করোনা আক্রান্ত অর্জুন কাপুর, ইনস্টাগ্রামে নিজেই জানালেন অভিনেতা
দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। রবিবার একথা নিজেই জানিয়েছেন অর্জুন। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের অসুস্থতার কথা ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন অভিনেতা।
অর্জুন লিখেছেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি। তোমাদের সকলকে
শেষ আপডেট: 6 September 2020 09:56
দ্য ওয়াল ব্যুরো: করোনায় আক্রান্ত হয়েছেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। রবিবার একথা নিজেই জানিয়েছেন অর্জুন। ইনস্টাগ্রামে পোস্ট করে নিজের অসুস্থতার কথা ভক্ত-অনুরাগীদের জানিয়েছেন অভিনেতা।
অর্জুন লিখেছেন, “আমি করোনায় আক্রান্ত হয়েছি। তোমাদের সকলকে এটা জানানো আমার কর্তব্য। আমি ভালো আছি। কোনও উপসর্গ নেই আমার। বাড়ির সকলের থেকে নিজেকে আলাদা রেখেছি। চিকিৎসকের পরামর্শে আপাতত বাড়িতেই কোয়ারেন্টাইনে রয়েছি।“
নিজের ইনস্টাগ্রাম পোস্টে অর্জুন আরও লিখেছেন, "আপনাদের সকলকে আগাম ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। শরীর-স্বাস্থ্য কেমন থাকে সে ব্যাপারে আগামীদিনে আমি নিজেই আপনাদের জানাবো। এই সময়টা খুবই কঠিন এবং অনভিপ্রেত। তবে আমার বিশ্বাস সমস্ত মানবজাতি এই সমস্যা কাটিয়ে উঠতে পারবে। এই ভাইরাসের প্রভাব কাটিয়ে জয়ী হবে। অনেক ভালবাসা রইল সকলের জন্য।"

শেষবার ঐতিহাসিক কাহিনী নিয়ে ছবি 'পানিপথ'-এ দেখা গিয়েছিল অর্জুন কাপুরকে। গতবছর রিলিজ হয়েছিল সেই ছবি। সূত্রের খবর, ইদানীং একটি হরর-কমেডি ছবি 'ভুত পুলিশ'-এর কাজে ব্যস্ত ছিলেন অর্জুন।
বলিউডে করোনা আক্রান্ত হয়েছিলেন অনেক তারকাই। সকলেই প্রায় সুস্থও হয়ে গিয়েছেন। অর্জুনও খুব দ্রুত সুস্থ হয়ে যাবেন বলে আশা করছেন তাঁর ভক্ত-অনুরাগীরা। অভিনেতার দ্রুত আরোগ্য কামনায় ইতিমধ্যেই অর্জুনকে বার্তা পাঠিয়েছেন বিটাউনের অনেকেই। তাঁর সুস্থতার জন্য প্রার্থনা করছেন ফ্যানরাও।