Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
TB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কা

আদিত্য নারায়ণের বিয়ে এবছরই, পাত্রী কে জানালেন নেহা নিজেই

দ্য ওয়াল ব্যুরো: এই বছরেই বিয়ে করছেন আদিত্য নারায়ণ। তবে পাত্রী কিন্তু নেহা কক্কর নন। উদিত নারায়ণের বাড়ির পূত্রবধূ কে হতে চলেছেন সেকথা জানালেন নেহা নিজেই। গত কয়েকমাস ধরেই রটেছিল গুজব। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছিল নেহা-আ

আদিত্য নারায়ণের বিয়ে এবছরই, পাত্রী কে জানালেন নেহা নিজেই

শেষ আপডেট: 23 February 2020 08:20

দ্য ওয়াল ব্যুরো: এই বছরেই বিয়ে করছেন আদিত্য নারায়ণ। তবে পাত্রী কিন্তু নেহা কক্কর নন। উদিত নারায়ণের বাড়ির পূত্রবধূ কে হতে চলেছেন সেকথা জানালেন নেহা নিজেই। গত কয়েকমাস ধরেই রটেছিল গুজব। সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে ছড়িয়ে পড়েছিল নেহা-আদিত্যর সম্পর্কের খবর। শোনা গিয়েছিল চলতি বছর ভ্যালেন্টাইন্স ডে-তেই নাকি বিয়ে করবেন আদিত্য-নেহা। যদিও পরে জানা যায় এসবই ছিল পাবলিসিটি স্টান্ট। রিয়েলিটি শো ইন্ডিয়ান আইডলের বিচারক নেহা কক্কর। ওই শোয়েরই সঞ্চালক আদিত্য। শোয়ের টিআরপি বাড়ানোর জন্যই নাকি নেহা-আদিত্যর বিয়ের খবর রটানো হয়েছিল। তবে এসব যে গুজব তা মোটেও বোঝা যায়নি। বরং ঘটা করে ইন্ডিয়ান আইডলের সেটে একদম বিয়ের আসর বসে গিয়েছিল। হাজির ছিলেন নেহা এবং আদিত্যর মা-বাবাও। সাক্ষী ছিলেন শোয়ের আর এক বিচারক বিশাল দাদলানি। মুহূর্তে ভাইরাল হয়েছিল সেই ভিডিও। রিয়েলিটি শোয়ের মঞ্চে শ্যুট করা সেই প্রোমোশনাল ভিডিও দেখে সকলেই ধরে নিয়েছিলেন এবার চারহাত এক হবেই। যদিও আদিত্যর বাবা উদিত নারায়ণ কদিন আগে বলেছিলেন এইসবই শোয়ের টিআরপি বাড়ানোর জন্য। যা শুনে বেজায় মন খারাপ হয়েছিল দুই তারকার ভক্তদের। তবে এ নিয়ে এতদিন একেবারে মুখে কুলুপ এঁটেছিলেন নেহা কক্কর। যদিও সদ্যই তিনি জানিয়েছেন ২০২০তেই বিয়ে করতে চলেছেন আদিত্য নারায়ণ। পাত্রী আদিত্যর দীর্ঘদিনের বান্ধবী। ইন্ডিয়ান আইডলের সেটে নেহা-আদিত্যর খুনসুটি দেখে বোঝাই যেত দু'জনের মধ্যে বন্ডিং যথেষ্টই ভাল। প্রকাশ্যে দু'জনেই সবসময় বলেছেন তাঁরা ভাল বন্ধু। এবার কাছের বন্ধু বিয়ে করতে চলেছেন। তাই আদিত্যর জন্য শুভেচ্ছাও জানিয়েছেন নেহা। নেহার কথায়, "আদিত্য একজন খুব ভাল মানুষ। আমি খুব খুশি যে আমার ঘনিষ্ঠ বন্ধু এবছর বিয়ে করতে চলেছে তাঁর দীর্ঘদিনের বান্ধবীর সঙ্গে। ওদের আগামী জীবনের জন্য অনেক শুভেচ্ছা রইল।"

```