Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
৪২-এ বেবি বাম্প নিয়েও ওয়েট লিফটিং! স্বামী বরুণের সঙ্গে সমুদ্রসৈকতে রোম্যান্স করিশ্মারIPL 2026: হেরেও শীর্ষে রাজস্থান! কমলা ও বেগুনি টুপি আপাতত কোন দুই তারকার দখলে? প্রকাশ্যে আয়-সম্পত্তির খতিয়ান, রাজ না শুভশ্রী! সম্পত্তির নিরিখে এগিয়ে কে? অ্যাপল ওয়াচ থেকে ওউরা রিং, কেন একসঙ্গে ৩টি ডিভাইস পরেন মুখ্যমন্ত্রী? নেপথ্যে রয়েছে বড় কারণপ্রসবের তাড়াহুড়োয় ভয়াবহ পরিণতি! আশাকর্মীর গাফিলতিতে দু'টুকরো হল শিশুর দেহ, মাথা রয়ে গেল গর্ভেই২০ বছরের 'রাজ্যপাট'! ইস্তফা বিহারের মুখ্যমন্ত্রী ‘সুশাসন বাবু' নীতীশ কুমারের, উত্তরসূরির শপথ কবেমুম্বইয়ের কনসার্টে নিষিদ্ধ মাদকের ছড়াছড়ি! 'ওভারডোজে' মৃত্যু ২ এমবিএ পড়ুয়ার, গ্রেফতার ৫IPL 2026: ‘টাইগার জিন্টা হ্যায়!’ পাঞ্জাবকে শুভেচ্ছা জানিয়ে ভাইরাল মিমের স্মৃতি উসকে দিলেন সলমন আইপ্যাকের ডিরেক্টর গ্রেফতারের পর এবার পরিবারের পালা! ইডির নজরে প্রতীক জৈনের স্ত্রী ও ভাই, তলব দিল্লিতেSakib Hussain: গয়না বেচে জুতো কিনেছিলেন মা, সেই ছেলেই আজ ৪ উইকেট ছিনিয়ে আইপিএলের নতুন তারকা

'প্লিজ় আমার ছবিগুলি কিনুন, পরের মাসে কিডনি বেচব'! লক্ষাধিক টাকার বিদ্যুৎ-বিল নিয়ে আদানিকে বিঁধলেন আরশাদ ওয়ারসি

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুতের বিল মেটানোর জন্য কিডনি বেচতে চাইছেন অভিনেতা আরশাদ ওয়ারসি। টুইট করে এমনটাই লিখেছেন তিনি। সেই সঙ্গে অভিযোগ জানিয়েছেন বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা 'আদানি ইলেক্ট্রিসিটি'-র বিরুদ্ধেও। সম্প্রতি একটি টুইটে আরশাদ লিখ

'প্লিজ় আমার ছবিগুলি কিনুন, পরের মাসে কিডনি বেচব'! লক্ষাধিক টাকার বিদ্যুৎ-বিল নিয়ে আদানিকে বিঁধলেন আরশাদ ওয়ারসি

শেষ আপডেট: 6 July 2020 10:07

দ্য ওয়াল ব্যুরো: বিদ্যুতের বিল মেটানোর জন্য কিডনি বেচতে চাইছেন অভিনেতা আরশাদ ওয়ারসি। টুইট করে এমনটাই লিখেছেন তিনি। সেই সঙ্গে অভিযোগ জানিয়েছেন বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী সংস্থা 'আদানি ইলেক্ট্রিসিটি'-র বিরুদ্ধেও। সম্প্রতি একটি টুইটে আরশাদ লিখেছেন, "আপনাদের কাছে অনুরোধ আমার ছবি কিনুন। আমায় আদানির ইলেকট্রিক বিল দিতে হবে। কিডনি বাঁচিয়ে রাখছি পরের মাসের বিলের জন্য।" অভিনেতার টুইট নিয়ে শোরগোল পড়ে যায় মুহূর্তেই। তবে কেবল আরশাদ ওয়ারসি নয়, বলিউডের আরও অনেক অভিনেতাই আদানির বিপুল অঙ্কের ইলেকট্রিক বিল নিয়ে সরব হয়েছেন। সম্প্রতি এ নিয়ে প্রশ্ন তুলেছিলেন তাপসী পান্নু। কেবল সেলিব্রিটিরাই নন, মুম্বইয়ের আমজনতাও আদানির ইলেকট্রিক বিলে টাকার পরিমাণ দেখে ক্ষুব্ধ। সমস্যা চলছে অনেকদিন ধরেই। রেণুকা সাহানি, কাম্যা পঞ্জাবি, সোহা আলি খান, দিনো মোরিয়া, নিমরত কউর, হুমা কুরেশি----এরা সকলেই আদানির ইলেকট্রিক বিল দেখে চমকে গিয়েছেন।  সদ্যই আরশাদ একটি টুইটে জানিয়েছিলেন, এক লক্ষ টাকার উপর ইলেকট্রিক বিল এসেছে তাঁর। অভিনেতা লেখেন, "৫ তারিখ আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ইলেকট্রিক বিলের জন্য ১,০৩,৫৬৪ টাকা কাটা হয়েছে।" এর পাশপাশি 'আদানি'-দের ডাকাত বলেও তোপ দাগেন আরশাদ। এরপরেই দ্বিতীয় টুইট করেন অভিনেতা। বদলে পাল্টা টুইট করা হয় আদানি-র তরফেও। বলা হয়, "আপনার সমস্যা বুঝতে পারছি। আমাদের সঙ্গে যোগাযোগ করুন। আপনার অ্যাকাউন্ট নম্বর দিন।" কিন্তু এর পাশাপাশি আরশাদকে তাঁর টুইট মুছে ফেলতেও বলা হয়। আদানির তরফে লেখা হয়, "এমন বিরূপ মন্তব্য করা উচিত নয়। আপনি টুইট মুছে ফেলুন।"  আপাতত অবশ্য সমস্যার সমাধান হয়েছে বলেই জানিয়েছেন আরশাদ। তিনি বলেন, "ওদের সঙ্গে যোগাযোগ করায় সমস্যা মিটেছে। অতএব এমন বিল বাড়িতে এলে সবার আগে আদানির সঙ্গে যোগাযোগ করুন।" তবে সমস্যা মিটলেও আরশাদের রসিকতা করে করা টুইট আর তা ভাইরাল হওয়ার পর টুইটে কমেন্টের বন্যা থামছে না। কেউ বলেছেন, "পর্দার মতোই বাস্তব জীবনেও সার্কিটের কমিক সেন্স লা জবাব।" কেউ বা রসিকতা করে বলেছেন, "স্যার আপনার আঁকা ছবি কিনতে গেলে আমায় নিজের কিডনি বেচতে হবে।" এদের মধ্যে অনেকের টুইটের জবাবেও মজা করেছেন অভিনেতা। বলেছেন, "আমি অন্ধকার সুড়ঙ্গের পর আলো খুঁজতে চেয়েছিলাম। যে আলো আদানি আমাদের দেয়। তবে আলো পেয়ে মনে হচ্ছে, এমন জিনিসের পিছনে না ছোটাই মঙ্গল।"

```