
শেষ আপডেট: 28 July 2019 10:21
তবে হাজার লোকের ভিড়েও যে 'লাভ বার্ডস' নিক-প্রিয়াঙ্কা একান্তেও বেশ কিছুটা সময় কাটিয়েছে ক্যামেরার লেন্সে বন্দি হয়েছে সেই মুহূর্তও। আর পিগি চপস এবং নিকের এক্সপ্রেসন দেখে নেট দুনিয়া বলছে, এসব মুহূর্ত ক্যাপচার করা হয়েছে নিঃসন্দেহে দুই তারকার অগোচরেই। নয়তো এমন ক্যানডিড এক্সপ্রেসন আসতেই পারে না।
জন্মদিনের পর মানে সেই ১৮ জুলাইয়ের পর থেকে ইনস্টাগ্রামে ট্রেন্ডিং রয়েছেন নিক-প্রিয়াঙ্কা জুটি। এ বার ভাইরাল তাঁদের একান্ত মুহূর্ত। যা দেখে আবেগে ভেসেছেন বলিউড-হলিউডের বহু তারকা। আম জনতাও বোধহয় ভেবেছেন, 'ইশ একবার যদি নিজের প্রিয় সঙ্গীর সঙ্গে এমন মুহূর্ত কাটানোর সুযোগ পেতাম!' তবে এ বার লং গাউন নয়, একেবারে বেবি পিঙ্ক সুইম স্যুটে হাজির প্রিয়াঙ্কা। জলকেলির সময় নিকের সঙ্গে তাঁর খুনসুটির মুহূর্ত, প্রিয়াঙ্কার একগাল হাসির দিকে নিকের অপলক চাউনি, কিংবা একে অন্যের চোখের ভাষা পড়ে ফেলার মুহূর্ত--- সবই ধরা পড়েছে ক্যামেরায়।