Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

১৭ ঘণ্টার ট্রেন সফরে ৭ বছরের নিতারা কিন্তু একাই, ভিডিও পোস্ট বাবা অক্ষয়ের

দ্য ওয়াল ব্যুরো: হাউসফুল ৪ ছবির প্রোমোশনের জন্য ট্রেনে চড়েছেন সব অভিনেতা-অভিনেত্রী। ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, চাঙ্কি পাণ্ডে, ববি দেওল, কৃতী স্যানন, কীর্তি খারবান্দা ও পূজা হেগড়ে। এই ট্রেন যাত্রায় অক্ষয়ের সঙ্গে ছিল তাঁর সাত বছরের মেয়ে

১৭ ঘণ্টার ট্রেন সফরে ৭ বছরের নিতারা কিন্তু একাই, ভিডিও পোস্ট বাবা অক্ষয়ের

শেষ আপডেট: 17 October 2019 08:14

দ্য ওয়াল ব্যুরো: হাউসফুল ৪ ছবির প্রোমোশনের জন্য ট্রেনে চড়েছেন সব অভিনেতা-অভিনেত্রী। ছিলেন অক্ষয় কুমার, রীতেশ দেশমুখ, চাঙ্কি পাণ্ডে, ববি দেওল, কৃতী স্যানন, কীর্তি খারবান্দা ও পূজা হেগড়ে। এই ট্রেন যাত্রায় অক্ষয়ের সঙ্গে ছিল তাঁর সাত বছরের মেয়ে নিতারা। প্রথমবার ট্রেন যাত্রায় ছোট্ট মেয়ে কী করবে তা নিয়ে বেশ চিন্তায় ছিলেন আক্কি। বাবা বলে কথা। তবে মেয়ে যে দারুণ সময় কাটিয়েছে তা জানিয়ে দিলেন অক্ষয় নিজেই। বুধবার মুম্বইয়ের বোরিভলি স্টেশনে শুরু হয় এই যাত্রা। বৃহস্পতিবার দিল্লি পৌঁছবেন তাঁরা। সুরাট, বরোদা, কোটা, মথুরা হয়ে মোট ১৭ ঘণ্টার এই ট্রেন যাত্রা। অক্ষয়-সহ বাকি কলাকুশলীরা তো ব্যস্ত ছিলেন ছবির প্রচারে, সাংবাদিকদের সঙ্গে আলোচনায়। নিতারা এই সময়টা কী করেছে। সে নাকি নিজের জন্য ছোট্ট একটা টেন্ট বানিয়ে ফেলেছিল। তাও আবার ট্রেনের চাদর দিয়ে। তাছাড়া সিটের উপর লাফালাফিও করেছে সে। সব মিলিয়ে একটা দারুণ সময় কাটিয়েছে নিতারা। অক্ষয় বৃহস্পতিবার টুইট করেন একটি ভিডিও। তাতে দেখা যাচ্ছে নিজের মনে কেবিনের মধ্যে চাদর দিয়ে টেন্ট বানাচ্ছে নিতারা। পিছনে যে কেউ রয়েছে সে দিকে বিন্দুমাত্র লক্ষ্য নেই তার। এই ভিডিওর ক্যাপশনে অক্ষয় লেখেন, "১৭ ঘণ্টার এই ট্রেন যাত্রায় ছোট্টটাকে কীভাবে মজায় রাখব তা নিয়ে আমি একটু চিন্তায় ছিলাম। কিন্তু ও নিজেরটা গুছিয়ে নিয়েছে। টেন্ট বানিয়েছে। গদি সিটে লাফালাফি করেছে। সব মিলিয়ে দারুণ একটা সময় কাটিয়েছে।" https://twitter.com/akshaykumar/status/1184714756218933248 নিতারার এই ভিডিও দেওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় তা ভাইরাল। সবাই বলছেন সত্যিই ছোট্ট মেয়ে যেভাবে একা একা সবটা করছে সেটা দেখা যায় না। সঠিক শিক্ষায় মেয়েকে দিয়েছেন অক্ষয়। অবশ্য নেতিবাচক মন্তব্যও করেছেন অনেকে। তাঁদের বক্তব্য, সাধারণ মানুষ যাঁরা ট্রেনে যাত্রা করেন তাঁদের সঙ্গেও বাচ্চা থাকে। সবাই ছেলে-মেয়েকে নিয়ে চিন্তা করেন। কিন্তু অক্ষয় যা বললেন তাকে আদিখ্যেতা ছাড়া কিছু বলা যায় না। আসলে প্রথমবার ট্রেনে চড়লে এরকমই হয়। এই প্রথম বলিউড ছবির প্রচারের জন্য এমন অভিনব উপায় বের করেছে ভারতীয় রেল। রেলমন্ত্রী পীযূষ গোয়েল টুইট করে জানিয়েছিলেন, ১৬ তারিখ যাত্রা শুরু করবে এই বিশেষ ‘হাউসফুল এক্সপ্রেস’। ১৭ তারিখ পৌঁছবে নয়া দিল্লি। পাশাপাশি রেলমন্ত্রী আরও বলেন, “একসঙ্গে প্রচুর মানুষের কাছে পৌঁছনোর জন্য এই ভাবে নিজেদের ছবির প্রচার করার জন্য অন্যান্য ফিল্ম নির্মাতাদেরও উৎসাহ জানাচ্ছি।”

পড়ুন দ্য ওয়াল-এর পুজোসংখ্যার বিশেষ লেখা…

https://www.four.suk.1wp.in/pujomagazine2019/%e0%a6%b8%e0%a6%be%e0%a6%a4%e0%a6%ae%e0%a6%b9%e0%a6%b2%e0%a6%be-%e0%a6%86%e0%a6%95%e0%a6%be%e0%a6%b6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%a8%e0%a7%80%e0%a6%9a%e0%a7%87/

```