অভিনব ছবির প্রচার, 'হাউসফুল-৪ এক্সপ্রেস' চড়ে দলবল নিয়ে দিল্লির পথে অক্ষয়
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের বোরিভলি স্টেশনে আজ সাজো সাজো রব। কড়া নিরাপত্তায় মুড়ে ফেল হয়েছে স্টেশন চত্বর। চারপাশে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। কারণ বোরিভলি থেকেই আজ ট্রেনে চড়বেন অক্ষয় কুমার। সঙ্গে থাকবেন আরও অনেক তারকাই। গন্তব্য
শেষ আপডেট: 16 October 2019 11:38
দ্য ওয়াল ব্যুরো: মুম্বইয়ের বোরিভলি স্টেশনে আজ সাজো সাজো রব। কড়া নিরাপত্তায় মুড়ে ফেল হয়েছে স্টেশন চত্বর। চারপাশে সারি দিয়ে দাঁড়িয়ে রয়েছেন নিরাপত্তারক্ষীরা। কারণ বোরিভলি থেকেই আজ ট্রেনে চড়বেন অক্ষয় কুমার। সঙ্গে থাকবেন আরও অনেক তারকাই। গন্তব্য দিল্লি। তারকাদের নিরাপত্তা দিতেই তাই এত আঁটোসাঁটো ব্যবস্থা।
https://twitter.com/i/status/1184415791401189376
তবে হঠাৎ বিলাসবহুল গাড়ি ছেড়ে ট্রেনে চড়তে গেলেন কেন আক্কি? লাখো ভক্তের প্রশ্নের জবাব দিলেন অভিনেতা নিজেই। অক্ষয় জানিয়েছেন, তাঁর আগামী ছবি 'হাউসফুল-৪'-এর প্রোমোশনের জন্যই এত সব ব্যবস্থা। যে ট্রেনে সব অভিনেতারা চড়বেন মজা করে তার নাম দেওয়া হয়েছে 'হাউসফুল এক্সপ্রেস'। অক্ষয় ছাড়াও ট্রেনে থাকবেন রীতেশ দেশমুখ, চাঙ্কি পাণ্ডে, ববি দেওল, কৃতী স্যানন, কীর্তি খারবান্দা, পূজা হেগড়ে। টুইটারে একটি ভিডিও শেয়ার করেছেন অক্ষয়। সেখানে সব তারকাকেই দেখা গিয়েছে একসঙ্গে। একটি ট্রাভেলার জাতীয় গাড়িতে বসে শ্যুট করা হয়েছে ভিডিও। সব তারকাদের মুখে শোনা যাচ্ছে একটাই কথা, "পাগলামো করব আমরা। আপনারাও যোগ দিন।"
https://twitter.com/PiyushGoyal/status/1184425052407844864
গোটা 'হাউসফুল' ট্রেনে চড়বে বলে কথা, দেদার সাজানো হয়েছে ট্রেনও। প্রতিটি কামরার বাইরে সাঁটা হয়েছে ছবির পোস্টার। রয়েছে কড়া নিরাপত্তাও। মুম্বই থেকে দিল্লিগামী এই ট্রেনে চড়লেই যে ভরপুর মজা পাওয়া যাবে তা নিয়ে কোনও সন্দেহ নেই দর্শকদের মনে।
https://www.instagram.com/p/B3rSOueAOjy/
সম্ভবত এই প্রথম বলিউড ছবির প্রচারের জন্য এমন অভিনব উপায় বের করেছে ভারতীয় রেল। রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানিয়েছেন, ১৬ তারিখ যাত্রা শুরু করবে এই বিশেষ 'হাউসফুল এক্সপ্রেস'। ১৭ তারিখ পৌঁছবে নয়া দিল্লি। পাশাপাশি রেলমন্ত্রী আরও বলেন, "একসঙ্গে প্রচুর মানুষের কাছে পৌঁছনোর জন্য এই ভাবে নিজেদের ছবির প্রচার করার জন্য অন্যান্য ফিল্ম নির্মাতাদেরও উৎসাহ জানাচ্ছি।"

'হাউসফুল' ছবির অন্যান্য সিরিজেও কমেডি ছিল ভরপুর। তবে এ বার রসিকতার মাত্রা যেন একটু বেশিই। ছবির প্রোমোশনেও তাই একটু অন্যরকমের ছোঁয়া রেখেছেন নির্মাতারা। বক্স অফিসে এই ছবি কতটা সাফল্য পায় সেটাই এখন দেখার।
পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা...
https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%95%e0%a6%bf%e0%a6%9b%e0%a7%81-%e0%a6%ae%e0%a7%83%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%af%e0%a7%81-%e0%a6%b9%e0%a6%ac%e0%a7%87%e0%a6%87-%e0%a6%a4%e0%a6%ac%e0%a7%81%e0%a6%93-%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d/