছবি ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র একটি অনুষ্ঠানে কয়েকজন সাংবাদিকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কঙ্গনা। প্রশ্নোত্তর পর্ব চলার সময়, সাংবাদিক জাস্টিন রাওকে নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিতে আচমকাই আক্রমণ করে বসেন কঙ্গনা। তাঁর দাবি, ‘মণিকর্ণিকার’ সিনেমা নিয়ে নাকি অপপ্রচার করেছিলেন জাস্টিন। সেই সিনেমার খারাপ রিভিউ লিখেছিলেন তিনি। কথা কাটাকাটি এতদূর গড়ায় যে, মুম্বইয়ের এন্টারটেনমেন্ট জার্নালিস্টস গিল্ড অফ ইন্ডিয়ার দশ জন সিনিয়র সাংবাদিকের একটি দল মঙ্গলবার একতা কপূরের অফিসে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন। তাঁরা দাবি তোলেন, সাংবাদিকদের নোংরা ভাষায় আক্রমণের জন্য কঙ্গনাকে লিখিত ভাবে ক্ষমা চাইতে হবে। না হলে মিডিয়া পুরোপুরি কঙ্গনাকে বয়কট করবে। https://twitter.com/Rangoli_A/status/1149150022698590208 https://twitter.com/Rangoli_A/status/1149154836077674497 বৃহস্পতিবার টুইটারে ভিডিও শেয়ার করে কঙ্গনা বলেন, "এমন নয় যে সব সাংবাদিক খারাপ। অনেকেই আমাকে প্রচার দিয়েছেন। কিন্তু এক শ্রেণির সাংবাদিক আছে যাঁরা মিথ্যা খবর প্রচার করেন। দেশের একতাকে আঘাত করেন তাঁরা। এই সব সাংবাদিক দেশদ্রোহী, অশিক্ষিত। তাঁরা যদি ভালো, ধার্মিক হতেন তাহলে দেশের একতাকে আঘাত করতেন না। দুঃখের বিষয়ে ভারতের সংবিধানে এই সাংবাদিকদের জন্য কোনও শাস্তির বিধান নেই। এই সব সাংবাদিকদের কাছে আমি ক্ষমা চাইব না। " সেই সঙ্গেই কঙ্গনার দাবি, "কিছু সাংবাদিক তর্ক, সমীক্ষার ধার ধারেন না। ফ্রি-তে খাবার খেতে সাংবাদিক বৈঠকে পৌঁছে যান। এর পরে বানিয়ে, মিথ্যা কথা প্রচার করেন। আমার প্রশ্ন, কী ভাবে এঁদের সাংবাদিক বলব? এঁদের মধ্যেই তিন-চার জন দল পাকিয়ে আমাকে বয়কট করার কথা বলছেন। " কঙ্গনার কথায়, "এই সাংবাদিকরা ৫০-৬০ টাকায় বিক্রি হয়ে যায়। আমি চাই এঁরা আমাকে বয়কট করুন, না হলে আমি এঁদের মজা দেখাবো।" https://twitter.com/ANI/status/1148069892245131265 https://www.instagram.com/p/BzuhPvBg5cr/?utm_source=ig_web_copy_link হৃতিকের 'সুপার ৩০'-র সঙ্গে দিন মিলে যাওয়ায়, এমনিতেই ‘জাজমেন্টাল হ্যায় কেয়া’র রিলিজের দিন পিছিয়ে ২৬ জুলাই হয়েছে। তার উপর মিডিয়ার একটা বড় অংশ কঙ্গনার আচরণে ক্ষেপে যাওয়ায় রীতিমতো অস্বস্তিতে পড়েছেন প্রযোজক একতা কপূর। ঘটনার দিন তিনিও উপস্থিত ছিলেন। কাজেই মিডিয়ার রোষচক্ষুর মুখে পড়ে ইতিমধ্যেই ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি। তাঁর বালাজি টেলি ফিল্মসের তরফেও বিবৃতি দিয়ে লিখিত ভাবে ক্ষমা চেয়ে নেওয়া হয়েছে। তবে ক্ষমা চাননি কঙ্গনা। তিনি যে আর ক্ষমা চাইবেনও না, সেটাও স্পষ্ট করে দিয়েছেন নায়িকা। আরও পড়ুন: https://www.four.suk.1wp.in/entertainment-kangna-somehow-lost-herself-this-specific-battle-is-disgraceful-tweeted-swastika-mukherjee/

```