Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
সরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার রণবীর-দীপিকার ৮ বছরের দাম্পত্যে বিচ্ছেদ! স্বামীর সঙ্গে বাড়তে থাকা দূরত্বই কি ডিভোর্সের কারণ?'বিজেপির কথায় চললে আমাদের কাছেও তালিকা থাকবে', পুলিশ কর্তাদের চরম হুঁশিয়ারি ব্রাত্য বসুর!একসময় নীতীশকেই কুর্সি থেকে সরানোর শপথ নিয়েছিলেন! তাঁর ছেড়ে যাওয়া পদেই বসলেন শকুনি-পুত্র

'দিব্যি বেঁচে আছি', অসুখের গুজব উড়িয়ে সাফ জবাব ডিম্পল কাপাডিয়ার

দ্য ওয়াল ব্যুরো: কদিন ধরেই গুজব রটেছিল বিটাউনে। অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া নাকি ঘোরতর অসুস্থ। শরীর নাকি এতই খারাপ যে ডিম্পলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সব গুজব উড়িয়ে দিলেন নায়িকা নিজেই। সংবাদ সংস্থা আইএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ডিম্

'দিব্যি বেঁচে আছি', অসুখের গুজব উড়িয়ে সাফ জবাব ডিম্পল কাপাডিয়ার

শেষ আপডেট: 17 November 2019 13:59

দ্য ওয়াল ব্যুরো: কদিন ধরেই গুজব রটেছিল বিটাউনে। অভিনেত্রী ডিম্পল কাপাডিয়া নাকি ঘোরতর অসুস্থ। শরীর নাকি এতই খারাপ যে ডিম্পলকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে সব গুজব উড়িয়ে দিলেন নায়িকা নিজেই। সংবাদ সংস্থা আইএনএস-কে দেওয়া একটি সাক্ষাৎকারে ডিম্পল জানিয়েছেন দিব্যি সুস্থ রয়েছেন তিনি। কোনও শরীর খারাপ হয়নি তাঁর। হাসপাতালেও যেতে হয়নি তাঁকে। তবে ডিম্পল জানিয়েছেন, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তাঁর মা বিট্টি কাপাডিয়া। শরীর ভালো না থাকায় হাসপাতালে ভর্তি করতে হয়েছিল তাঁকে। তবে এখন তিনি ভালোই আছেন। ডিম্পল বলেন, “আমি বেঁচে আছি এবং দিব্যি সুস্থ রয়েছি। আমার মা অসুস্থ ছিলেন। মাকেই হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তবে এ বিষয়ে বেশি কিছু বলতে চাই না। মা ভালো আছে। এখন সকলের ভালোবাসা আর আশীর্বাদের প্রয়োজন।“ চলতি সপ্তাহে বৃহস্পতিবার মুম্বইয়ের একটি হাসপাতালে দেখা যায় ডিম্পলকে। তারপর থেকেই নেট দুনিয়ায় শুরু হয়ে গুঞ্জন। রটে যায় গুজবও। সুস্থ সবল অভিনেত্রীকে নিমেষে অসুস্থ বানিয়ে দেয় সোশ্যাল মিডিয়া। অবশেষে আসরে নামেন ডিম্পল নিজেই। সাফ জানিয়ে দেন বহাল তবিয়তেই রয়েছেন তিনি। ক'দিন আগেই জন্মদিন পালনের জন্য মহারাষ্ট্রের শিলিম গ্রামে গিয়েছিলেন বিট্টি কাপাডিয়া। সঙ্গে ছিলেন ডিম্পল এবং ছেলেমেয়েসহ অক্ষয় কুমার আর টুইঙ্কল খান্নাও।

```