Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
লোকাল ট্রেনের টিকিটে বিরাট ছাড়! ৫ টাকার টিকিট এখন কত পড়বে? জেনে নিন বিস্তারিতTB Vaccine: যক্ষ্মা প্রতিরোধে কতটা সফল নতুন টিকা? ট্রায়ালের রিপোর্টে আশার আলোর পাশাপাশি উদ্বেগের সুর বিজ্ঞানীদের'বাঙালি ব্রিটিশদের সামনে মাথা নত করেনি, আর এই বহিরাগতরা আমাদের কী করবে?' বিজেপিকে তোপ অভিষেকেরসাইলেন্ট লাং ডিজিজ: কাশি মানেই কি ক্যানসার? দূষণে ফুঁসছে ফুসফুস, কখন দরকার ট্রান্সপ্লান্ট?'ইগো সরিয়ে রাখুন', নিজেদের মধ্যে মতভেদ সরিয়ে এক হয়ে লড়ার নির্দেশ অভিষেকেরভাইরাল ভিডিও হাতিয়ার করে শাহের তোপ! হুমায়ুনকে ‘দিদির এজেন্ট’ বলে কটাক্ষ স্বরাষ্ট্রমন্ত্রীরগরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রী

৩ বছর বয়সে যৌন হেনস্থার শিকার, জীবনের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন ফতিমা

দ্য ওয়াল ব্যুরো: শৈশব যে কত ভয়ঙ্কর হতে পারে সম্প্রতি তারই বর্ণনা দিয়েছন অভিনেত্রী ফতিমা সানা শেখ। মাত্র ৩ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সদ্য পিঙ্কভিলার একটি সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ফতিমা। অভিনেত্রী আরও জানিয়েছে

৩ বছর বয়সে যৌন হেনস্থার শিকার, জীবনের অন্ধকার দিক নিয়ে মুখ খুললেন ফতিমা

শেষ আপডেট: 31 October 2020 07:31

দ্য ওয়াল ব্যুরো: শৈশব যে কত ভয়ঙ্কর হতে পারে সম্প্রতি তারই বর্ণনা দিয়েছন অভিনেত্রী ফতিমা সানা শেখ। মাত্র ৩ বছর বয়সে যৌন হেনস্থার শিকার হয়েছিলেন তিনি। সদ্য পিঙ্কভিলার একটি সাক্ষাৎকারে এমনই বিস্ফোরক মন্তব্য করেছেন ফতিমা। অভিনেত্রী আরও জানিয়েছেন যে মহিলা হওয়ায় এবং একেবারেই ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যোগাযোগ না থাকায় কেরিয়ারের শুরুতে নানা সমস্যায় পড়তে হয়েছে তাঁকে। শিশু শিল্প হিসেবে কমল হাসানের সঙ্গে ১৯৯৭ সালে 'চাচি ৪২০' ছবিতে আত্মপ্রকাশ করেছিলেন ফতিমা। তার পর দীর্ঘদিন রুপোলি দুনিয়ায় দেখা যায়নি তাঁকে। এর পর ২০১৬ সালে ফের 'দঙ্গল' ছবিতে দেখা যায় ফতিমাকে। বিপরীতে হেভিওয়েট অভিনেতা আমির খান। এর পর ২০১৭ সালে দ্বিতীয় ছবিতেও মিস্টার পারফেকশনিস্টের সঙ্গেই কাজ করেছেন তিনি। এই ছবিতে মানে 'ঠগস অফ হিন্দোস্তান' ছবিতে অবশ্য বিগ বি-র সঙ্গেও স্ক্রিন শেয়ার করেন ফতিমা। বিনোদন ট্যাবলয়েডের ওই সাক্ষাৎকারে 'সেক্সিসিজম' নিয়ে আলোচনা প্রসঙ্গে ফতিমা বলেছেন, "আমায় বলা হয়েছিল ইন্ডাস্ট্রিতে কেবলমাত্র যৌনতার বিনিময়েই ভাল কাজ পাব।" এর পরেই নিজের জীবনের অন্ধকার আর যন্ত্রণার দিক সকলের সামনে তুলে ধরেন ফতিমা। ২৮ বছরের অভিনেত্রী বলেন, "আমি তো মাত্র ৫ বছর বয়সে, না না তখন বোধহয় আমি ৩ বছর, ওই বয়সেই যৌন নির্যাতনের শিকার হয়েছিলাম। আশা করি আপনারা বুঝতেই পারছেন এই সমস্যা কত গভীর। এটা এমন একটা যুদ্ধ যেটা প্রতিদিন লড়তে হয়। প্রতিটি মহিলার জীবনে এই লড়াই রয়েছে। আর রোজ সেটা লড়তে হয়। তবে আমি আশা রাখি যে আমাদের ভবিষ্যতটা এর থেকে ভাল হবে।" ওই সাক্ষাৎকারে ফতিমা আরও বলেছেন, "আমি শুনতাম অনেকেই আমায় বলছেন যে সেক্সই নাকি একমাত্র কাজ পাওয়া রাস্তা। আমার সঙ্গেও এমনটা হয়েছে। আপোষ করতে পারিনি বলে কাজ হারিয়েছে। তবে এটা সব সময় মাথায় রাখতাম যে ফিল্ম ইন্ডাস্ট্রির বাইরেও এমন অনেক লোক আছেন যাঁরা নিয়মিত এই সমস্যার সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। সব জগতেই এই একই সমস্যা রয়েছে। সব ধরনের ইন্ডাস্ট্রিতেও বহু মানুষ যৌন হেনস্থার শিকার হন।" অভিনয় দক্ষতায় বারবারই নজর কেড়েছেন ফতিমা সানা শেখ। সামনে পর পর দুটো বড় প্রোজেক্ট রয়েছে তাঁর হাতে। নেটফ্লিক্সে 'লুডো' ছবিতে একঝাঁক তারকার সঙ্গে দেখা যাবে তাঁকে। মনোজ বাজপেয়ীর সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন 'সূরজ পে মঙ্গল ভারি' সিনেমায়। তবে ভরপুর ট্যালেন্ট থাকার পরেও বিনোদন জগতের নিকষ কালো অন্ধকারের সম্মুখীন হয়েছেন ফতিমা। আর এই ভয়াবহ অভিজ্ঞতার সঙ্গে অভিনেত্রীর হাতেখড়ি তাঁর শৈশবেই হয়েছে। তবে মানসিক ভাবে ভেঙে না পড়ে বরং দাপটের সঙ্গে কেরিয়ারে সফল হয়েছেন ফতিমা সানা শেখ।

```