Date : 14th Apr, 2026 | Call 1800 452 567 | info@thewall.in
গরমে মেজাজ হারালেন কর্মীরা! চুঁচুড়ায় নিজের দলের লোকেদেরই বিক্ষোভের মুখে দেবাংশুবার্নল-বোরোলিন বিতর্ক, ‘লুম্পেনদের’ হুঁশিয়ারি দিয়ে বিপাকে ডিইও, কমিশনকে কড়া চিঠি ডেরেক ও’ব্রায়েনেরভাঁড়ে মা ভবানী! ঘটা করে বৈঠক ডেকে সেরেনা হোটেলের বিলই মেটাতে পারল না 'শান্তি দূত' পাকিস্তানসরকারি গাড়ির চালককে ছুটি দিয়ে রাইটার্স থেকে হাঁটা দিলেন মন্ত্রীছত্তীসগড়ে পাওয়ার প্ল্যান্টে ভয়ঙ্কর বিস্ফোরণ! মৃত অন্তত ৯, ধ্বংসস্তূপের নীচে অনেকের আটকে পড়ার আশঙ্কাস্কি, ক্যান্ডেললাইট ডিনার আর পরিবার, বিয়ের জন্মদিনে কোন স্মৃতিতে ভাসলেন আলিয়া? পরপর দু’বার ছাঁটাই! চাকরি হারিয়ে 'বিহারি রোল' বানানো শুরু, এখন মাসে আয় ১.৩ কোটিনববর্ষে সস্তায় পেটপুরে খাওয়া! দুই বাংলার মহাভোজ একই থালিতে, হলিডে ইন-এ শুরু হচ্ছে ‘বৈশাখী মিলনমেলা’কষা মাংস থেকে কাটলেট! নববর্ষে তাজের সমস্ত হোটেলে জিভে জল আনা ভোজ, রইল সুলুকসন্ধানপিএসএল ছেড়ে আইপিএলে আসার কড়া মাশুল! ২ বছরের জন্য সাসপেন্ড কেকেআরের এই পেসার

ফাঁকা ফ্লোর, শুটিং থমকে সুদেষ্ণা রায়ের, টলিপাড়ায় ফের উত্তেজনা!

পরিচালক সুদেষ্ণা রায় পড়েছেন বড়সড় সমস্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রীজিৎ রায়ের পর এবার তিনিও শুটিংয়ে বাধার মুখে পড়লেন। বুধবার উত্তর কলকাতার একটি বাড়ি থেকে ফেসবুক লাইভে এসে সুদেষ্ণা জানান, তাঁর নতুন ছবির শুটিং নির্ধারিত দিনে শুরু করা সম্ভব হয়নি।

ফাঁকা ফ্লোর, শুটিং থমকে সুদেষ্ণা রায়ের, টলিপাড়ায় ফের উত্তেজনা!

সুদেষ্ণা রায়

শেষ আপডেট: 16 April 2025 14:08

দ্য ওয়াল ব্যুরো: পরিচালক সুদেষ্ণা রায় পড়েছেন বড়সড় সমস্যায়। কৌশিক গঙ্গোপাধ্যায়, জয়দীপ মুখোপাধ্যায় ও শ্রীজিৎ রায়ের পর এবার তিনিও শুটিংয়ে বাধার মুখে পড়লেন। বুধবার উত্তর কলকাতার একটি বাড়ি থেকে ফেসবুক লাইভে এসে সুদেষ্ণা জানান, তাঁর নতুন ছবির শুটিং নির্ধারিত দিনে শুরু করা সম্ভব হয়নি।

তাঁর অভিযোগ, ২০ বছর ধরে সঙ্গে থাকা প্রোডাকশন ম্যানেজার শুটিং শুরুর মাত্র ছ’দিন আগে হঠাৎ করে কাজ ছেড়ে দেন। বিষয়টি সঙ্গে সঙ্গেই তিনি সেই প্রোডাকশন ম্যানেজার যে গিল্ডের সদস্য, সেই গিল্ড ও ফেডারেশনকে ইমেল করে জানান। কিন্তু তাতেও কোনও সুরাহা হয়নি। এরপর একে একে আরও কয়েকজন টেকনিশিয়ানও ছবিটি থেকে নিজেদের সরিয়ে নেন।

ফেসবুক লাইভে এসে সুদেষ্ণা জানান, শুক্রবার থেকে শুটিং শুরুর কথা ছিল, কিন্তু টেকনিশিয়ানদের সহযোগিতা না পাওয়ায় সেটা সম্ভব হল না। আজ, বুধবার, তিনি যখন সেটে গিয়েছিলেন, তখন একটাও টেকনিশিয়ান সেখানে নেই। এমনকী আর্ট ডিরেক্টর, প্রোডাকশন ম্যানেজার—সবাই সরে দাঁড়িয়েছেন।

এই ঘটনার পর ‘দ্য ওয়াল’ যখন সুদেষ্ণার সঙ্গে যোগাযোগ করে, তিনি বলেন, “আমার মন-মেজাজ একেবারেই ভালো নেই। আমি একেবারে বিধ্বস্ত!”

তাঁর এই পরিস্থিতির পিছনে অনেকেরই সন্দেহ, তিনি কি ডিরেক্টরস অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া (ডিএআই)-এর সম্পাদক হওয়ার কারণেই ফেডারেশনের রোষের শিকার হচ্ছেন?

 

এই প্রসঙ্গে ‘দ্য ওয়াল’ কথা বলে ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে। তিনি জানান, “আমি এখনও সুদেষ্ণাদির ভিডিওটি দেখিনি, তবে শুনেছি উনি লাইভ করেছেন। আগে আমি ভিডিওটা দেখি, খোঁজ নিই, তারপর কিছু বলতে পারব।”

টলিউডে এই ঘটনা নিয়ে নতুন করে চাপা উত্তেজনা তৈরি হয়েছে। আবারও কি টেকনিশিয়ানদের অসহযোগিতার জেরে থমকে যাবে বাংলা সিনেমার শুটিং? এখন নজর ফেডারেশন ও সংশ্লিষ্ট গিল্ডের পরবর্তী পদক্ষেপের দিকে।


```